ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 27 সেপ্টেম্বর 2024 শুক্রবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20240809_162339.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

দৃশ্য

20240718_165841.jpg

  • আজ আমি খুবই চমৎকার একটি দৃশ্যের ফটোগ্রাফি করেছি। আসলে এই ছবিটা কয়েক মাস আগে মুছাপুর থেকে তুলেছিলাম। আসলে আমি নিচে বসে বসে আড্ডা দিচ্ছিলাম তখনই উপরের দিকে তাকালাম আর দেখলাম এই দৃশ্যটি। আর তখনই এই ছবিটি তুলেছি। ছবিটা আমার বেশ ভালো লেগেছিল। যার কারণে আজ আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে যখন সুন্দর ছবি উঠে তখন ভীষণ ভালো লাগে। আর আপনাদের মাঝে শেয়ার করতে পারলে আরো বেশি ভালো লাগে। ছবিটা কেমন হয়েছে তা অবশ্যই বলবেন। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

চন্দ্রমল্লিকা ফুল

20240214_135220.jpg

  • আজ আমি চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি করেছি। চন্দ্রমল্লিকা ফুলটি বড় হওয়ার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। যে কেউই দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। আমাদের দেশে চন্দ্রমল্লিকা ফুলের অনেক বেশি জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে চন্দ্রমল্লিকা ফুলের অনেক জাত রয়েছে। যে জাতগুলো দেখতে অনেক বেশী সুন্দর হয়। বিশেষ করে এই ফুলের পাপড়ি গুলো আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে দেখতে। অনেক পাতলা হওয়ার কারণে পাপড়িগুলো অনেক সুন্দর হয়। আজকের এই চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিটি আমি একটি নার্সারি থেকে করেছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

প্রাকৃতিক দৃশ্য

20240715_114318.jpg

  • আজ আমি খুবই চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছে। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাইতো সব সময় প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করার চেষ্টা করি। তাইতো সবসময়ই ফটোগ্রাফি করার চেষ্টা করি এবং আপনাদের মাঝে শেয়ার করি। আসলে আমি একদিন মোটরসাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করেই এই দৃশ্যটি চোখে পরলো। আর তখন ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

সূর্যাস্ত

20240414_173902.jpg

  • আজকে আমি সূর্যাস্তের ফটোগ্রাফি নিয়ে নিয়ে আসলাম। সূর্যাস্ত পছন্দ করে না এরকম মানুষ অনেক কম আছে। সূর্যাস্ত দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। সূর্যাস্ত আমার কাছে অনেক ভালো লাগে। সূর্যাস্ত সন্ধ্যাবেলার আগ মুহূর্তে হয়ে থাকে। ওই সময় পরিবেশ এবং আকাশ অনেক সুন্দর হয়ে থাকে। আমার কাছে সময়টা অনেক ভালো লাগে। আমি বেশিরভাগ সময় বাইক নিয়ে সুন্দর জায়গায় গিয়ে থাকি সূর্যাস্ত দেখার জন্য। এমন কি কোনো জায়গায় ঘুরতে গেলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি সূর্যাস্ত দেখার জন্য। আমি বেশিরভাগ সময় বাইক নিয়ে ঘুরতে বের হই। ঘুরতে আমার কাছে অনেক ভালো লাগে। বেশিরভাগ সময় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। তখন সুন্দর একটি জায়গা দেখে দাঁড়ায় সূর্যাস্ত দেখার জন্য। এরকম একদিন আমি আজকের এই সূর্যাস্তের ফটোগ্রাফি করি। আশা করি আপনাদের কাছে ফটোগ্রাফি ভালো লেগেছে।

লালপাতা

20240130_122537.jpg

  • লাল কালারের খুবই চমৎকার পাতার ফটোগ্রাফি করেছি আজ। আসলে এই ধরনের কাজগুলো আমি অনেক বেশি পছন্দ করি। দেখতে পাতাবাহার গাছের মতো হলেও এ গাছগুলো পাতাবাহার নয়। কিন্তু পাতাগুলো লাল হওয়ার কারণে দেখতে অনেক বেশি সুন্দর। লাল পাতা নামেও এই গাছটি পরিচিত। আসলে এই গাছের নাম আমি গুগলের সার্চ দিয়ে সংগ্রহ করেছিলাম। এর আগে এ গাছের নাম আমার জানা ছিল না। যখন জানতে পারলাম তখন অনেক বেশি ভালো লেগেছিল। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

নৌকা

20240718_172556.jpg

  • আজকে আমি নৌকার ফটোগ্রাফি করেছি। নৌকা আমার কাছে অনেক সুন্দর লাগে। এমন কি নৌকায় চড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আমি সমুদ্র অথবা বড় খালের কাছে গিয়ে নৌকা চড়ে থাকি। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটি বড় সমুদ্র আছে। জায়গাটির নাম মুছাপুর। এই জায়গাটি আমাদের এদিকে অনেক ফেমাস একটি জায়গা। এখানে সব সময় অনেক মানুষ ঘুরতে গিয়ে থাকে। আমিও কিছুদিন পরপর ওখানে ঘুরতে গিয়ে থাকি। কিছুদিন আগে আমি মুছাপুর ঘুরতে গিয়েছিলাম। তখন নৌকার কিছু ফটোগ্রাফি করি। নৌকা দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। অনেক মানুষের কাছে নৌকা অনেক ভালো লাগে। এমন কি অনেক মানুষের কাছে নৌকায় চড়তে ভালো লাগে এবং কিছু মানুষের কাছে নৌকায় চড়তে অনেক ভয় লাগে। আমার কাছে নৌকায় চড়তে অনেক ভালো লাগে। আশা করি আপনাদের কাছে আমার তোলা নৌকার ফটোগ্রাফি ভালো লেগেছে।

By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

বিঃ ফটোগ্রাফি করা একটি শিল্প। যা সবার দ্বারা সম্ভব হয় না। ভালো ফটোগ্রাফি করার জন্য অভিজ্ঞতার খুব প্রয়োজন। অভিজ্ঞতা আপনা আপনি আসে না। অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়। কয়েকটি বিষয় খেয়াল রাখলে ভালো ফটোগ্রাফি করা যায়। বিশেষ করে ফটোগ্রাফি করার জন্য ক্যামেরার গাইডলাইন ব্যবহার করা খুবই প্রয়োজন। গাইডলাইন সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। এবং কোন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করলে ছবিগুলো সুন্দর দেখাচ্ছে তা দেখতে হবে। ভালো ছবি তোলার জন্য একটা ছবিকে কয়েক অ্যাঙ্গেল থেকে তুলতে হবে। যে অ্যাঙ্গেলটি আপনার কাছে সেরা মনে হয় সেটি সবার মাঝে শেয়ার করতে হবে। বিশেষ করে যখন ছবি তুলবেন অর্থাৎ ক্যামেরায় ক্লিক করবেন তখন নিঃশ্বাস বন্ধ রেখে ক্লিক করতে হবে। যখন নিঃশ্বাস বন্ধ থাকবে তখন ক্যামেরা নড়াচড়া করবে না। আর তখনই খুবই পরিষ্কার ছবি পাওয়া যাবে। আশা করি এই কয়েকটি বিষয় খেয়াল রাখলে খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আমি আশা করি রেনডম ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

রতত.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>

0-Puss-na-rocky.jpg

Drawing_11.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

আসলে প্রতিদিন এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে আমার খুব ভালো লাগছে। এর আগের দিনও আপনি খুব সুন্দর সুন্দর কতগুলো ফটোগ্রাফি নিয়ে এসেছিলেন। ঠিক তেমনি আজও এমন সুন্দর সুন্দর কতগুলো ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে পোস্ট করলেন যা দেখি আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর কতগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন এটা শুনে উৎসাহিত হলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে বেশ কিছু ফটোগ্রাফি ধারণ করে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে সত্যি আমার কাছে বেশ চমৎকার লেগেছিল। এমনিতে যেকোনো ফুলের ফটোগ্রাফি দেখতে আমি বেশ পছন্দ করি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে দেখতে।

 2 years ago 

আজ আপনার ফটোগ্রাফি দিবস সেটা জানতাম। কিন্তু এমন সুন্দর কিছু ফটোগ্রাফি দেখবো সেটা কিন্তু জানতাম না। বেশ ফাটাফাটি কিছু ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এমন নজর কারা ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ।

 2 years ago 

চেষ্টা করি সব সময় সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাগ্য ভালো ভাইয়া উপরের দিকে তাকিয়েছিলেন। যার জন্য এত সুন্দর একটি ফটোগ্রাফি করতে পেয়েছেন। চমৎকার হয়েছে ফটোগ্রাফিটি। আপনার সবগুলো ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। ফুলের ফটোগ্রাফিগুলোও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক উৎসাহিত হলাম আপনার কাছ থেকে সুন্দর একটা মন্তব্য পেয়ে। আমি সব সময় সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার জন্য অবশ্যই চেষ্টা করবো।

 2 years ago 

তোমার তোলা সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো দেখলে আর চোখ ফেরাতে ইচ্ছে করে না। সব সময় তুমি সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করো। যেগুলো একেবারে চোখ জুড়ানো হয়ে থাকে। সব সময় মত আজকের ফটোগ্রাফিগুলো ছিল অনেক বেশি সুন্দর। মন ছুয়ে গিয়েছে তোমার এই রেনডম ফটোগ্রাফি গুলো দেখে। সব কিছুর সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে ফটোগ্রাফি করার পর। চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিটা সব থেকে বেশি সুন্দর ছিল। আর বিভিন্ন দৃশ্যের ফটোগ্রাফি ও সুন্দর লেগেছে।

 2 years ago 

চোখ জুড়ানো ফটোগ্রাফি করতে পেরে অনেক ভালো লাগছে।

 2 years ago 

ওয়াও আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া। এরকম রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে নৌকা প্রাকৃতিক দৃশ্য ও সূর্যাস্তের ফটোগ্রাফি অনেক ভালো হয়েছে।ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আমার নিজের কাছেও সূর্যাস্তের ফটোগ্রাফিটা অনেক ভালো লেগেছিল।

 2 years ago 

অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার ধারণ করা ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমার ধারণ করা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকেও।

 2 years ago 

রঙ্গিন ফটোগ্রাফি দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে একটি অ্যালবাম তৈরি করেছেন ।আসলেই কোথাও ঘুরতে না গেলে এতো সুন্দর ফটোগ্রাফি করা যায় না ।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি তো যেখানেই যাই সুন্দর কিছু দেখলে ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.59
ETH 1958.39
USDT 1.00
SBD 0.37