ফটোগ্রাফিঃ শখের ফটোগ্রাফির অ্যালবাম
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। ফটোগ্রাফি ধারণ করতে আমার কাছে খুবই ভালো লাগে আর এজন্যই আমি মাঝে মাঝে এই ফটোগ্রাফি ধারণ করি আর সেগুলোকে আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অনেকদিন ফটোগ্রাফি ধারণ করা হয়েছিল না যার কারণে মোবাইলে ছবির সংখ্যা অনেক কমে গিয়েছিল তাই হঠাৎ করে গতকালকে স্কুলের ফুল বাগানের দিকে চোখ পড়তেই দেখলাম অনেকগুলো ফুল ফুটেছে। আসলে আমাদের স্কুলের ফুল বাগানে প্রতিনিয়তই প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকে আর সেগুলোই আমি মাঝে মাঝে আপনাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করে থাকি। যেহেতু আমার মোবাইলে আর তেমন কোন ফটোগ্রাফি ছিল না তাই গতকালকে আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্যই মূলত স্কুলের বাগান থেকে ফুলগুলোর ফটোগ্রাফি ধারণ করেছিলাম কিন্তু বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে গতকালকে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে পারেনি। আজকে আমি স্কুলে আসতেই আপনাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য হাজির হলাম কারণ বাড়িতে যাবার পরে যদি আবার বিদ্যুৎ সংযোগ না থাকে তাহলে আবার পোস্ট করতে পারবো না। আসলে এই মৌসুম তাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয় আর এই ঘর বৃষ্টির কারণে বিদ্যুৎ বেশিরভাগ সময় খুব সহজেই বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রথমেই আমি আপনাদের মাঝে সাদা রংয়ের খুবই সুন্দর একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছে। আপনারা হয়তোবা অনেকেই এই ফুলটাকে চিনে থাকেন আবার অনেকেই নাও চিনতে পারেন। এই ফুলটার নাম হচ্ছে বেলিফুল। গন্ধের দিক থেকে এই ফুল সব ফুলকে হার মানাতে সক্ষম।
এরপরে আমি আপনাদের মাঝে দুইটা মাধবীলতা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। কিছুদিন আগেও এই মাধবীলতা গাছ আকৃতিতে অনেক ছোট ছিল কিন্তু দেখতে দেখতে এই গাছটা অনেক বড় হয়ে গিয়েছে আর প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করেছে। মাধবীলতা ফুল গুলো দেখলেই যেন মনটা ভরে যায়।
এরপরে আমি টক ঠকে লাল রঙের দুইটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য এই ফুলের নাম আমি জানিনা। যদি আপনারা এই ফুলের নাম কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
সবশেষে আমি আপনাদের মাঝে দুইটা টগর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আফ্রিদিতে ছোট হলেও একই সাথে এই ফুল গাছে প্রচুর পরিমাণে ধরতে থাকে যার কারণে এটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে।
আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে এ কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবে নতুন কোন একটা পোষ্টের মধ্যে দিয়ে।
Device : Realme C25s
What's 3 Word Location :
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile Posted using SteemMobile
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mostafezurr001/status/1934829469908488404?t=AM-ExVB8j3p_J7JeAGBpmg&s=19
https://x.com/mostafezurr001/status/1934829951615947052?t=e0NgNR46bBXiKoHhfsEPnw&s=19
https://x.com/mostafezurr001/status/1934830354839556292?t=VTaLzu9LjiH77UMoiWb0Pg&s=19
https://x.com/mostafezurr001/status/1934830801390342267?t=c6JjDSpcP2drO1jx8cjUqA&s=19
অনেক চমৎকার দেখতে বেশ কিছু ফটোগ্রাফি আপনি আজকে আমাদের সবার মাঝে শেয়ার করেছেন। আপনার সবগুলো ফটোগ্রাফি দেখে আমি তো এক নজরে তাকিয়ে ছিলাম। আমার কাছে বেলি ফুলের ফটোগ্রাফি দেখতে সব থেকে বেশি ভালো লেগেছে।
এত সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে একটা সুন্দর অ্যালবাম সাজিয়েছেন দেখে ভালো লাগলো। অনেক বেশি দারুন লাগছে আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখতে। এরকম সুন্দর ফটোগ্রাফি দেখলে চোখ ফেরানো যায় না। ফুলগুলোর সৌন্দর্য খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
বাহ আপনি তো বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।এরকম ফটোগ্রাফি গুলো দেখলেই মনটা ভরে যায় ভাইয়া।সবগুলো ফটোগ্রাফি দারুন হয়েছে ভাইয়া।বিশেষ করে মাধবীলতা ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আমি সব সময় আপনাদের মত ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আজকে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফে আমার কাছে দুর্দান্ত লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রথম ফটোগ্রাফি গুলো দেখে। এ ধরনের ফটোগ্রাফি গুলো ধৈর্য ধরে করলে দেখতে বেশ ভালো দেখায়। এ ধরনের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপনি ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। বিশেষ করে বেলি ফুলের ফটোগ্রাফি এবং মাধবীলতা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। যদিও আপনি এমনিতে চমৎকার ফটোগ্রাফি করেন। চমৎকার কিছু ফটোগ্রাফি করে সুন্দর বর্ণনা দিয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এত অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন এর মধ্য দিয়ে আপনি আপনার ফটোগ্রাফির দক্ষতাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ একই সাথে এখানে ফটোগ্রাফি গুলো আপনার কাছ থেকে দেখে অনেক ভালো লাগছে৷