ফটোগ্রাফিঃ শখের ফটোগ্রাফির অ্যালবাম
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। এই পোস্টটি আমি চিন্তা করেছিলাম গতকাল রাতে শেয়ার করব কিন্তু গতকাল রাতে সার্ভারের সমস্যা থাকার কারণে এই পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করতে পারেনি। হয়তোবা আমার মত অনেকেই আছে যারা গতকালকে শুধুমাত্র সমস্যা থাকার কারণে পোস্ট কমেন্ট কিছুই করতে পারেনি। তাইতো ভাবলাম যে আজকে আর রাতের জন্য অপেক্ষা করছি না আগে থেকেই পোস্ট শেয়ার করতে শুরু করে দেই না হলে আজকে যদি আবার রাতে সার্ভারের সমস্যা থাকে তাহলে আজকেও পোস্ট করতে পারবো না।
প্রথমেই আমি আপনাদের মাঝে একটি অপরাজিতা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। ব্যক্তিগতভাবে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগে এজন্য মাঝে মাঝেই আমি এই ফুলের ফটোগ্রাফি ধারণা করি এবং আপনাদের মাঝে সেগুলো শেয়ার করি।
এরপরে আমি আপনাদের মাঝে একটি হলুদ রঙের রঙ্গন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। হলুদ রঙের এই রঙ্গন সাধারণত খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। আমাদের স্কুলে আমি এই হলুদ রঙের একটি রঙ্গন ফুলের গাছ লাগিয়েছি তাই আমি চাইলে এটাকে সহজেই দেখে নিতে পারি।
এরপরে আমি আপনাদের মাঝে সাদা রংয়ের একটি নাম না যেন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই সাদা রঙের ফুলটির নাম যদি কারোর জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এরপরে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি মাধবীলতা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফুলটি একই সাথে অনেকগুলো ফুটতে থাকে তাই এটা দেখতে খুবই ভালো লাগে।
এরপরে আমি আপনাদের মাঝে নয়ন তারা ফুলের উপর বসে থাকা একটা প্রজাপতির ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফটোগ্রাফি টা ধারণ করার জন্য আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে কারণ যখনই আমি ফটোগ্রাফির ধারণ করতে যাচ্ছিলাম তখনই এটা উড়ে অন্য জায়গায় চলে যাচ্ছিল।
এরপরে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি নয়নতারা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। প্রজাপতির ফটোগ্রাফি ধারণ করার সময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম।
সব শেষে আমি আপনাদের মাঝে আরও একটা রঙ্গন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই রঙের রঙ্গন ফুল সাধারণত দেখতে পাওয়া যায় না বললেই চলে।
আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
Device : Realme C25s
What's 3 Word Location :
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
যখন কোন জিনিস সখের হয় তখন সেই জিনিসের সৌন্দর্য আলাদা বৃদ্ধি পায়। কারণ খুব যত্ন সহকারে করা হয় সেজন্য। আপনি খুব সুন্দর দক্ষতা দিয়ে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করলেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেছি।
শখের কারণে প্রত্যেকটা জিনিসই সুন্দরভাবে ধারণ করা সম্ভব হয়।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার ধারণ করা ফটোগ্রাফি গুলো বরাবরই আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন। স্কুল থেকে মাধবীলতা ফুলের ফটোগ্রাফি টা দেখতে দারুন লাগছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে এটা জানতে পেরে খুবই ভালো লাগলো।
বাহ আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে কিছু চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটি ফটোগ্রাফির আপনি বেশ দারুন বর্ণনা দিয়েছেন। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে মাধবীলতা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
মাধবীলতা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এটা জানতে পেরে খুবই ভালো লাগলো।
আপনি দেখছি আজকে আমাদের মাঝে বেশ কিছু ফুলের ফটোগ্রাফী শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার তোলা রঙ্গন ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছিল।
এটা ঠিক কথা বলেছেন রঙ্গন ফুল দেখেই যেন মনটা ভরে যায়।
চমৎকার হয়েছে আপনার ফটোগ্রাফি গুলা ভাইয়া। আসলে ফুল দেখলেই মনটা অনেক ভালো হয়ে যায়। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে মনটা অনেক প্রফুল্ল হয়ে গেল। বিশেষ করে অপরাজিতা ফুল আর নয়ন তারা ফুল দুটো আমার অনেক পছন্দের। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এটা আপনি ঠিক কথা বলেছেন সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে মনটা ভরে যায়।
আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনি কিছু ফুলের চমৎকার ক্যাপচার করেছেন।আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার শেয়ার করা শখের ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি যতটা ভালোভাবে সম্ভব এই ফটোগ্রাফি গুলো ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করতে।
ভাই ফটোগ্রাফি করতে আমিও অনেক বেশি পছন্দ করি। আজকে আপনার শখের ফটোগ্রাফির অ্যালবাম দেখে খুব ভালো লাগলো। মাধবীলতা ফুল, নয়নতারা ফুল খুব সুন্দর লেগেছে আমার কাছে বিশেষ করে নয়নতারা ফুলের উপর প্রজাপতির বসে থাকার দৃশ্য। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
শখ না থাকলে কোন কাজে খুব একটা ভালোভাবে করা সম্ভব হয় না।
শখের ফটোগ্রাফি অ্যালবামে আজকে অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।যদি এক কথায় বলতে হয় আজকে আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দুর্দান্ত, যা ছিল দেখার মতন।বিশেষ করে আপনার শেয়ার করা নয়নতালা ফুলের উপর প্রজাপতির বসে থাকার ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
নয়নতারা ফুলের উপর প্রজাপতির এই ফটোগ্রাফি টা ধারণ করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলোর মধ্যে রঙ্গন ফুল আর নয়নতারা ফুলের ফটোগ্রাফি আমার কাছে দারুণ লেগেছে।
বিষয়টা আমিও লক্ষ্য করে দেখেছি রঙ্গন ফুল সকলেই পছন্দ করে থাকে।