ফটোগ্রাফিঃ শখের ফটোগ্রাফির অ্যালবাম
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। বিভিন্ন জিনিসের ফটোগ্রাফি ধারণা করতে আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে ফুলের ফটোগ্রাফি ধারণ করতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। যখনই আমি চোখের সামনে সুন্দর কোন কিছু দেখি তখনই সেটাকে ক্যামেরা বন্দি করে রেখে দেই আর সেই ক্যামেরা বন্দি করা ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে পরবর্তী সময়ে পোস্ট আকারে শেয়ার করে থাকে। আপনারা হয়তোবা সকলের লক্ষ্য করে দেখেছেন প্রত্যেক সপ্তাহেই আমি আপনাদের মাঝে একটা করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে থাকি। আর সেই ফটোগ্রাফি পোস্ট এর মধ্যে বেশিরভাগ থাকে ফুলের ফটোগ্রাফিক।
প্রথমে আমি আপনাদের মাঝে লাল রঙের একটা জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। বর্তমান সময়ে আমাদের দেশে কয়েক ধরনের লাল রঙের জবা ফুল দেখতে পাওয়া যায়। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি অন্যান্য রঙের লাল জবা ফুলের থেকে এই লাল জামাটা দেখতে খুবই ভালো লাগে।
এরপরে আমি আপনাদের মাঝে একটা ভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফুলটার নাম আমার জানা নেই তাই নামটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। আসলে এই ফুলের আকৃতি অনেক ছোট ছিল তাই আমাকে ম্যাক্রো লেন্স ব্যবহার করে এই ফটোগ্রাফি ধারণ করতে হয়েছে।
এরপরে আমি আপনাদের মাঝে একটা ডালিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। সত্য কথা বলতে অসময়ে ডালিয়া ফুল দেখতে পেলে আমার কাছে খুবই ভালো লেগেছে। গত বছরের স্কুলের বাগানে আমি অনেকগুলো ডালিয়া ফুল গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো থেকেই কিছুদিন আগে তারা বের হতে লক্ষ্য করেছিলাম। আজকে হঠাৎ করে লক্ষ্য করলাম সেই তারা থেকেই ডালিয়া ফুল ফুটতে শুরু করে দিয়েছে।
এরপরে আমি আপনাদের মাঝে একটা বন্য ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আমরা সকলেই যদি আমাদের বাড়ির আশেপাশে রাস্তার পাশের জায়গা গুলো লক্ষ্য করি তাহলে এই ফুলটি দেখতে পাবো। যদিও এটার নাম আমার জানা নেই তারপরও এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।
এরপরে আমি আপনাদের মাঝে একটা হলুদ রঙের রঙ্গন ফুল এর ফটোগ্রাফি শেয়ার করেছে। আমি খুব কাছ থেকে এই ফটোগ্রাফিটা ধারণ করেছি তাই এটা দেখতে খুবই সুন্দর লাগছে।
এই জিনিসটাকে আমরা ছোটবেলায় মাইক হিসাবে তিনি থাকতাম। আসলে এটা একটা গাছের ফল থেকে তৈরি হয়। এটা মূলত সেই ফলের ভিতরের অংশ। আপনারা যারা ছোটবেলায় এটা নিয়ে খেলা করেছেন তারা জানেন যে এটা মেহেগুনী ফলের একটা অংশ।
সবশেষে আমি আপনাদের মাঝে নাম না জানা একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। যদিও এই ফুলটার নাম আমার জানা নেই তারপরও এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল তাই তো আমি এটার ফটোগ্রাফি ধারণ করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্যে দিয়ে।
Device : Realme C25s
What's 3 Word Location :
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
আজকে আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে ঢালিয়া ফুলের ফটোগ্রাফি এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। সত্যি বলতো ভাই আপনি অসাধারণ ফটোগ্রাফি করেন। সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এ ধরনের ফটোগ্রাফি বারবার দেখতে মন চায়।
চেষ্টা করেছি ভাই ভালো ফটোগ্রাফির সাথে ভালোভাবে বর্ণনা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ্ আপনি তো বেশ অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে ভাই।শেষের ফটোগ্রাফি টি বেশি সুন্দর হয়েছে ভাই। ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে এটা জানতে পেরে খুবই খুশি হলাম।
দুর্দান্ত কিছু ফটোগ্রাফি আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তিন নাম্বার ফটোগ্রাফিতে রয়েছে ডালিয়া ফুল। ফুলটি দেখতে ভীষণ সুন্দর। আমার কাছে তো খুব ভালো লেগেছে। প্রত্যেকটি ফটোগ্রাফি বিস্তারিতভাবে বর্ণনা করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
বছরের এই সময়টাতে ডালিয়া ফুল দেখতে পাওয়া যায় না বললেই চলে।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলোর মাধ্যমে আমি বিভিন্ন রকমের ফুল ও বর্ণনা পড়লাম। আসলে ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।
আমার শেয়ার করা এই ফুলের ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লেগেছে সেটা জানতে পেরে খুবই ভালো লাগছে।
আপনি তো দেখি চমৎকার সব ফটোগ্রাফি উপস্থাপন করেছেন ভাইয়া। বিশেষ করে ফুলের সৌন্দর্য দেখে অনেক ভালো লাগলো। দারুন ফটোগ্রাফি করেছেন আপনি। খুবই ভালো লাগলো ফটোগ্রাফি দেখে।
ফুলের সৌন্দর্য আমার কাছেও অনেক ভালো লাগে তাই তো মাঝে মাঝে ফুলের ফটোগ্রাফি ধারণা করি।
আপনি দেখছি আজকে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর প্রতিটি ফুলের ফটোগ্রাফী আমার বেশ পরিচিত। বিশেষ করে আপনার শেয়ার করা ডালিয়া ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে।
চেষ্টা করলাম ভাই যতটা ভালোভাবে সম্ভব এই অ্যালবামটাকে সাজাতে।
দ্বিতীয় ফটোগ্রাফির এই ফুলগুলো আমিও আগে দেখিনি। আপনি মেক্র লেন্সের সাহায্যে খুব সুন্দর ভাবে ফুলটার ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। বাকি প্রত্যেকটা ফটোগ্রাফি ও ভীষণ সুন্দর হয়েছে। মেহেগুনী ফলের ফটোগ্রাফি টা দেখে বেশ ভালো লাগলো। তবে এগুলো সামনাসামনি কখনো দেখা হয়নি। চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ম্যাক্রো লেন্স এর এই ফটোগ্রাফি টা ধারণ করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে।
আপনি ইদানীং সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি এত ভালো লেগেছে কোনটাকে রেখে কোনটার প্রশংসা করব বুঝে উঠতে পারছি না। অসাধারণ ভালো লেগেছে প্রতিটি ফটোগ্রাফি দেখে।
তা ঠিক কথা বলেছেন ইদানিং ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়ে যাচ্ছে।
ভাইয়া আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন। আপনার ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগে। আজকে আপনি বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমার কাছে আপনার প্রতিটা ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। নাম না জানা ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লেগেছে। যদিও এই ফুলের নাম আমারও জানা নেই। ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার সব ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
এই ফুলের নামটা আমারও জানা নেই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল।