আমার পছন্দের কিছু ফুড ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন?আশা করি ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে কিছু ফুড ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আমরা সবাই কিন্তু কমবেশি খাদ্য প্রেমি। কারণ খাবার হচ্ছে আমাদের প্রধান মৌলিক উপাদান। আর সকল খাবারের মধ্যে একেক জন মানুষের একেক রকম প্রিয় খাবার থাকে। পছন্দের খাবারগুলো হয়তো আমরাও প্রতিনিয়ত জোগাড় করতে পারি না। কিন্তু মাঝে মাঝে যখন পছন্দের খাবারগুলো তোমরা তৈরি করি তখন সেগুলো খেতে খুবই ভালো লাগে। আজ আমি আমার পছন্দের কিছু খাবারের ফটোগ্রাফি করে রেখেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এরমধ্যে কিছু খাবার হয়তো আপনাদের পছন্দের থাকতে পারে। কারণ এক এক জনের পছন্দের খাবারের সাথে অন্যজনের মিলে যেতেও পারে। এখানে সবগুলো খাবারের মধ্যে থেকে বিরিয়ানি এবং বার্গার আমার সবচেয়ে প্রিয়। তাহলে চলুন আমার কিছু ফুড ফটোগ্রাফি দেখে নেয়া যাক।

🌺 ফটোগ্রাফি-১🌺

  • এগুলো হচ্ছে আমাদের গাছের পাকা পেঁপে। পেঁপে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। পাকা গাছ থেকে পাড়া পেঁপে খুবই মিষ্টি হয়। কিছুদিন পর পর একটি পাকা পেঁপে গাছ থেকে পেড়ে খেতে ভীষণ ভালো লাগে। আর বাজার থেকে কিনে আনা যে কোন ফল ফরমালিনের ভয় থাকে। তাই নিজের কাছ থেকে পেরে খাওয়া যে কোন ফল আনন্দচিত্তে খাওয়া যায়।তাই বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের ফল গাছ লাগানোর চেষ্টা করি। এই পেঁপে খুব চমৎকার ছিল তাই ফটোগ্রাফি করে নিলাম।

20230226_122954.jpg

20230226_122958.jpg

🌺 ফটোগ্রাফি-২🌺

  • রেস্টুরেন্টের খাবার খেতে কার না ভালো লাগে। কিন্তু আমরা হয়তো সব সময় রেস্টুরেন্টে গিয়ে খেতে সুযোগ পাই না। বাসায় যদি সেই সরঞ্জাম গুলো এনে রেস্টুরেন্টের সাথে রেস্টুরেন্টের খাবার তৈরি করা যায় তাহলে কিন্তু মজা করে পুরো পরিবার একসাথে খাওয়া যায়। তার মাঝে মাঝে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের খাবার তৈরি করে বাসায়। এই বার্গারটি কিছুদিন আগে তৈরি করেছিলাম ।যদিও এখনো পোস্ট করা হয়নি খেতে ভীষণ মজা হয়েছিল। তাই আজ আপনাদের সাথে ফুড ফটোগ্রাফিতে দেখালাম।

IMG-20230502-WA0002.jpg

IMG-20230502-WA0005.jpg

🌺 ফটোগ্রাফি-৩🌺

  • গতকাল ভীষণ বৃষ্টি হচ্ছিল বাইরে। তাই আমার হাজব্যান্ড বললো, একটু ভালো খাবার তৈরি কর। তাই ঘরে ছিল খাসির মাংস ও পোলার চাল ভাবলাম বিরিয়ানি করে ফেলি। যেই ভাবনা সেই কাজ। ঝুমুর দৃষ্টিতে চমৎকারভাবে এই বিরিয়ানি রেসিপিটি পরিবেশন করে পরিবারের সকলকে তাক লাগিয়ে দিলাম। কারণ খাসির বিরিয়ানি কে না পছন্দ করে বলুন। আমার তো ভীষণ পছন্দ সবাই খুব মজা করে খেয়েছিল ।পরিবেশের চমৎকার করে করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

IMG-20230802-WA0006.jpg

IMG-20230802-WA0001.jpg

🌺 ফটোগ্রাফি-৪🌺

  • এগুলো হচ্ছে কচুর লতি। যেহেতু এখন বর্ষাকাল কচু এবং কচুর লতি দুটোই বাড়ির আঙিনায় বেশ ভালোভাবেই বড় হচ্ছে। এখন লতি খেতে খুবই ভালো লাগে। এই লতিগুলো আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। কারণ ইলিশ মাছ এবং চিংড়ি মাছ এই দুটো দিয়েই লতি খুব চমৎকারভাবে রান্না করে খাওয়া যায়। আমার কাছে ছিল চিংড়ি মাছ তাই আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি ভীষণ মজা হয়েছিল।

20230804_140709.jpg

20230804_140721.jpg

🌺 ফটোগ্রাফি-৫🌺

  • এগুলো হচ্ছে কাঠ কচু। কদিন আগে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কচু খেতে আমার ভীষণ ভালো লাগে কচুতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি। তাই আমি কয়েকদিন পরপরই কচু রান্না করার চেষ্টা করি। এই কচু আমি হেলন ডাল দিয়ে রান্না করেছিলাম। আজ আপনাদের সাথে ফুড ফটোগ্রাফিতে এই রেসিপিটি অ্যাড করে নিলাম।

20230804_140634.jpg

20230804_140637.jpg

ফটোগ্রাফারঃ@morioum

ডিভাইসঃSamsungA22

🌺 আশা করি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 3 years ago 

প্রত্যেকটা খাবারই বেশ লোভনীয় আপু। বিশেষ করে কচুর লতি রেসিপির ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে। কারণ কচুর লতি আমার ভীষণ পছন্দের একটি খাবার। তাছাড়াও সবগুলো খাবারই আমার পছন্দের।ধন্যবাদ আপু বেশ কয়েকটি খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

কচুর লতি আপনার কাছে ভালো লাগে জেনে অনেক ভালো লাগছে। কারণ কচুর লতি আমার কাছে ও অনেক ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য দিয়েই আমাকে উৎসাহিত করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার পছন্দের খাবারের ফটোগ্রাফি গুলোর মধ্যে আমারও কিছু পছন্দের খাবারের মিল আছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে আমার কাছে বিরিয়ানি এবং চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না খেতে বেশ ভালো লাগে। এত সুন্দর খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আমার পছন্দের খাবার গুলোর সাথে আপনার পছন্দের খাবার মিল রয়েছে জেনে অনেক ভালো লাগলো। আপনার পছন্দের খাবার এখান থেকে খেয়ে ফেলেন। বিরিয়ানি এবং কচুর লতি আমারও অনেক পছন্দ ।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

এত চমৎকার ফল এবং তরকারির ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। খাসির মাংস পোলাও দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আপনি ঠিকই বলেছেন বার্গার খেতে সবারই ভালো লাগে। আপনি ফটোগ্রাফির সাথে সাথে চমৎকার বর্ণনা উপস্থাপন করেছেন। পাকা পেঁপে স্বাস্থ্যের জন্য খুবই পুষ্টিকর। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

চমৎকার সব ফল ও তরকারির ফটোগ্রাফি দেখে আপনার ভালো লাগলো। খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না আমার অনেক ভালো লাগে। বার্গার খেতে সবার কাছেই ভালো লাগে। পেঁপে আমার অনেক পছন্দের একটি ফল।

 3 years ago 

আপনার পছন্দের খাবারের সাথে তো দেখি আমার ভালই মিল আছে। পেঁপে, বার্গার এবং বিরিয়ানি খেতে আমি অনেক বেশি পছন্দ করি। যা আপনার এই খাবারের ফটোগ্রাফি পোস্ট দেখতে পেলাম। ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রিয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে এত সুন্দর ভাবে বর্ণনা করে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আমার পছন্দের খাবার গুলোর সাথে আপনার পছন্দের খাবারের মিল আছে জেনে অনেক ভালো লাগছে। পেঁপে বার্গার ও বিরিয়ানি খেতে আপনি পছন্দ করেন এগুলো আমার কাছেও ভালো লাগে। তাই তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু সবার ওই কম বেশি পছন্দের খাবার রয়েছে। তবে আপনার কয়েকটা পছন্দের খাবারের সাথে আমারও কিছু খাবারের মিল রয়েছে। কচুর লচি, বিরিয়ানি খাবারের ফটোগ্রাফি দেখতে খুব লোভনীয় লাগছে আপু। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে একেক মানুষের পছন্দের খাবার এক এক রকম। কারো কারো একই ধরনের খাবার পছন্দ হয়। কচুর লতি এবং বিরিয়ানি আপনার পছন্দ জেনে ভালো লাগলো।

 3 years ago 

চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন আপু আপনি ঠিক বলছেন একেক জনের পছন্দ একেক রকমের। তবে মাঝেমধ্যে একেক জনের সাথে অন্য জনের মিলে যেতে পারে সেটা স্বাভাবিক।আপনি বেশ মজার মজার ফটোগ্রাফি শেয়ার করলেন অনেক ভালো লেগেছে দেখে। বর্ষাকালে বৃষ্টির দিনে বিরিয়ানি খেতে ভীষণ মজা লাগে।

 3 years ago 

মাঝে মাঝে পছন্দের খাবার গুলোর ফটোগ্রাফি করে রাখতে অনেক ভালো লাগে। এতে করে আপনাদের সাথে আমার পছন্দের খাবার ভাগাভাগি করে নেয়া যায়। তাই তো আজ শেয়ার করে নিলাম।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার পছন্দের ফুড ফটোগ্রাফি। আসলে আপনার ফটোগ্রাফি গুলো দেখেই তো আমার জিভে জল চলে এসেছে। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপনার গাছের পাকা পেঁপের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর ভাবে পোস্টটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

পছন্দের খাবার খেতে সবার কাছেই ভালো লাগে। আমি আমার পছন্দের খাবার আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে।

 3 years ago 

খেতে পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর সামনে যদি থাকে খাবারের ছবি তাহলে তো লোভ লাগা স্বাভাবিক। আপনি খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন তার মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে পেপের ফটোগ্রাফিটি। সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন খাদ্য হলো সকলের প্রধান মৌলিক উপাদান।
সবগুলো ফটোগ্রাফি দারুণ ছিল আপু। ঝুম বৃষ্টিতে এভাবে কাচ্চি খেতে কার না ভালো লাগে। ইচ্ছে করছে সবগুলো খাবারের উপর ঝাঁপিয়ে পড়ি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62912.45
ETH 1707.26
USDT 1.00
SBD 0.40