ফটোগ্রাফি-কয়েকটি রেনডম ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। তাই মাঝে মাঝে সময় পেলে ফটোগ্রাফি করি। বিভিন্ন সময়ের করা ফটোগ্রাফি গুলো আছে আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।


কয়েকটি রেনডম ফটোগ্রাফি:

IMG_20241209_091153.jpg
Device-OPPO-A15
Location


শিশির ভেজা সকাল বেলায় ঘাসের উপর যখন শিশির দেখতে পাওয়া যায় তখন দেখতে যেমন সুন্দর লাগে তেমনি সেই মুহূর্তটা ফটোগ্রাফি করতে ভালো লাগে। আসলে শিশির ভেজা ঘাসের উপর যখন শিশির বিন্দুগুলো লেগে থাকে তখন দেখতে এতটাই সুন্দর লাগে যে বলে বোঝানোর মত নয়। আসলে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার প্রশান্তি অন্যরকম। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে সত্যিই অনেক ভালো লেগেছিল। আর আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। মনে হয়েছিল যেন প্রকৃতির সব সৌন্দর্য যেন এখানে এসে ধরা দিয়েছে।


IMG_20241209_091009.jpg
Device-OPPO-A15
Location


জবা ফুলের সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। অনেকদিন আগে হঠাৎ করে রাতের বেলায় এই জবা ফুলটি চোখে পড়েছিল। জবা ফুলের অপরূপ সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগছিল। রাতের দৃশ্যটা যেন আরো বেশি পূর্ণতা পেয়েছিল। আসলে রাতের বেলায় ফটোগ্রাফি করতে আরো বেশি ভালো লাগে। কারণ ফুলের সৌন্দর্য আরো বেশি পূর্ণতা পেয়েছিল। আর সুন্দর করে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। জবা ফুলটি দেখতে অনেক সুন্দর লাগছিল এবং আকর্ষণীয় লাগছিল।


IMG_20241209_090633.jpg
Device-OPPO-A15
Location


কুয়াশা ভেজা শীতের সকালের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। কয়েকদিন আগে যখন গ্রামের বাসায় গিয়েছিলাম তখন শীতের সকালের বেশ কিছু ফটোগ্রাফি করা হয়েছিল। আসলে এরকম দৃশ্যগুলো যখন সামনে চলে আসে তখন মন ব্যাকুল হয়ে ওঠে আর এই সুন্দর দৃশ্য গুলো দেখে ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। তাই আমি বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। যাতে করে সেই সৌন্দর্য সবার মাঝে তুলে ধরতে পারি। আশা করছি এই সুন্দর দৃশ্য সবার ভালো লাগবে।


IMG_20241209_090804.jpg
Device-OPPO-A15
Location


যখন ফুলের উপর প্রজাপতি বসে তখন ফুলের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। কয়েকদিন আগে যখন আমি হঠাৎ করে এই দৃশ্যটা দেখেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল। প্রথমে তো ভেবেছিলাম ফটোগ্রাফি করার আগেই হয়তো প্রজাপতি উড়ে চলে যাবে। তাই দ্রুত ফটোগ্রাফিটি করেছিলাম। আসলে এরকম দৃশ্যগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি ছবি তুলতে আরও বেশি ভালো লাগে। তাই আমি সুন্দর এই দৃশ্যটা ফটোগ্রাফির মাধ্যমে রেখে দিয়েছিলাম। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে।


IMG_20241209_090524.jpg
Device-OPPO-A15
Location


ঘোড়ার গাড়িগুলো আমার কাছে অনেক ভালো লাগে। বর্তমানে ঘোড়ার গাড়ির সংখ্যা দেখছি অনেক বেড়ে গেছে। একটা সময় ছিল যখন এগুলোর অনেক প্রচলন ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই ঘোড়ার গাড়িগুলো বিলীন হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে পেট্রল চালিত গাড়ি গুলোর ভাড়া এতটাই বেড়ে গেছে যে মানুষ মালামাল বহন করার জন্য আবারো পুরনো পন্থায় ফিরে এসেছে। আর ঘোড়ার গাড়ির ব্যবহার শুরু করেছে।


আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে বিভিন্ন সময়ের করা ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে খুবই ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 years ago 

জবা ফুলের ফটোগ্রাফি এবং কুয়াশাচ্ছন্ন প্রকৃতির ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ দক্ষতার সাথে ক্যাপচার করেছেন আপু। মুগ্ধ হয়ে গেলাম আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে। ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

জবা ফুলের ফটোগ্রাফি এবং কুয়াশা ভেজা প্রকৃতির ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো আপু।

 2 years ago 

IMG_20241209_093929.jpg
IMG_20241209_093942.jpg
IMG_20241209_093950.jpg

 2 years ago 

আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে বেশ কিছু রেনডম ফটোগ্রাফি আপনার মোবাইলে ক্যাপচার করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে সবচাইতে বেশি ভালো লেগেছিল শিশির ভেজা ঘাসের ফটোগ্রাফি এবং কুয়াশায় ভেজা শীতের সকালের ফটোগ্রাফি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন এটা জেনে খুবই খুশি হলাম ভাইয়া। ঘাসের সৌন্দর্য আর কুয়াশা ভেজা ফটোগ্রাফি দেখতে ভালো লাগে বলেই আপনাদের মাঝে শেয়ার করেছি।

 2 years ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা শীতের সকালের ফটোগ্রাফি গুলো একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।

 2 years ago 

শীতের সকালের ফটোগ্রাফিটি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ওয়াও অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন আপু। বিশেষ করে জবা ফুল ও কুয়াশা ভরা শীতের সকালের ফটোগ্রাফি দারুণ হয়েছে। বাকি ফটোগ্রাফি গুলোও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাই সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করি। জবা ফুল দেখতে সত্যিই অনেক সুন্দর লাগছিল।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে শিশির ভেজা ঘাসের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

যখন কোন সুন্দর দৃশ্য দেখি তখনই ছবি তুলতে ইচ্ছে করে। আর এই ছবিগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতেও ভালো লেগেছে ভাইয়া।

 2 years ago 

আপনার করা ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি আমার ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য সেই সাথে অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার করা প্রত্যেকটা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে বেশ কয়েকটি রেনডম ফটোগ্রাফি করেছেন। আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে। শীতের সকাল আমার অনেক বেশি পছন্দের। আমার কাছে আপনার প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর লেগেছে। বিশেষ করে ঘোড়ার গাড়ি দেখতে একটু বেশি সুন্দর লেগেছে। এরকম ঘোড়ার গাড়ি এখন খুব কম দেখা যায়।

 2 years ago 

রেনডম ফটোগ্রাফি শেয়ার করতে আমার অনেক ভালো লেগেছে। ঘোড়ার গাড়ির ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 64559.21
ETH 1683.31
USDT 1.00
SBD 0.41