ফটোগ্রাফি-মজার মজার সব খাবারের ফটোগ্রাফি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। তবে বাহিরে যাওয়ার সুযোগ খুব একটা হয় না বলে সব সময় ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে উপস্থাপন করি। আর আজকে মজার মজার খাবারের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। আশা করছি সবার ভালো লাগবে।
মজার মজার সব খাবারের ফটোগ্রাফি:
Location
শুঁটকি মাছ ভুনা আমার খুবই প্রিয়। মাঝে মাঝেই শুঁটকি মাছ ভুনা করা হয়। আর শুঁটকি মাছ রেসিপি আপনাদের মাঝে ইতোমধ্যে শেয়ার করেছি। মজার মজার খাবারগুলো তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি ছবি তুলতে আরো বেশি ভালো লাগে। আর এই শুঁটকি মাছ ভুনা খেতে যেমন দারুন হয়েছিল তেমনি সুন্দর করে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। জানিনা আমার এই ফটোগ্রাফি আপনাদের কাছে কেমন লেগেছে। সুন্দর এই ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লেগেছে।
Location
চিংড়ি মাছের রেসিপি মানেই হচ্ছে লোভনীয় কিছু। চিংড়ি মাছ খেতে আমি অনেক পছন্দ করি। আর চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে দারুন লাগে। চিংড়ি মাছ যেকোনো সবজির সাথে রান্না করলে একেবারে পারফেক্ট হয়। এই খাবারটি আমার খুবই প্রিয়। চিংড়ি মাছের প্রত্যেকটা রেসিপি আমি অনেক পছন্দ করি। তাই মাঝে মাঝে বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করি। তাই এই মজার রান্নাটি করেছিলাম আর ছবি তুলে রেখেছিলাম। আর আজকে সুযোগ পেয়ে শেয়ার করলাম।
Location
যেকোনো উৎসবমুখর দিনে পিঠা পায়েস খেতে অনেক ভালো লাগে। গ্রামের বাসায় আসলে পিঠা পায়েস খাওয়া হয়। এই ফটোগ্রাফিটি খুব সম্ভবত ঈদের সময় করা হয়েছিল। পিঠা পায়েস খাওয়ার আনন্দটা সত্যি অনেক বেশি। আর মুহূর্তগুলো দারুন ভাবে কেটেছিলাম। সকালবেলায় পিঠা পায়েস খেতে যেমন ভালো লেগেছে তেমনি ছবি তুলতে ভালো লেগেছিল। তাই এই ফটোগ্রাফি করেছিলাম আর আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।
Location
শুঁটকি দিয়ে করলা ভাজি খেতে দারুন লাগে। আর করলা ভাজি আমার খুব প্রিয়। একটু ভুনা করে ভাজি করলে খেতে আরো বেশি ভালো লাগে। করলা খুব একটা তেতো ছিল না। তাই শুঁটকি মাছ দিয়ে এভাবে ভুনা ভুনা করেছিলাম এবং খেতে খুবই ভালো লেগেছিল। করলা আমার সবচেয়ে পছন্দের সবজি। তাই এই মজার খাবারটি খেতে অনেক ভালো লেগেছিল। ছবি তুলতে আরো বেশি ভালো লেগেছে।
Location
পাকা আম খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। এই আমটি আমাদের বাড়ির গাছের আম ছিল। তাই কোন এক সময় আম কেটে খাওয়ার সময় ফটোগ্রাফিটি করা হয়েছিল। আসলে অনেক ফটোগ্রাফি গ্যালারিতে রয়ে গেছে। যেগুলো এখন শুধুই স্মৃতি। আমের সময় অনেক আগেই পার হয়ে গেছে। কিন্তু ফোনের গ্যালারি দেখলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। আর পাকা আম গুলো দেখে আবারো আম খেতে ইচ্ছে করছে।
মজার মজার খাবার খেতে অনেক ভালো লাগে। তাই মজার মজার খাবারের ছবি তুলতে ভালো লেগেছে। আর বিভিন্ন সময়ের করা ফটোগ্রাফি গুলো সবার মাঝে শেয়ার করতে অনেক বেশি ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এই করলা ভাজি বাদে বাকি সবগুলা খাবার আমার খুবই পছন্দের। বিশেষ করে শুটকি ভুনা আর হচ্ছে চিংড়ি মাছের রেসিপির ফটোগ্রাফি টা দেখে তো আমার জিভে জল চলে এলো। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
এই খাবারগুলো আপনার পছন্দের জেনে অনেক ভালো লাগলো। খাবার গুলো খেতেও সত্যি অনেক মজার হয়েছিল আপু।
খাবারের বেশ কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন। পিঠা পায়েস খেতে একটু বেশি মজাদার লাগে। সব গুলো ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে আপু।
মজার মজার সব খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করতে অনেক ভালো লেগেছে। মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।
লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন আপু। শুটকি দিয়ে ভর্তা দেখতে ভীষণ লোভনীয় লাগছে। চিংড়ি মাছ আমার খুব ভালো লাগে। আপনার ফটোগ্রাফি তে চিংড়ি মাছ রান্না দেখে লোভ লেগে গেল। এখন নতুন ধান ঘরে উঠবে গ্রামের মানুষেরা নতুন ধান দিয়ে পায়েস রান্না করে যা খেতে অসাধারণ লাগে। লুচি এবং পায়েস দেখে খেতে ইচ্ছে করছে। অসাধারণ এবং লোভনীয় ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
শুটকি মাছ গুলো খেতে অনেক ভালো হয়েছিল আপু। চিংড়ি মাছগুলো খেতে সব সময় আমার অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।
খাবারের ছবিগুলো আপনি অসাধারণ তুলেছেন। খাবার তৈরি যে শুধু সুন্দর হয় তা নয় প্রেজেন্টেশনটাও ভালো হলে সবটা পূরণ হয়। আপনার প্রেজেন্টেশন প্রশংসনীয়। সুন্দর করে সাজিয়েছেন প্রত্যেকটা খাবারই। আমার যদিও শুটকি মাছ খুব একটা পছন্দ নয় বা আমি কখনো খাইনি বলা চলে কারণ শুটকির গন্ধে আমি যেন আধমরা হয়ে যাই। তাই ভয় কখনো শুটকি খাই নি। তবে চিংড়ি মাছ আমারও খুব পছন্দের মাছ। চিংড়ি মাছের স্বাদ এত সুন্দর যেভাবেই রান্না করি না কেন বড় ভালো লাগে।
লোভনীয় সব খাবারের ছবিগুলো সবার মাঝে তুলে ধরেছি। শুটকি মাছ যারা খেতে পারেনা তাদের কাছে একটু গন্ধ মনে হয় আপু।
বাহ্ এত সুন্দর সুন্দর খাবারের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম আপু।আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা খাবারের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে লোভনীয় মজার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা খাবারের প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। দেখেই জিভে জল চলে আসলো ফটোগ্রাফি গুলো। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে লোভনীয় চিংড়ি মাছের রেসিপির ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর ভাবে ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
মজার মজার খাবারগুলো খেতে যেমন ভালো লাগে তেমনি সবার মাঝে উপস্থাপন করতেও ভালো লাগে। তাই এই ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম।
শীতকালে আমের ছবি দেখে তো খেতে ইচ্ছে করছে। আর পায়েস তো সবার অনেক পছন্দের। আমার যেহেতু মিষ্টি পছন্দ তাই পারিস আমার খুবই ভালো লাগে। আপনি লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আমের ছবিটা অনেকদিন আগে তোলা হয়েছিল। আর আজকে সুযোগ পেয়ে শেয়ার করেছি আপু। মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ না করলেও মাঝে মাঝে খেতে ভালোই লাগে।
আপনি দেখছি আজকে বেশ কয়েকটি লোভনীয় খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি খাবারের ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা চিংড়ি মাছের রেসিপি টি একটু বেশি ভালো লেগেছে। আসলে চিংড়ি মাছের রেসিপি দেখলে লোভ লেগে যায়।
লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি গুলো করা হয়েছিল। আর সেই খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি ভাইয়া।
মজার মজার খাবারের ফটোগ্রাফি দেখে খুবই লোভ লাগছে কারণ খাবারের ফটোগ্রাফি মানেই হলো লোভনীয় কিছু।ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছি যাতে করে আপনাদের কাছেও ভালো লাগে।