ফটোগ্রাফি পোস্ট || 📸 রাঙ্গামাটি থেকে তোলা চমৎকার কিছু ফটোগ্রাফি 📸

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। বেশিরভাগ সময় আমি ফুলের ফটোগ্রাফি শেয়ার করি আপনাদের সাথে। তবে আজকে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। যাইহোক আজকে আমি আপনাদের সাথে রাঙ্গামাটি থেকে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো। আসলে রাঙ্গামাটিতে ঘুরাঘুরি করার বেশ কয়েকটি স্পট রয়েছে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে ঝুলন্ত ব্রিজ,পলওয়েল পার্ক এবং শুভলং ঝর্ণার দিকে ঘুরাঘুরি করতে। কারণ প্রতিটি স্পট খুব সুন্দর। এই কয়েকটি স্পটে ঘুরাঘুরি করে আমি প্রচুর ফটোগ্রাফি করেছিলাম। তাছাড়া বোটে চড়ে কাপ্তাই লেকেরও অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸১নং ফটোগ্রাফি📸


Notes_241204_045824_aea.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা রাঙ্গামাটির পলওয়েল পার্কের ভিতরে থেকে ক্যাপচার করেছিলাম। এই জায়গা থেকে কায়াকিং করার বোটে চড়া যায়। জায়গাটা আসলেই খুব সুন্দর। যদিও সেদিন আমরা কায়াকিং করার সময় পাইনি। তবে ইচ্ছে আছে পরবর্তীতে কায়াকিং করার।



📸২নং ফটোগ্রাফি📸


Notes_241204_045834_796.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা বোটে চড়ে রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে ক্যাপচার করেছিলাম। বোটে বসে বসে পাহাড়ের দৃশ্য দেখতে ভীষণ ভালো লেগেছিল। কাপ্তাই লেকের চারপাশটা পাহাড় এবং গাছগাছালি দিয়ে একেবারে ঘেরা।



📸৩নং ফটোগ্রাফি📸


Notes_241204_045832_5d1.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা শুভলং ছোট ঝর্ণার আশেপাশে দাঁড়িয়ে ক্যাপচার করেছিলাম। সবুজের সমারোহ দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছিল। তাছাড়া দূরে একটি বোট ছিলো এবং সেই বোটটা দেখতেও খুব সুন্দর লেগেছিল।



📸৪নং ফটোগ্রাফি📸


Notes_241204_045837_bc3.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

বোটে চড়ে যখন শুভলং ছোট ঝর্ণার দিকে যাচ্ছিলাম,তখন অনেক সুন্দর সুন্দর বোট দেখেছিলাম। ফাঁকে ফাঁকে আমি সুন্দর সুন্দর বোটের কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম। এতো সুন্দর সুন্দর বোট দেখতে কিন্তু আসলেই খুব ভালো লাগে।



📸৫নং ফটোগ্রাফি📸


Notes_241204_045828_96d.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা পলওয়েল পার্কের এক পাশ থেকে ক্যাপচার করেছিলাম। পলওয়েল পার্কের এই পাশে বিভিন্ন ধরনের রাইড রয়েছে। তাছাড়া এই পাশে গেলে পার্কের দারুণ একটা ফিল পাওয়া যায়।



📸৬নং ফটোগ্রাফি📸


Notes_241204_045830_cb2.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা কাপ্তাই লেকের পাড় থেকে ক্যাপচার করেছিলাম। পলওয়েল পার্কের এই অংশে লেয়িং চেয়ারে শুয়ে শুয়ে কাপ্তাই লেকের সৌন্দর্য দারুণভাবে উপভোগ করা যায়। তাছাড়া সিঁড়ি গুলো দারুণভাবে রং দিয়ে কালার করে রেখেছে।



📸৭নং ফটোগ্রাফি📸


Notes_241204_045826_a66.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটাও পলওয়েল পার্কের একেবারে ভিতরে থেকে ক্যাপচার করেছিলাম। সেখানে সিংহের দুটি ভাস্কর্য রয়েছে এবং ভাস্কর্য দুটি এককথায় অসাধারণ হয়েছে। সামনা-সামনি দেখতে আরও বেশি সুন্দর লেগেছিল। হয়তো ফটোগ্রাফিতে ততোটা ভালো লাগছে না।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ৪.১২.২০২৪
লোকেশনরাঙ্গামাটি,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 2 years ago 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20241204_061734474.jpg

 2 years ago 
 2 years ago 

রাঙ্গামাটি থেকে তোলা এসব ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো দাদা ৷ ঘোরাঘুরি পাশপাশি বেশ চমৎকার কিছু দৃশ্যে ক্যামেরা বন্দি করেছেন ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি দারুণ হয়েছে ৷ ভীষণ ভালো লাগলো আমার ফটোগ্রাফি গুলো দেখে ৷ শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 years ago 

বেশ ভালো লাগলো এতো চমৎকার মন্তব্য পেয়ে। ফটোগ্রাফি গুলো দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রাঙ্গামাটি থেকে এত সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। প্রতিটা ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর ভাবে করেছেন। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে তিন নম্বর ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে দেখতে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে নিয়েছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রাঙ্গামাটি অনেকদিন আগে গিয়েছিলাম ১৮-১৯ সালের দিকে কয়েকবার যাওয়া হয়েছে ।সেখানকার অনেক সুন্দর সুন্দর স্পটগুলোতে ঘুরাঘুরি করা হয়েছে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে সেখানকার কিছু দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। আসলে পাহাড়ি সৌন্দর্য কখনোই ভুলবার নয়।

 2 years ago 

আমি এই বছর প্রথম বারের মতো রাঙ্গামাটি গিয়েছি। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রাঙ্গামাটি থেকে ধারণ করা বেশ কয়েকটি সুন্দর সুন্দর জায়গার ফটোগ্রাফি আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কাপ্তাই লেকের ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লাগলো। লেকের মধ্যে একটি জাহাজ দেখতে ভারী সুন্দর লাগছে। ফটোগ্রাফি গুলা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভাইয়া।

 2 years ago 

ট্রলারটি দেখতে আসলেই খুব সুন্দর লেগেছিল। যাইহোক যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রাঙ্গামাটি থেকে তোলা চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে রাঙামাটির সৌন্দর্য প্রকাশ পেয়েছে। বিশেষ করে আপনার শেয়ার করা শুভলং ছোট ঝর্ণার ফটোগ্রাফী গুলো একটু বেশি ভালো লেগেছে।

 2 years ago 

চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলোর মাধ্যমে রাঙ্গামাটির সৌন্দর্য দারুণভাবে তুলে ধরতে। যাইহোক অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

রাঙ্গামাটির প্রত্যেকটা জায়গা ভীষণ সুন্দর। আপনার ফটোগ্রাফিতে প্রাকৃতিক দৃশ্য গুলো দেখে ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। মনমুগ্ধকর এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করে আপনাদের মাঝে শেয়ার করতে। যাইহোক প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62732.13
ETH 1779.93
USDT 1.00
SBD 0.38