ফটোগ্রাফি পোস্ট || 📸সাতটি রেনডম ফটোগ্রাফি📸

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যেমন দুটি ফটোগ্রাফি সিলেট থেকে, দুটি ফটোগ্রাফি আমার বাসার ছাঁদ থেকে এবং বাকি ফটোগ্রাফি গুলো অন্যান্য জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸১নং ফটোগ্রাফি📸


Notes_250716_002645_0c8.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা আমি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে ক্যাপচার করেছিলাম। সাদা পাথর জায়গাটা এতটাই সুন্দর যে,সেখান থেকে আসতেই ইচ্ছে করে না। পানি একেবারে স্বচ্ছ। তাই পাথরগুলো স্পষ্টভাবে দেখা যায়। সেখানে ঘুরতে গিয়ে প্রচুর ফটোগ্রাফি করেছিলাম। সেগুলো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।



📸২নং ফটোগ্রাফি📸


Notes_250716_002648_bcd.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট এর ভিতর থেকে ক্যাপচার করেছিলাম। আসলে এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সবারই ভালো লাগে। তাছাড়া আমি যেহেতু প্রকৃতিপ্রেমী, তাই আমার কাছে আরও বেশি ভালো লেগেছে সেখানে সময় কাটাতে। রাতা গাছ গুলো সত্যিই খুব সুন্দর।



📸৩নং ফটোগ্রাফি📸


Notes_250716_002651_069.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এটা হচ্ছে বৃষ্টি ভেজা গোলাপ ফুলের ফটোগ্রাফি। লাল গোলাপের সৌন্দর্য নিয়ে বিশেষ কিছু বলার নেই। আর বৃষ্টির পর সেই সৌন্দর্য দ্বিগুণ হয়ে গিয়েছিল। এর আগেও আমার ছাঁদ বাগান থেকে তোলা বেশ কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম।



📸৪নং ফটোগ্রাফি📸


Notes_250716_002654_951.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই মাল্টা গুলো খেতে খুব মিষ্টি এবং রসালো। গতকালকে ছাঁদ বাগান থেকে মাল্টা এনে খেয়েছিলাম। আসলে বাজার থেকে ফল কিনে খাওয়ার চেয়ে, নিজের গাছের যেকোনো ফল খাওয়ার মজাই আলাদা। এই গাছে অনেকগুলো মাল্টা হয়েছে।



📸৫নং ফটোগ্রাফি📸


Notes_250716_002643_815.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

সেদিন নবীগঞ্জ ঘাট দিয়ে শীতলক্ষ্যা নদী পার হচ্ছিলাম সন্ধ্যার আগ মুহূর্তে। আর তখন ট্রলারে দাঁড়িয়ে যখন আকাশের দিকে তাকালাম, তখন সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আসলে গোধূলি লগ্নের সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যায়। ট্রলারে দাঁড়িয়ে কয়েকটি ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম সেদিন।



📸৬নং ফটোগ্রাফি📸


Notes_250716_002641_bb1.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা কয়েকদিন আগে বিকেলে ক্যাপচার করেছিলাম নৌকায় বসে। তখন আকাশটা ছিলো মেঘলা। মনে হচ্ছিলো একটু পরেই জুম বৃষ্টি শুরু হবে। সেই মুহূর্তটা ছিলো একেবারে ভিন্ন ধরনের। তাছাড়া শীতলক্ষ্যা নদী দিয়ে তখন বেশ কিছু বড় বড় জাহাজ চলাচল করছিলো।



📸৭নং ফটোগ্রাফি📸


Notes_250716_002657_abb.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা গ্রামের দিক থেকে ক্যাপচার করেছিলাম। ফসলের মাঠ দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে। তাইতো মাঝেমধ্যে গ্রামের দিকে ঘুরতে যাই এবং ঘুরে ঘুরে ফটোগ্রাফি ক্যাপচার করার চেষ্টা করে থাকি।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১৬.৭.২০২৫
লোকেশনবাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 
 last year 

আপনি সবসময় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন। আপনার ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এর আগেও আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখেছিলাম। আজকে এই ফটোগ্রাফি গুলো দেখে আরো ভালো লাগলো। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন আপনি। প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ সবার মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। ফটোগ্রাফি গুলো দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ওয়াও আজকে আপনি চমৎকার সাতটি রেমডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে গোলাপ ফুল এবং মাল্টার ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে খুব ভালো লাগলো। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

আজ আপনি দারুন সব ফটোগ্রাফি উপস্থাপন করেছেন ভাইয়া।আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দারুন ছিল।বিশেষ করে শীতলক্ষ্যা নদী ও সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দুর্দান্ত ছিল প্রতিটি ফটোগ্রাফির সাথে লেখা বর্ণনা। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করেছি যথাযথভাবে বর্ণনা শেয়ার করার জন্য। এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার ফটোগ্রাফি কিন্তু অসাধারণ হয়েছে। কারণ যেমন ফটোগ্রাফি কোয়ালিটি ঠিক তেমনি বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করলেন। আমার কাছে দারুণ লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে গোলাপ ফুলের এবং মালটার ফটোগ্রাফি টা। তাছাড়া আকাশের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল। বেশ দারুন ফটোগ্রাফি করলেন আজকে।

 last year 

গোলাপ ফুল এবং মাল্টার ফটোগ্রাফি আসলেই খুব সুন্দর। যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে । সেই সাথে সুন্দর বর্ণনা করেছেন। তবে এটা একেবারেই ঠিক নিজের করা বাগানের ফল খেতে অন্য রকম ভালো লাগা কাজ করে। যাই হোক বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

মাল্টা গুলো সত্যিই খুব মিষ্টি এবং রসালো। পোস্টটি পড়ে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আজকে আপনি ভালো লাগার মত চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো এমনিতে কিন্তু চমৎকার হয়। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখতো মুগ্ধ হয়ে গেলাম। এবং এক ও দুই নং ফটোগ্রাফি আরো চমৎকার লাগলো। আর ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ননা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

প্রথম দুটি ফটোগ্রাফি আমার কাছেও খুব ভালো লেগেছে। গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62035.99
ETH 1758.72
USDT 1.00
SBD 0.38