ফটোগ্রাফি পোস্ট || 📸সাতটি রেনডম ফটোগ্রাফি📸

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যেমন দুটি ফটোগ্রাফি গ্রামের দিক থেকে,দুটি ফটোগ্রাফি নার্সারি থেকে, দুটি ফটোগ্রাফি সোনারগাঁও জাদুঘর থেকে এবং একটি ফটোগ্রাফি শীতলক্ষ্যা নদী থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸১নং ফটোগ্রাফি📸


Notes_250507_141705_863.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটা গ্রামের দিক থেকে ক্যাপচার করেছিলাম। সবুজের সমারোহ দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছিল। এমন দৃশ্য দেখার সুযোগ এখন সেভাবে হয়ে উঠে না। তবে সুযোগ পেলে মাঝেমধ্যে গ্রামের দিকে ছুটে চলে যাই।



📸২নং ফটোগ্রাফি📸


Notes_250507_141708_618.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

গ্রামের দিকে গিয়ে সেদিন বেশ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করার পর,সুন্দর এই ব্রিজটা চোখে পড়ে। বিকেল বেলা ব্রিজের উপর দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে। বিশেষ করে গরমের দিন বিকেল বেলা ব্রিজের উপর দাঁড়িয়ে থাকলে, শরীরটা একেবারে শীতল হয়ে যায়।



📸৩নং ফটোগ্রাফি📸


Notes_250507_141710_19b.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা নবীগঞ্জ ঘাটের সামনে থেকে ক্যাপচার করেছিলাম বেশ কয়েকদিন আগে। নবীগঞ্জ ঘাট প্রায় সবসময়ই ব্যস্ত থাকে। আমি মূলত নৌকার মধ্যে বসেই সন্ধ্যার সময় এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। বিকেলে কিংবা সন্ধ্যার সময় নৌকা দিয়ে ঘুরতে বেশ ভালো লাগে।



📸৪নং ফটোগ্রাফি📸


Notes_250507_141713_f31.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা গত বছর সোনারগাঁও জাদুঘরের ভিতর থেকে ক্যাপচার করেছিলাম। তখন সোনারগাঁও জাদুঘরের ভিতরে মেলা চলছিল। মূলত প্রতি বছরের শুরুতেই সোনারগাঁও মেলার আয়োজন করা হয়। এক মাস ব্যাপী এই মেলায় প্রায় প্রতিদিনই মানুষের ভিড় লক্ষ্য করা যায়।



📸৫নং ফটোগ্রাফি📸


Notes_250507_141716_c86.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা সোনারগাঁও জাদুঘরের ভিতরে প্রবেশ করেই ক্যাপচার করেছিলাম। টিকেট ক্রয় করে গেইট দিয়ে ভিতরে প্রবেশ করার পরপরই, এই চমৎকার দৃশ্যটা চোখে পড়ে। এই জায়গাটির পাশেই বড় একটি পুকুর রয়েছে এবং সেই পুকুরটাও খুব সুন্দর।



📸৬নং ফটোগ্রাফি📸


Notes_250507_141720_60b.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এটা হচ্ছে হাইব্রিড জাতের জবা ফুল। জবা ফুল আমার ভীষণ পছন্দ। বিশেষ করে কালারিং জবা ফুল আমার সবচেয়ে বেশি ভালো লাগে। বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে বর্তমানে হাইব্রিড জাতের জবা ফুলের কোনো বিকল্প নেই।



📸৭নং ফটোগ্রাফি📸


Notes_250507_141722_161.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এটা হচ্ছে গাজানিয়া রিগেনস ফুলের ফটোগ্রাফি। সাদা এবং হলুদ রঙের মিশ্রণের এই ফুলটি দেখতে আসলেই খুব সুন্দর লাগে। বিভিন্ন রঙের গাজানিয়া রিগেনস ফুল নার্সারিতে গেলেই দেখা যায়। গাজানিয়া রিগেনস ফুল আমার ছাঁদ বাগানেও লাগিয়েছি।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ৭.৫.২০২৫
লোকেশনবাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 
 last year 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো প্রত্যেকটি অনেক সুন্দর হয়েছে দেখতে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো যেন মন কেড়ে নিল। ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমারও ফুলের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগে। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি টা বেশ চমৎকার ছিল। পাশাপাশি সোনারগাঁ জাদুঘর এবং ফুলের ফটোগ্রাফি গুলো বেশ করেছেন। সবমিলিয়ে অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।।

 last year 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটা আসলেই খুব সুন্দর। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় নেই৷ এখানে সবগুলো ফটোগ্রাফি আপনি যেভাবে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম ৷ এখানে ফটোগ্রাফি শেয়ার করেছেন একের পর এক ফটোগ্রাফি গুলো যেভাবে আপনি শেয়ার করেছেন তা আপনার ফটোগ্রাফির দক্ষতাকে খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছে৷ এর মধ্যে ৪ নাম্বারে আপনি যে সোনারগাঁও থেকে ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক ভালো লেগেছে৷

 last year 

ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে বেশ ভালো লাগলো ভাই। প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38