আমার বাংলা ব্লগ:- আমার নতুন ঠিকানা,,,
কেমন আছেন বন্ধুরা সবাই, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আমার দৈনন্দিন জীবন নিয়ে কিছু চিত্র তুলে ধরতে চলেছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমার মনে হয় কমবেশি অনেকেই জানে আমি একজন মালেশিয়ান প্রবাসী। আর দীর্ঘদিন যাবত এই প্রবাসে আমি অবস্থান করছি। আর এই প্রবাস জীবনে আমাকে এক জায়গা থেকে অন্য জায়গা অনেক বার যেতে হয়েছে। যেটা হাতেগোনা শেষ করা যাবে না। সময় সময়ে বিভিন্ন নতুন ঠিকানায় আমাকে পৌঁছাতে হয়েছে জীবিকা নির্বাহের তাগিদে।
ঠিক তেমনি আমি গত ১০ দিন আগে আরো একটি নতুন জায়গায় এসে পৌছালাম, নতুন একটি প্রজেক্ট এসে পৌছালাম। যেখানে আমাকে বেশ বছর দুয়েক মতো কাজ করতে হবে। তবে অন্য জায়গার চেয়ে এ জায়গা অনেক শান্ত ও সুশীল। চারিদিকে শুধু সবুজার সবুজ আর সবুজে ঘেরা, এই জায়গার মাঝখানেই আমাদের প্রজেক্টটি শুরু হচ্ছে।
তাই ভাবলাম আমি আমার নতুন ঠিকানা সম্পর্কে আপনাদেরকে অবগত করি। বর্তমান আমি কোন জায়গায় আছি এবং কেমন পরিবেশে আছি।
তার জন্য কয়েকটি ছবি আপনাদের সাথে শেয়ার করলাম, আমার প্রজেক্ট এবং আমার থাকার জায়গা সাথে আমার আশপাশের কিছু জায়গার দৃশ্যের।
বর্তমানে যে জায়গাটায় আছি আমার চতুর সাইডে পাহাড়ে ঘেরা উঁচু উঁচু পাহাড় আর বড় বড় গাছে আবদ্ধ এই জায়গাটা, আর মাঝখানে একটা ফাঁকা জায়গায় আমাদের নতুন প্রজেক্টটি শুরু হচ্ছে। নতুন প্রজেক্ট এর কাজ অনেকখানি এগিয়ে গিয়েছে, তাইতো আমরা এখন এখানে কাজ করার উদ্দেশ্যে এসেছি।
থাক মোটামুটি এখানকার পরিবেশটা বেশ ভালই লাগছে, ভালো লাগার একটা মাত্র কারণ হলো সারাদিন এত পরিমানের রোদ পড়ে এত পরিমাণে গরম লাগে যেটা বলে বোঝানো যাবে না। তবে রাতে ঘুমানোর সময় অনেক বেশি ঠান্ডা লাগে।
যার জন্য সারাদিন এত কষ্ট করার পরেও রাত্রে একটু শান্তভাবে ঘুমাতে পারি, একটু শান্তিভাবে শান্তিতে ঘুমাতে পারি। এর জন্য খুব ভালো লাগে। তাই ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে আমার এ জায়গায় কিছু দৃশ্য তুলে ধরি।
যাই হোক বন্ধুরা উপরে বেশ কয়েকটি ছবি শেয়ার করলাম, আমার নতুন প্রজেক্ট এর এবং প্রোজেক্টের আশপাশের। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
| প্রত্যেকটি ছবি উঠিয়েছি | আমার মোবাইল দিয়ে |
|---|---|
| বিষয় | নতুন কর্মস্থল |
| স্থান | malaysia bucket bayu |
| ছবি উঠিয়েছি আমি | @mamun123456 |
নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার নতুন জায়গাটি তো দারুন সুন্দর। এমন পাহাড়ে ঘেরা জায়গায় থাকতে ভীষণ ভালো লাগে। ছবিতে দেখে আমারই যেন যেতে ইচ্ছে করছে। এমন সুন্দর পাহাড়ি গ্রামে আপনার সময় ভালো কাটুক। এইসব জায়গায় সৃষ্টি আরও বেশি আসে। আপনিও সৃষ্টির মধ্যে পরমানন্দে জীবন কাটা।