ফটোগ্রাফি // ছয়টি পাখির ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।।

in আমার বাংলা ব্লগlast year

আস্সালামু আলাইকুম /আদাব 🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

GridArt_20250524_203840664.jpg

আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি পোস্ট নিয়ে। আজকের পোস্টটি সাজিয়েছিলাম ছয়টি পাখির ফটোগ্রাফি নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন আমি পশুপাখি খুবই ভালোবাসি বিশেষ করে কবুতর আমার খুবই পছন্দের একটি প্রাণী। আর এই কবুতরের খাবারের দাম অনেক বেড়ে গিয়েছে। তারপরেও আমার সিরাজগঞ্জে তুলনামূলকভাবে ঢাকার চাইতে অনেক বেশি দাম। তাইতো প্রতিমাসে ঢাকা থেকে আমাকে কবুতরের খাবার নিয়ে যেতে হয়। আর আমি কবুতরের খাবার যখন কিনতে গিয়েছিলাম তখন এই পাখিগুলো দেখতে পেয়েছিলাম। পাখিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। বিশেষ করে কোকাটেল পাখিগুলো মুখ দিয়ে শীষ বাজানোর সাথে সাথে ওরাও শীষ বাজায়। যা আমাকে খুবই আনন্দিত করেছিল। তাইতো এই ভালোলাগার এবং ভালোবাসার পাখিগুলোর কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম যা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করতে চলেছি। আমি আশা করি এই পাখিগুলোর ফটোগ্রাফি দেখার পরে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক সুন্দর এই পাখির ফটোগ্রাফিগুলো।


আলোকচিত্র: -১

20250523_114720~2.jpg

প্রিয় বন্ধুরা আপনারা এখন যে পাখির ফটোগ্রাফিটা দেখতে পারছেন এই পাখিটির নাম হচ্ছে কোকাটেল পাখি।প্রথমে এই কোকাটেল পাখির ফটোগ্রাফি দিয়ে শুরু করলাম। কারণ এই কোকাটেল পাখির সাথে অনেকটুকু সময় কাটিয়েছি। আমি মুখ দিয়ে শীষ বাজানোর সাথে সাথে ওরাও শিশি বাজিয়ে আমাকে অনেক আনন্দ দিয়েছিল। এই কোকাটেল পাখিগুলো তিনটি কালার হয়ে থাকে সাদা গ্রে এবং হলুদ । আমার বিশ্বাস এই কোকাটেল পাখিগুলো আপনাদের কাছেও অনেক ভালো লাগে। আর এই ভালোলাগার জন্যই ফটোগ্রাফিটা আপনাদের মাঝে শেয়ার করলাম।


আলোকচিত্র: -২

20250523_114252~2.jpg

আপনারা এখন যে পাখির ফটোগ্রাফিটা দেখতে পারছেন এই পাখিগুলোর নাম হচ্ছে ডায়মন্ড ডাব ঘুঘু পাখি। খাঁচার ভিতর ছোট্ট একটি প্লাস্টিকের ঝুড়ি লাগানো আছে। আর সেই ঝুড়িতেই ডিম দেওয়ার জন্য ছোট ছোট নিচে পড়ে থাকা ঘাসের টুকরো নিয়ে যাচ্ছিল। আমার মোবাইল দেখে একটু ভীতস্থ হয়ে আমার দিকে তাকিয়ে ছিল। তবে আমার কাছে কিন্তু তাদের ডিম দেয়ার আগমুহূর্তের মুহূর্ত গুলো ভালই লেগেছিল। আর যারা পশুপাখি পালন করে থাকেন তারাই একমাত্র বুঝতে পারেন এই ধরনের মুহূর্ত্যটা কেমন লাগে। এই মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লেগেছিল বিধায় ফটোগ্রাফিটা করে রেখেছিলাম যা আপনাদের মাঝে শেয়ার করলাম।


আলোকচিত্র: -৩

20250523_114657~2.jpg

আপনারা এখন যে পাখির ফটোগ্রাফিটা দেখতে পারছেন এটি হচ্ছে বাজরিগার পাখির একটি দম্পতির ফটোগ্রাফি।মাটির হাড়িতে তারা ডিম নিয়ে বসে ছিল। আমি কাছে গেলেই মাটির হাঁড়ির ভেতর থেকে মাথাটা বের করে আমাকে দেখছিল। আর এই মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর ভালো লাগার সাথে সাথে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।


আলোকচিত্র: -৪

20250523_114744~2.jpg

আপনারা এখন যে ফটোগ্রাফিটা দেখতে পারছেন এটি হচ্ছে একটি সানকুনোর পাখির ফটোগ্রাফি। একটি সানকুনোর পাখিরো বেশ কয়েকটি কালার হয়ে থাকে। এবং জাত ভেদে ছোট বড় হয়ে থাকে। আপনারা ফটোগ্রাফিতে যে একটি সানকুনোর পাখিটা দেখতে পাচ্ছেন এটি একটি সবুজ আকৃতির সানকুনোর পাখি। এই পাখিটির পায়ে সুন্দর একটি ট্যাগ লাগানো আছে যা দ্বারা এর মালিক কে চেনা যাবে। এই পাখিটা আমার কাছে অনেক ভালো লেগেছিল।


আলোকচিত্র: -৫

20250523_114124~2.jpg

আপনারা এখন সুন্দর একটি কাঠের বক্সের মধ্যে যে পাখিটা দেখতে পারছেন এটি হচ্ছে মুনিয়া পাখি। এই পাখিগুলো আকৃতিতে অনেক ছোট হয়ে থাকে। এই পাখিটিও ডিম দেওয়ার আগ মুহূর্তে তার বাসা তৈরি করছিল। হয়তোবা দু-একদিনের মধ্যেই ডিম দেওয়া শুরু করতো। ছোট আকৃতির এই পাখিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল বিধায় ফটোগ্রাফি করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।


আলোকচিত্র: -৬

20250523_114008~2.jpg

আপনারা এখন যে পাখিটির ফটোগ্রাফি দেখছেন এই পাখিটির নামও হচ্ছে সানকুনোর। এই সানকুনোর পাখিটি অনেক বড় আকৃতির হয়ে থাকে। এটি একটি ট্যাম্প করা সানকুনোর পাখি। আমি যখন আমার মোবাইল দিয়ে ফটোগ্রাফি করতে গিয়েছিলাম তখন আমার মোবাইলের ক্যামেরা ঠোঁট দিয়ে আঁকড়ে ধরেছিল। যা আমার কাছে খুবই ভালো লেগেছিল আমি অনেকক্ষণ পাখিটির সাথে খেলা করছিলাম। সবকিছু মিলে পাখিটি অনেক সুন্দর ছিল।


আমার প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ

Location
স্যামসাং গ্যালাক্সি এম ৬২

অবশেষে সুন্দর সুন্দর এই পাখিগুলোর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করি সুন্দর সুন্দর এই পাখিগুলোর ফটোগ্রাফি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্তই পরবর্তীতে আবারো যে কোন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্য্যন্ত পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ। 💗🙏💗।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

31Q3JAt52XV3K5QcbwxWSgVchhxuEjDPdvUXeiz5hyFcP6pgsytGKPH2yswNpfwm42DwgqpJvZarcjQfADhrdMojh3Bo8Y75dieBs7jEZH...chbbz54g2jJYzx9x1eZeGk7mVyAj9QCnk6CAu4DNeXdfLW4i8Rzh1PTvUQ8SjyvoWHrZjWxdfRY9SS14A8ddv6TSQKCxSsFrd47Yp4qKGuzsc1bqmyG34qn6H.webp

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অসাধারণ ছয়টি পাখির ফটোগ্রাফির প্রতিটি ছবিতে আপনার ভালোবাসা ও যত্ন স্পষ্টভাবে ফুটে উঠেছে। কোকাটেল পাখির শীষ বাজানো থেকে শুরু করে বাজরিগার দম্পতির ডিমে বসা মুহূর্ত পর্যন্ত, সবচাইতে মন ছুঁয়ে গেছে। প্রকৃতিকে ভালোবাসার এমন নিখাদ প্রকাশ সত্যিই অনন্য। এমন মনোমুগ্ধকর শেয়ারিংয়ের জন্য আন্তরিক ধন্যবাদ।

 last year 

আপনি আজকেও পাওয়ার আপ করে সক্ষমতা বৃদ্ধি করেছেন দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। পাওয়ার আপ যত বেশি দেখি আমার কাছে তত বেশি খুব ভালো লাগে এবং উৎসাহিত হই পাওয়ার আপের প্রতি অনেক বেশি। অল্প অল্প করে পাওয়ার আপ করলেও, যদি এভাবে ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার বৃদ্ধি করেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন খুব তাড়াতাড়ি।

 last year 

ওয়াও ভীষণ সুন্দর কিছু পাখির ফটোগ্রাফি আজকে আপনার পোষ্টের মাধ্যমে দেখার সৌভাগ্য হয়ে গেল। আপনার তোলা প্রত্যেকটি পাখির ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। পাখিগুলো দেখতে ভীষণ সুন্দর তবে নামগুলো আমার কাছে একদম নতুন কারণ পাখিগুলো আমি চিনে থাকলেও এদের নাম জানতাম না। ধন্যবাদ আপনার এই পোষ্টের মাধ্যমে জানতে পারলাম।

 last year 

ভাইয়া আজকে আপনি দেখছি চমৎকার ছয়টি ভিন্ন রকম পাখির ফটোগ্রাফি করেছেন। বিভিন্ন রকমের পাখির ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। আর বর্তমান সময় সবাই পাখির চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে । খুব সুন্দর করে বিভিন্ন ধরনের পাখির ফটোগ্রাফি করে সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

পাখি আমার খুবই পছন্দের। আমার মনে হয় পাখি সবাই ভালোবাসে।আপনি ছয়টি পাখির ফটোগ্রাফি করেছেন যা দারুণ লাগছে।কোকালেট পাখিটি কাকাতুয়া পাখির মতো দেখতে আবার ডায়মন্ড ডাব পাখিটি ঘুঘু পাখির ফটোকপি। দুকালারে দুটো বাজিগর পাখি দারুণ। সানকুনোর পাখিটি দেখতে টিয়া পাখির মতো লাগছে।মুনিয়া পাখিটি দেখতে দারুণ। কাঁঠালি কালারের সানকুনো পাখিটি সুন্দর।সব মিলিয়ে অসাধারণ সুন্দর সব পাখিদের ফটোগ্রাফি করেছেন ও আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পাখির ফটোগ্রাফি গুলো আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

একেবারে ভিন্ন ধরনের একটা পোস্ট দেখলাম। পাখির ফটোগ্রাফি গুলো দেখে বেশ দারুণ লাগছে ভাই। বেশ সুন্দর ছিল পাখির ফটোগ্রাফি গুলো। সবমিলিয়ে বেশ সুন্দর ছিল পোস্ট টা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ।।

 last year 

পাখি আমার অনেক পছন্দের৷ আমি সবসময় পাখি দেখার চেষ্টা করি৷ আজকে যেভাবে আপনি এত সুন্দর কিছু পাখির ফটোগ্রাফি এখানে আপনার এই পোস্ট এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তা দেখে খুব ভালো লাগছে৷ এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনি যেভাবে এত সুন্দর করে শেয়ার করেছেন তা খুবই সুন্দর দেখা যাচ্ছে৷ একই সাথে এখানে পাখির ফটোগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার ফটোগ্রাফি দেখতে পেলাম৷ যা দেখে খুব ভালোই লাগছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 58987.61
ETH 1553.63
USDT 1.00
SBD 0.42