ফটোগ্রাফি 🦋 ফুল থেকে প্রজাপতির মধু আহরণের সৌন্দর্য উপভোগ 🦋🦋।
০৪ভাদ্র , ১৪৩০ বঙ্গাব্দ
১৯আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ
০৩সফর ১৪৪৫ হিজরী
শনিবার।
শরৎকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
🦋🦋
সৃষ্টিকর্তা আমাদেরকে হাজারো নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে রেখেছেন। একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে গেলে সারাটি জীবন পার হয়ে যাবে তবুও শেষ হবে না। কত সুন্দর এই পৃথিবী কত সুন্দর তার নিয়ম নীতি। দিনশেষে রাত রাত ফুরিয়ে আবার দিন। কখনো শীত কখনো গরম। কখনো প্রখর রোদ্র আবার কখনো ভারী বর্ষণ। এক কথায় আমাদের জন্য যেটা কল্যাণকর সেটাই আমরা পেয়ে থাকি আমাদের মহান রবের কাছ থেকে। মাঝে মাঝে আবার আমাদের উপর দুর্যোগ নেমে আসে এটা আমাদের কারণেই হয়ে থাকে। হয় আমরা পরিবেশকে নষ্ট করে ফেলছি ।না হয় অধিক পরিমাণে পাপ করার কারণে তিনি আমাদেরকে শাস্তি দিচ্ছেন। তবুও তিনি আমাদের রব মহান করুণাময় অসীম দয়ালু। পৃথিবীর সৌন্দর্য দেখে আমরা বরাবরই মুগ্ধ হই। কত সুন্দর কারো কাজ আর কি নিপুন সৃষ্টি। যাহোক আজ আমি আপনাদের মাঝে তুলে ধরব ফুলের উপর প্রজাপতির মধু আহরণের সুন্দর কিছু দৃশ্য।
🦋🦋
আমাদের মহান রব পৃথিবীকে সৃষ্টি করেছেন আমাদের জন্য। আবার তিনি এই পৃথিবীকে সাজিয়েছেন বিভিন্ন ফুল ফল পাখি আরো অন্যান্য প্রাণীর দিয়ে। ফুল যেমন সৌন্দর্য বৃদ্ধি করছে তেমনি আরো অন্যান্য প্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে কাজ করছে। এমন কোন সৃষ্টি আপনি খুঁজে পাবেন না যেটা একদমই অনর্থক। কোন না কোন ভাবে আমাদের উপকারে আসবে এসব কিছুই পৃথিবীতে রয়েছে। কেননা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই ভাল জানেন আমরা কিভাবে ভালো থাকতে পারবো। নিজেকে ভালো রাখতে হলে পৃথিবীর সৌন্দর্যকে উপভোগ করতে হলে মন ভরে প্রশান্তি পেতে হলে অবশ্যই ভ্রমণ করতে হয়।
🦋🦋
ভ্রমণ করতে হলে সময় এবং টাকা দুটোরই প্রয়োজন রয়েছে। হয়তো কেউ টাকার অভাবে ভ্রমন করতে পারছে না। আবার কারো ও টাকা আছে কিন্তু সময়ের অভাবে সৌন্দর্যগুলো উপভোগ করতে পারছে না। কত রকমের সৌন্দর্য দেয় এই পৃথিবীতে ছড়িয়ে রয়েছে তা বোঝা মুশকিল। আজ আপনাদের মাঝে তুলে ধরেছি কিছু প্রজাপতি 🦋 এবং ফুলের সৌন্দর্য।
🦋🦋
মাঝে মাঝেই সময় পেলে বন্ধু-বান্ধবের সাথে এদিক ওদিকে একটু ঘুরতে পছন্দ করি। আমাদের বাড়ির অদূরে ইউটিউব ভিলেজ নামে একটি বড় পার্ক হয়েছে। যেখানে গেলে গ্রামীন এবং শহর দুটির আভা মিলিয়েই সৌন্দর্য উপভোগ করা যায়। বাড়ির কাছে হতে মাঝে মাঝেই ঘুরতে যাওয়া হয়। এখন তো বর্ষাকাল মোটামুটি অনেক ধরনের ফুলি ফোটে। আর এই সময়টাতে প্রজাপতি এবং ড্রাগন ফ্লাই বেশি দেখা যায়। যেমন সুন্দর ফুল ফুটেছে তেমন হাজারো প্রজাপতি যেন ফুলেদের সাথে খেলা করছে।
🦋🦋
বেশ কিছু সময় ধরে এই সৌন্দর্য উপভোগ করেছিলাম আমরা। সেই ফাঁকে ক্যামেরা বন্ধি করে রেখেছি। তার মধ্যে থেকেই আজ কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরেছি। যদিও উড়ন্ত প্রাণীদের ফটোগ্রাফি করা এতটা সহজ নয়। মুহূর্তের মধ্যে এ ডাল থেকে ও ডাল এ ফুল থেকে ও ফুল ঘুরেফিরে তারা। বিকেলের সময় টা আবহাওয়া ভালো ছিল তাই ধৈর্য ধারণ করে এক জায়গায় বসে ফটোগ্রাফি গুলা করতে পেরেছি।
🦋🦋
আশা করছি আজকের প্রজাপতি এবং ফুলের সৌন্দর্যগুলো আপনারা ও বেশ ভালো উপভোগ করেছেন। মহান রবের নিপুন এই সৃষ্টি যার প্রশংসা করে শেষ করা যাবে না। তাই সৌন্দর্যগুলো উপভোগ করুন আর সৃষ্টিকর্তার তারিফ করুন। পরবর্তীতে আরো ভালো ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরব তত দিন পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকুন সুস্থ থাকুন।
লোকেশন:
ডিভাইসঃ Canon 600D
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds
@tipu curate
Upvoted 👌 (Mana: 2/8) Get profit votes with @tipU :)
আপনার ফটোগ্রাফি দেখে অবাক হয়ে গেলাম ভাই। প্রজাপতির ফটোগ্রাফি করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আর আপনি খুব চমৎকারভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রজাপতির মধু সংগ্রহের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে ভালো ছিল ফটোগ্রাফি সবগুলো। ভালো থাকবেন ভাই শুভকামনা রইল।
ঠিকই বলেছেন ভাইয়া প্রজাপতির ফটোগ্রাফি করতে একটু কষ্ট হয়।
তারপরেও যখন দেখি ফটোগ্রাফিটি সুন্দর হয়েছে তখন সব কষ্ট ভুলে যায়।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
এরকম আকর্ষণীয় কিছু ফটোগ্রাফি দেখে আমি তো অনেক বেশি মুগ্ধ হলাম। ফুল থেকে প্রজাপতির মধু আহরণের সৌন্দর্য উপভোগ করার অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। খুবই সুন্দর ছিল আপনার তোলা এই ফটোগ্রাফি গুলো। প্রজাপতির ফটোগ্রাফি করতে কিন্তু অনেক কষ্ট হয়। এবং কি ধৈর্যের সাথে করা লাগে। আমার কাছে আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে।
ফুল থেকে মধু আহরণের সৌন্দর্য দেখে আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ আপু।
ফুল থেকে প্রজাপতির মধু আহরনের এই দারুন একটা সময়ের ছবি তোলা খুবই ডিফিকাল্ট তবে প্রচেষ্টা থাকলে সেটাও সম্ভব দারুন হয়েছে আপনার ছবিগুলো ভাই ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।
আসলে ইচ্ছায় এবং ধৈর্য থাকলে সবই সম্ভব।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
ইউটিউব ভিলেজ থেকে আপনি যে ফটোগ্রাফি গুলো ধারণ করেছেন তা দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছি ভাইয়া। কেননা প্রজাপতির ফটোগ্রাফি ধারণ করা সত্যি অনেক কঠিন কাজ। আপনি তো দেখছি প্রচুর পরিমাণে প্রজাপতির মধু সংগ্রহের ফটোগ্রাফি ধারণ করেছেন।
যেকোনো উড়ন্ত প্রাণীর ফটোগ্রাফি করা একটু ঝামেলা হয়। তারপরও ধৈর্য এবং চেষ্টার মাধ্যমে সফল হওয়া সম্ভব।
ধন্যবাদ ভাইয়া
প্রজাপতি কিংবা ফড়িং এর ফটোগ্রাফি করা খুব কঠিন কাজ।আপনি সেই অসাধ্য সাধন করতে পেরেছেন দেখে খুব ভালো লাগলো ভাইয়া। আপনি ফুল থেকে প্রজাপতির মধু আহরণ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আমার কাছে ভীষন ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে ফুল থেকে মধু 🍯 আহরণের দৃশ্য গুলো দেখে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি তো দেখছি অসাধ্য সাধন করেছেন। প্রজাপতির মধু আহরণ করার দৃশ্য ফটোগ্রাফি করেছেন। অনেক ধৈর্য এবং সময় নিয়ে এই ধরনের ফটোগ্রাফি গুলো করতে হয়। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো দেখে ইতিবাচক মন্তব্য করার জন্য।
ভাই আপনি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। আমার কাছে মনে হয় ফটোগ্রাফি একটা মনের আর্ট। একটা সৌন্দর্য যেটা আমরা দেখি এবং মনের মধ্যে গেঁথে নেই। আজকে আপনি যেসব ফটোগ্রাফি গুলো করছেন, প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ফুলের উপরে প্রজাপতি বসে থাকলে ভীষণ ভালো লাগে দেখতে। আর এইসব ফটোগ্রাফি গুলো করাটা বেশ কষ্টসাধ্য। আপনি অনেক ধৈর্য নিয়ে এই ফটোগ্রাফি গুলো করেছেন। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন ভাইয়া ফটোগ্রাফি হচ্ছে মনের একটি আর্টের বহিঃপ্রকাশ। এর জন্য প্রচুর ধৈর্য এবং চেষ্টা থাকতে হয়।
অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।