কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো.......!!
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৮-০৫-২০২৫)

IMG_20250508_191827.jpg

লোকেশন // বঙ্গ এগ্রো কমপ্লেক্স
ডিভাইস // oppo f21s pro

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথমেই হাত মুখ ধুয়ে মাছের খাবার দেওয়ার জন্য পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মাছের খাবার দেওয়া শেষ করে বাড়িতে এসে আজকে আমাদের জমিতে ধান কাটতেছে সেখানে আমিও গিয়েছিলাম ধান কাটার জন্য। আসলে এর আগে আমি মাঠের কাজ করিনি বললেই চলে তাই আজকে প্রথম ধান কাটতে গিয়ে সত্যি বলতে আমার খুবই কষ্ট হয়েছে। সেখানে বেশ কিছু সময় ধান কাটার পরে বাড়িতে এসে গোসল শেষ করে দুপুরে খাওয়া-দাওয়া করে অল্প একটু ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে বিকেল বেলায় একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে বেশ কিছু সময় পরে বাড়িতে ফিরেছি। সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে দেখি বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই তাই বাইরে গিয়ে পুকুরপাড়ে বসে এই পোস্ট লেখা শুরু করে দিলাম। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.........

IMG_20250508_191753.jpg

IMG_20250508_191740.jpg

লোকেশন // বঙ্গ এগ্রো কমপ্লেক্স
ডিভাইস // oppo f21s pro

আপনারা উপরের লক্ষ্য করলে দেখতে পারবেন আমি খুবই সুন্দর ভাবে আপনাদের মাঝে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি বেশ কিছুদিন আগে আমাদের এলাকায় একটি পার্ক রয়েছে সেখানে গিয়েছিলাম কিছু ফটোগ্রাফি ধারণ করার জন্য। সেখান থেকে আমি মূলত ফটোগ্রাফি গুলো আমার মোবাইলে ক্যামেরা বন্দি করেছিলাম সেই ফটোগ্রাফি গুলো দিয়ে আজকে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার জায়গা থেকে আপনাদের মাঝে সুন্দর কিছু পোষ্ট লিখে উপহার দেওয়ার জন্য। প্রতিনিয়ত অতি ব্যস্ততার মাঝেও পোস্ট শেয়ার করেই চলেছি। আসলে বর্তমানে কৃষি কাজ যে সকল পরিবারের মানুষ করে তাদের পরিবারের এখন অনেক কাজ যেহেতু মাঠে নতুন ধান পেকেছে ধানগুলো কাটা শুরু হয়েছে সেই জায়গা থেকে আমাদের বাড়িতেও অনেক কাজ। তাই প্রতিনিয়ত বাড়ির কাজ গুলো পরিবারের মানুষের সাথে করতেছি এবং আপনাদের সাথে প্রতিনিয়ত ব্লগিং কনটেন্ট শেয়ার করে চলেছি। শুরু থেকে আপনাদের মাঝে আছি আশা করি আমি যতদিন এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকব ততদিন আপনাদের সাথে যুক্ত থাকব। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে গোলাপ ফুলের ফটোগ্রাফি দুইটি।

IMG_20250508_191730.jpg

IMG_20250508_191718.jpg

লোকেশন // বঙ্গ এগ্রো কমপ্লেক্স
ডিভাইস // oppo f21s pro

আপনারা উপরে এবার লক্ষ্য করলে চমৎকার দুটি ফুলের ফটোগ্রাফি দেখতে পারবেন। যে সকল ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি সেগুলো খুবই সুন্দর ভাবে আমি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছিলাম। প্রতিনিয়ত আমি আমার চোখের সামনে যে সকল ফুলের ফটোগ্রাফি গুলো দেখে থাকি সেগুলোই ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন একই ফুলের দুইটি কালার রয়েছে সেই দুইটি কালারের ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমি প্রতিনিয়ত আমার জায়গা থেকে সুন্দরভাবে ফটো দিয়ে এবং বর্ণনা তুলে ধরার চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের মাঝে। আসলে এই দুইটি ফুলের ফটোগ্রাফির নাম আমার জানা নেই যদি আমার বন্ধুদের কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আমি প্রতিনিয়ত এখান থেকে অনেক কিছু শেখার চেষ্টা করছি এবং আমার পোস্ট থেকে অন্যান্য বন্ধুদের কেউ মেসেজ দেওয়ার চেষ্টা করছি এভাবেই প্রতিনিয়ত এই প্লাটফর্মকে উন্নত শিখরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আসলে এই ফুলের গাছগুলো যদি বাড়ির গেটের সামনে থাকে সত্যি দেখতে বেশ ভালো লাগে।

IMG_20250508_191706.jpg

IMG_20250508_191817.jpg

লোকেশন // বঙ্গ এগ্রো কমপ্লেক্স
ডিভাইস // oppo f21s pro

আপনারা উপরের লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো আপনাদের মাঝে খুবই সুন্দর ভাবে দুটি ফুলের ফটোগ্রাফি আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে শেয়ার করার চেষ্টা করেছি। একটি হচ্ছে গোলাপ ফুলের ফটোগ্রাফি আরেকটি হচ্ছে মাধবীলতা ফুলের ফটোগ্রাফি। আসলে ফুল দুটি দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। এমনিতেই প্রত্যেকটা মানুষের পছন্দের তালিকায় গোলাপ ফুলের ফটোগ্রাফি । আমিও ভীষণ পছন্দ করি গোলাপ ফুল। তবে আমি মনে করি ফুলগুলো যদি গাছে থাকে তাহলে সব থেকে বেশি সুন্দর দেখা যায়। আমরা যেখানে ফুলের ফটোগ্রাফি সংগ্রহ করতে গিয়েছিলাম সেখানে বিকেল বেলায় সুন্দর মনোরম পরিবেশ ছিল আমরা বন্ধুবান্ধব সবাই মিলে সেখানে বেশ দারুন সময় অতিবাহিত করেছিলাম এবং সকলে বেশ সুন্দরভাবে আড্ডা দিয়েছিলাম। এভাবেই প্রায় সন্ধ্যা পর্যন্ত আমরা পার্কের মধ্যে বসে ছিলাম তারপরে আবারও বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এভাবেই প্রায় পুরো দিনটা অতিবাহিত করেছিলাম। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।

✨💞আমার নিজের পরিচয়💞✨

IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Posted using SteemPro

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ফুল আমার ভীষণ প্রিয়। আজ আপনি দারুন কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে দুর্দান্ত লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি ছিল অসাধারণ। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

গাছে ফুল দেখলেই যেন আমাদের মনটা খুশি হয়ে যায়। তেমন ফুলের ফটোগ্রাফি দেখতেও অনেক বেশি ভালো লাগে। আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে দেখতে। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 last year 

বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার এই ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এত চমৎকার ফটোগ্রাফি পোস্ট দেখে ভালো লাগলো আমার। একই সাথে অনেকগুলো সৌন্দর্য দেখার সুযোগ করে দিয়েছেন। দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last year 

এই ধরনের সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে আর ইচ্ছে করেনা। ইচ্ছে করে শুধু এক নজরে তাকিয়ে থাকি ফটোগ্রাফি গুলোর দিকে। তেমনি আপনার আজকের ফটোগ্রাফি গুলো ও অনেক বেশি সুন্দর ছিল। যেগুলো আমি যত দেখছিলাম ততই ভালো লাগছিল। সুন্দর সুন্দর ফটোগ্রাফি যেমন শেয়ার করেছেন, তেমনি বর্ণনা ও শেয়ার করেছেন।

 last year 

বাহ্ আপনি তো অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।সত্যি ভাইয়া আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি।ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

বাহ আজকে তো আপনি খুব চমৎকার কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। আমার কাছে মনে হচ্ছে আপনি ফুলের রাজ্য চলে গেলেন। সত্যি বলতে এ ধরনের ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে বারবার দেখতে মন চায়। সুন্দর করে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করে সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59995.77
ETH 1609.13
USDT 1.00
SBD 0.38