ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৪-০২-২০২৫)
ডিভাইস // oppo f21s pro
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি। আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথমেই হাতমুখ ধুয়ে হালকা একটু নাস্তা খেয়েছি। আসলে আজকে প্রায় এক মাস অতিক্রম হয়েছে সিঙ্গাপুর আসার পরে শুধুমাত্র রুমের মধ্যে শুয়ে থাকা আর বাইরে একটু ঘোরাঘুরি করা তাছাড়া কোনই কাজ নেই সত্যি বলতে অতিষ্ঠ হয়ে গেছি শুয়ে থাকতে থাকতে। তবে ২৬ তারিখ থেকে মোটামুটি ব্যস্ত সময়ের মধ্যেই যাবে। রুম থেকে বাইরে বের হয়ে বেশ কিছু সময় রুমের পাশে একটি পুকুরপাড় আছে সেখানে এসে বসেছিলাম এবং বেশ কিছু সময় হাটাহাটি করেছিলাম। তারপরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম সেখানে কিছু সময় তারপরে হাঁটতে হাঁটতে আবারও রুমের উদ্দেশ্যে চলে আসলাম। রুমে আসার পরে ভাবলাম আজকে কি পোস্ট করা যায়। তারপরে মোবাইলের গ্যালারিতে ঢুকে দেখি এখনো আমার মোবাইল ফোনে অনেক ছবি আছে আপনাদের সাথে শেয়ার করার মত। তাই চলে আসলাম আজকে আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট নিয়ে। তবে চলুন আজকের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করা যাক.........
ডিভাইস // oppo f21s pro
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে খুবই চমৎকার ভাবে দুইটি ফুলের ফটোগ্রাফি আমার মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে যে কোন ধরনের ফটোগ্রাফি আমি আমার মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করতে সত্যি বেশ পছন্দ করি। কিন্তু ফটোগ্রাফি খালি চোখের দেখার থেকেও মোবাইল ফোনে যখন ক্যামেরা বন্দি করা যায় তখন দেখতে আমার কাছে মনে হয় আরো বেশি ভালো লাগে। আসলে এই দুইটি ফুলের ফটোগ্রাফি আমি সংগ্রহ করেছিলাম আমাদের গ্রামের একটি পার্ক থেকে। সেখানে আমরা অনেকেই ঘুরতে গিয়েছিলাম সেখানে ঘুরতে যাওয়ার পরে আমি বেশ কিছু ফটোগ্রাফি আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। আসলে আমি যেহেতু অনলাইনে কাজ করি এই সূত্রে আমি ছবি তুলতে অনেক বেশি পছন্দ করি এমনিতেই আমি ছবি তুলতাম তবে অনলাইনে কাজ করার জন্য আরও বেশি ছবি তোলা হয় এখন আমার। চেষ্টা করি আপনাদের মাঝে সেই ছবিগুলোই সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। আবার সেই ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করার সময় সুন্দরভাবে গুছিয়ে বর্ণনা দেওয়ার চেষ্টা করি।
ডিভাইস // oppo f21s pro
আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও খুব চমৎকার দুইটি ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করেছি। এবার আমি আপনাদের মাঝে শেয়ার করেছি দুইটি হলুদ কালারের ফুলের ফটোগ্রাফি আসলে এই ফুল দুটি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছিল ফটোগ্রাফি সংগ্রহ করার পরে। প্রথম ফুলের ফটোগ্রাফির নাম আমার জানা নেই তবে দ্বিতীয় ফুলের ফটোগ্রাফিটি হচ্ছে কসমস ফুলের ফটোগ্রাফি এটি আপনারা সকলেই কম বেশি চেনেন। আসলে আমি ফটোগ্রাফি ধারণ করতে খুব বেশি পারদর্শী না তবে চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করার জন্য। আসলে ফুলের সৌন্দর্য প্রত্যেকটা মানুষের কাছে বেশ ভালো লাগে। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি বেশি মুশকিল। আসলে আমি যখন বাড়িতে ছিলাম প্রায় প্রত্যেক মাসে একদিন ফটোগ্রাফি সংগ্রহ করার জন্য বাইক নিয়ে বের হতাম আমাদের এলাকার আশপাশে বাইক নিয়ে ঘুরে আমি ফটোগ্রাফি ধারণ করতাম আমার মোবাইলে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতাম। তবে এখন দেশের বাইরে আসার পরে সে সকল স্মৃতিগুলো আমার বেশ মনে পড়ে। চেষ্টা করব এখন সিঙ্গাপুরের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য।
ডিভাইস // oppo f21s pro
আপনারা উপরে লক্ষ্য করলে আবারও চমৎকার দুইটি ফুলের ফটোগ্রাফি দেখতে পারবেন আমি আপনাদের মাঝে খুবই সুন্দর ভাবে তুলে ধরেছি। চেষ্টা করছি আমি প্রতিনিয়ত আমার জায়গা থেকে সুন্দর সুন্দর কিছু পোস্ট আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আমি উপরে যে দুইটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি আমার এই দুটি ফুলের ফটোগ্রাফির নাম জানা নেই। যদি আপনাদের কারো এই ফটোগ্রাফি দুইটির নাম জানা থেকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে ভিন্ন কিছু শিখতে এবং জানতে বেশ পছন্দ করি। সবমিলিয়ে চেষ্টা করেছি আপনাদের মাঝে সুন্দরভাবে ফটোগ্রাফিগুলোর উপস্থাপনা করার জন্য। আসলে আমার বাংলা ব্লগ এই কমিউনিটিতে আমার প্রায় কাজ করা তিন বছর অতিবাহিত হয়েছে এখন আমি দেশের বাইরে আছি মানসিক অবস্থা খুব একটা ভালো নেই কিন্তু এই জায়গাটা আমার খুবই ভালো লাগার একটা জায়গা তাই আপনাদের মাঝে এখানে এসে আমি প্রতিনিয়ত আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি যোগাযোগ রাখার জন্য। আসলে এই জায়গাটাকে আমি কতটা ভালবাসি হয়তো কাউকে কখনো বলে বোঝাতে পারবো না। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।
পোস্ট তৈরির বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | oppo f21s pro |
| লেখক | @kibreay001 |
| লোকেশন | গাংনী,মেহেরপুর, বাংলাদেশ |
| What3Words Location | location |
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
বাহ্ আজকে দেখছি আপনি কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল ভাই। আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি করেন। ফুলের ফটোগ্রাফি দেখলে মন ভরে যায়। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন ভাই সব মিলিয়ে দারুন হয়েছে।
চেষ্টা করেছি সব মিলিয়ে সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
https://x.com/kibreay001/status/1893889344965845128?t=SbQ3lG8KZR8TPMuWCOo96w&s=19
অসাধারণ কিছু ফুলের ফটো আমাদের সঙ্গে শেয়ার করেছেন ভাই। তবে ধীরে ধীরে সিঙ্গাপুরের বিভিন্ন ছবি শেয়ার করবেন আমাদের সঙ্গে। আমরাও তাহলে আপনার চোখ দিয়ে সিঙ্গাপুর শহরটি দর্শন করব। তবে এই ফুলের ছবিগুলি মনে হয় বাংলাদেশেরই। প্রত্যেকটি ফুলের ছবি অসাধারণ ভাবে ক্যামেরাবন্দি করেছেন।
অবশ্যই আস্তে আস্তে আপনাদের সাথে সিঙ্গাপুর শহরের পুরো সৌন্দর্য শেয়ার করব।
ওয়াও অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। এইরকম ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লাগে আমার। বিশেষ করে শেষের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছি ভাই।ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ননা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে সুন্দরভাবে বর্ণনা দিয়ে তুলে ধরার জন্য।
আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি দেখতে পাই। আপনি দেখছি খুব সুন্দর করে ভিন্ন ভিন্ন ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন । অসম্ভব সুন্দর ছিল ফটোগ্রাফির ক্যাপচার। অনেক ভালো লাগলো সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই গঠনমূলক মূল্যবান মতামত শেয়ার করে উৎসাহ দেওয়ার জন্য।
হলুদ রঙের প্রথম ফুলটার নাম আমারও জানা নেই তবে আগে দেখেছিলাম অনেক জায়গায়। আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করে শেয়ার করলেন ভাইয়া। সাদা এই ফুলটা রেইন লিলি ফুল। তবে এর পরেরটার নাম আমারও জানা নেই। এগুলো সম্ভবত বুনো ফুল হবে। ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য
আপনার কাছ থেকে সাদা ফুলের নামটা জানতে পেরে সত্যি বেশ ভালো লাগলো ধন্যবাদ আপু মতামত দেওয়ার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনারা প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। ফটোগ্রাফির সাথে খুবই সুন্দর বর্ণনা করেছেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য।
ফুল আমি খুবই পছন্দ করি। যার কারণে এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন,শেয়ার করার জন্য ধন্যবাদ।
প্রত্যেকটা মানুষ কমবেশি ফুল পছন্দ করে ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।