ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৬-১০-২০২৪)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি। আজকে সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথমে আব্বুর সাথে নিজেদের জমি দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম মাঠের দিকে। মাঠ থেকে বাড়িতে এসে হালকা একটু নাস্তা খেয়ে বাড়ি থেকে বাইক বের করে মাছের খাবার দেওয়ার জন্য খাবার নিয়ে চলে গেলাম মাছের পুকুরে। মাছের পুকুরে খাবার দেওয়া শেষ করে বাড়িতে এসে বেশ কিছু সময় পাড়ার ছেলেদের সাথে ঘোরাঘুরি করেছিলাম। তারপরে আমরা বেশ কয়েকজন মিলে ফুটবল খেলার জন্য আমাদের বাজারে গিয়েছিলাম। আসলে আমাদের বাড়ির পাশে ছোট্ট একটি ফুটবল মাঠ আছে সেখানে আমরা বিকেল বেলায় ফুটবল খেলা খেলে থাকি। ফুটবল নষ্ট হয়ে গেছে এই কারণে আমরা ফুটবল কিনতে গিয়েছিলাম বাজারে। ফুটবল খেলা শেষ করে বাড়িতে এসে রুমে বসে যখন রেস্ট নিচ্ছিলাম ভাবলাম আপনাদের মাঝে পোস্ট শেয়ার করি। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক........
আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি খুবই চমৎকার ভাবে আপনাদের মাঝে দুটি ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে আমাদের এলাকায় এই গাছটাকে ঔষধি গাছ হিসেবে ব্যবহার করা হয়। এই গাছের নাম হচ্ছে আকন্দ গাছ। আমাদের এলাকায় মানুষ যদি এই গাছ দেখে অনেক যত্ন সহকারে রেখে দেয় নষ্ট করে না। আমিও বেশ কিছুদিন আগে আমাদের পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখেছিলাম এই গাছ সেখান থেকে আমি আমার মোবাইলে ফটোগ্রাফি ধারণ করেছিলাম। আসলে আমি যেখানেই থাকি না কেন চেষ্টা করি আপনাদের মাঝে কোন ভিন্ন ধরনের জিনিস শেয়ার করার জন্য। তাই আজকে চেষ্টা করেছি প্রাকৃতিক ঔষধীয় গাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমাদের এলাকার মানুষের যদি বিষফোড়া হয় এই গাছ বেটে যদি লাগানো যায় খুব দ্রুত সরে ওঠে আমি নিজেও প্রমাণ পেয়েছি। আপনাদের যদি কারো সমস্যা থাকে আপনারা ব্যবহার করতে পারেন।
আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো খুবই চমৎকারভাবে আরো একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। একটি গাছে একটি পোকা বসেছিল আমি সেই পোকাটি অনেক সুন্দর ভাবে আমার মোবাইলে ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। তারপরে আপনাদের মাঝে খুব সুন্দর ভাবে শেয়ার করেছি। আসলে এই পোকা খুবই দুর্গন্ধ আমরা ছোটবেলায় এই পোকা নিয়ে অনেক খেলা করতাম। যখন এই ফটোগ্রাফি আমি সংগ্রহ করেছিলাম তখন সেখান থেকে একটা গন্ধ আসছিল। এই ছবিটা আমি প্রটেক্ট মোডে তুলেছিলাম। আসলে কাছ থেকে যেকোনো ধরনের ছবি তুলতে হলে প্রটেক্ট মোডে তুললেই সব থেকে বেশি ভালো হয়।
আপনারা এবার উপরে ছবির দিকে লক্ষ্য করে দেখতে পারবেন আমি আবারও খুবই চমৎকারভাবে দুইটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে কিছু ভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। এই দুটো হচ্ছে টগর ফুলের ফটোগ্রাফি। আসলে যেকোনো ধরনের ফুল দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লাগে এবং ফটোগ্রাফি সংগ্রহ করতেও বেশ ভালো লাগে। আমার ছোটবেলা থেকেই খুব শখ আমি ফটোগ্রাফার হবো তবে ডিএসএলআর ক্যামেরা কিনেছিলাম ফটোগ্রাফি করার জন্য কিন্তু পরবর্তীতে আর হয়ে ওঠেনি। আসলে বয়সের সাথে সাথে নিজের চিন্তা ভাবনারও পরিবর্তন হয় তাই আমিও আর ফটোগ্রাফার হওয়ার ইচ্ছা তেমনটা নেই তবে শখের বসে ফটোগ্রাফি করতে বেশ পছন্দ করি। আশা করি এই ফটোগ্রাফি আপনাদের কাছেও দেখতে বেশ ভালো লাগবে। আসলে এই ফুলের বেশ মনোমুগ্ধকর।
এবার আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করে দেখতে পারবেন আমি খুবই সুন্দর ভাবে আপনাদের মাঝে দুইটি বাগান বিলাসী ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে দুইটি বাগান বিলাস ফুলের কালার হচ্ছে দুই রকম এই কারণে দেখতে আরো সবথেকে বেশি ভালো লেগেছে। সেখানে লাল রঙের ফুল ছিল এবং সাদা রঙের ফুল। দুটি ফুল দেখতে আমার কাছে সত্যি বেশ চমৎকার লেগেছিল। আসলে এই ফুল গাছগুলো অনেক উঁচু জায়গায় ছিল তাই ফটোগ্রাফি করার সময় বেশ কষ্ট পেয়েছিলাম। তাও চেষ্টা করেছি আপনাদের মাঝে খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো ধারণ করে উপস্থাপনা করার জন্য। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | oppo f21s pro |
| লেখক | @kibreay001 |
| লোকেশন | গাংনি মেহেরপুর, বাংলাদেশ |
| What3Words Location | location |
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
আপনি দেখছি আজকে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা কড়ি ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। আসলে কড়ি ফুল গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
ধন্যবাদ ভাই আপনার কাছে আমার শেয়ার করা ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম।
x-promotion
আপনার ফটোগ্রাফি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে । ফটোগ্রাফি পোস্ট আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি নিজেও অনেক বেশি ফটোগ্রাফি করে থাকি। কোথাও গেলে ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি ভালোবাসি। আপনার দারুন দারুন সব ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।
আপনার ফটোগ্রাফি গুলো দেখতে কিন্তু বেশ চমৎকার হয় ভাই।
আপনার ফটোগ্রাফি পোস্ট আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে ভাই। আপনি আজকে ফটোগ্রাফি পোস্ট করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুলের সৌন্দর্য সবসময় হৃদয়কে স্নিগ্ধ করে। প্রতিটি ফটোগ্রাফি বিস্তারিতভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
মূল্যবান মতামত শেয়ার করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে আসলেই যেন মনটা ভরে যায়। আপনি শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
আমার ফটোগ্রাফি দেখে আপনার মন ভরে উঠেছে জানতে পেরে বেশ ভালো লাগলো মামা।
ভাইয়া আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আমার চোখের সামনে যেটাই দেখি সেটাই ফটোগ্রাফি করার চেষ্টা করি।আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে এবং সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো দারুন ভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
আপনার শেয়ার করা এক নাম্বার ফটোগ্রাফিটি আকন্দ গাছ যেটা অনেক কাজে লাগে। বলা যায় এটি এক ধরনের ঔষধি গাছ। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আজকে। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপনি আকন্দ গাছ সত্যি বেশ কাজে লাগে।
আপনার ফটোগ্রাফি গুলো মনোমুগ্ধকর ছিল ভাই প্রতিটা ফটোগ্রাফি একদম নিখুঁতভাবে ক্যাপচার করেছেন যে কেউ দেখে প্রশংসা করা স্বাভাবিক। নিখুঁত ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই।
চেষ্টা করেছে আমি আমার জায়গা থেকে সুন্দর ভাবে ক্যামেরা বন্দি করার জন্য।
আকন্দ গাছ অনেক দিন পর দেখলাম আপনার ফটোগ্রাফির মাধ্যমে। ফটোগ্রাফি গুলো বেশ ভালো হয়েছে। তবে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বাগান বিলাসী ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে বেশ খুশি হলাম ভাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.