ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৩-১০-২০২৪)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে জানতে পারি আজকে আমাদের মাছ বিক্রয় করা হবে সেজন্যই সকাল-সকাল মাছের খাবার দিতে গিয়েছিলাম পুকুরে। আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরের তুলনায় এবার মাছের দাম অনেক বেশি। তবে আমরা প্রত্যেকবার মাছ বিক্রি করি রাত বারোটার দিকে মাছ ধরা শুরু করে এবং শেষ রাতে মাছ বিক্রি শুরু হয়। সত্যি সেদিন রাতে ঘুমানো হয় না সারাদিন বেশ ব্যস্ততার মধ্যেই থাকতে হয়। তবে আবারো বিদেশ যাওয়ার জন্য কাগজ পাতি কমপ্লিট করতে হচ্ছে সত্যি সব মিলিয়ে বেশ ব্যস্ততার মধ্যে আছি। সকালবেলায় প্রথমে গিয়েছিলাম ইউনিয়ন কাউন্সিলে কিছু কাগজ পাতি ঠিক করার জন্য এবং পাসপোর্ট এর আবেদন করার জন্য। সব মিলিয়ে কাজকর্ম শেষ করে বাড়িতে এসেই রেস্ট নেওয়ার জন্য রুমে ঢুকে বসে গেলাম পোস্ট রাখার জন্য। তবে চলুন আজকের কিছু ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক..........
আপনারা প্রথমে উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি খুবই চমৎকার ভাবে আপনাদের মাঝে দুটি ফটোগ্রাফি আমার ক্যামেরাবন্দি করে শেয়ার করেছি। আসলে আমাদের বাড়ির পাশে একটি পুকুর রয়েছে সেখানে অনেক লাল শাপলা ফুল ফুটেছিল বেশ কিছুদিন আগে। আমরা বিকেল বেলায় ছেলেরা যখন পুকুর পাড়ে গিয়ে বসে থাকতাম তখনই আমি আমার মোবাইলে এই ফটোগ্রাফি দুইটি সংগ্রহ করে রেখেছিলাম। আসলে যেকোনো জায়গায় সময় কাটায় না কেন চেষ্টা করি এই প্ল্যাটফর্মের জন্য নতুন কিছু আমার মোবাইলে সংগ্রহ করে রাখার জন্য যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। সেখানে অনেক বড় বড় পদ্ম ফুলের পাতা ছিল সত্যি দেখতেও বেশ মনোমুগ্ধকর। আসলে এই পদ্ম ফুলের পাতা দেখে মনে পড়ে গিয়েছিল ছোটবেলায় একবার একটি অনুষ্ঠানে গিয়ে পদ্ম ফুলের পাতার উপরে খাবার দিয়েছিল সত্যি খেতে বেশ ভালোই লেগেছিল সেই স্মৃতিগুলো আবারও মনে পড়ে গিয়েছিল। আসলে বেশিরভাগ সময় গ্রাম অঞ্চলের মানুষ এই সকল দৃশ্যগুলো সব থেকে বেশি দেখে থাকে এবং গ্রামের মানুষ প্রাকৃতিক পরিবেশের সাথে বেশি পরিচিত আমার কাছে মনে হয়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পদ্ম ফুলের ফটোগ্রাফি।
আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে কাঠ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই কাঠ ফুলের ফটোগ্রাফি আমি সংগ্রহ করেছিলাম আমাদের পাশের গ্রাম থেকে। সেখানে একটি অনেক বড় বাগান ছিল সেই বাগানের মধ্যেই এই কাঠ ফুল আমি দেখতে পেয়েছিলাম। আসলে আমি সেখানে গিয়ে যখন দেখেছিলাম গাছে কাঠ ফুল ফেলে ফুটেছে সেখানে বেশ মনোমুগ্ধকর একটা ফুলের ঘ্রাণ ছিল সত্যি আমাকে বেশ মুগ্ধ করেছিল ফুলের ঘ্রাণ। সেখানে বেশ কিছু সময় দাঁড়িয়ে আমি সেখান থেকে কিছু ফুল সংগ্রহ করে বাড়িতে নিয়ে এসেছিলাম আমার ছোট্ট খালামণির জন্য। বাড়িতে ফুলগুলো নিয়ে আসার পরে আমার খালামণি সেই ফুলগুলো দিয়ে অনেক সুন্দর কিছু মালা তৈরি করেছিল সত্যি দেখতে বেশ ভালো লেগেছে। আসলে এই কাঠ ফুল দেখতে অনেক কালারের হয়ে থাকে সাদা হলুদ তবে আমি শুধুমাত্র সেখানে হলুদ কালারের কাঠফুল দেখতে পেয়েছিলাম। তাই আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে আমার ক্যামেরাবন্দী করে শেয়ার করেছি।
আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি চমৎকারভাবে আপনাদের মাঝে কিছু ধানের চারার ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে আমাদের এলাকার প্রায় প্রত্যেকটা মানুষ কৃষিকাজ করে। আসলে গ্রামাঞ্চলের সকল মানুষ হয় যেকোনো কৃষি কাজ না হয় যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে তবে আমি কৃষিকাজ যে সকল মানুষ করে তাদেরকে আমার জায়গা থেকে সম্মান দেওয়ার চেষ্টা করি। আসলে তারা অনেক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে মাঠে খুবই সুন্দরভাবে ফসল আবাদ করে এবং সেই ফসলগুলো তারা বাজারে রপ্তানি করে সেখান থেকেই তারা অল্প কিছু অর্থ উপার্জন করে এবং পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেয়। এটি হচ্ছে ধান গাছের চারা আপনারা সকলেই কমবেশি বেশ পরিচিত এই ধানের চারার সাথে। এই ধানের চারাগুলো ছিল আমাদের আমি সকালবেলায় জমি দেখতে গিয়েছিলাম তখন সেখান থেকে ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম।
এবার আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিছু সবজির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। বেশ কিছুদিন আগে আমি বামুন্দি বাজারে গিয়েছিলাম কিছু সবজি বাজার করার জন্য। আসলে আমাদের বাড়ির বাজার থেকে শুরু করে যেকোনো জিনিস কেনাকাটা সবকিছুই আমি করে থাকি আসলে আব্বু ব্যবসা করে তিনি সময় পায়না এই কারণে সবকিছু আমাকে সামলাতে হয়। বামুন্দি বাজারে যাওয়ার পরে আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে নতুন নতুন কিছু সবজি কিনব। আমাদের চেনা পরিচিত একটি সবজির দোকানে গিয়ে আমি সেখান থেকে অল্প কিছু ফুলকপি এবং কুমড়া কিনেছিলাম। এখানে প্রত্যেকটা কুমড়ার দাম ছিল ৪০ টাকা পিস। আমি সেখান থেকে একটি কুমড়া নিয়েছিলাম। তারপরে সেখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | oppo f21s pro |
| লেখক | @kibreay001 |
| লোকেশন | গাংনি মেহেরপুর, বাংলাদেশ |
| What3Words Location | location |
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। দেখে ভালো লাগলো। বিশেষ করে শাপলা ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে।
শাপলা ফুল ভালো লেগেছে জানতে পেরে বেশ খুশি হলাম ধন্যবাদ ভাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মনমুগ্ধকর পদ্ম পুকুরের সৌন্দর্য তুলে ধরেছেন। সাথে আবার কাঠ ফুল, সবুজ ধান ক্ষেত, তরতাজা সবজির বাজার সবকিছু মিলিয়ে অপরূপ কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার কাছে সবকিছু ভালো লেগেছে জানতে পেরে বেশ খুশি হলাম ধন্যবাদ আপু।
আপনার আজকের ফটোগ্রাফি গুলো কিন্তু বেশ দারুন লাগতেছে। শাপলাফুল আমার অনেক পছন্দের। আপনার ফটোগ্রাফি টা বেশি দারুন হয়েছে। তাছাড়া এখন শীতকাল আসতেছে বিভিন্ন ধরনের সবজি দেখা যাবে। আপনার করা সবজি ফটোগ্রাফি টাও আমার কাছে ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি বেশ যত্ন নিয়ে করেছেন।
শাপলা ফুল আপনার অনেক পছন্দ জানতে পেরে বেশ ভালো লাগলো আপু ধন্যবাদ মতামত দেওয়ার জন্য।
ভাইয়া এত ব্যস্ততার মাঝেও আপনি খুব সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। শাপলা ফুল আর সবুজ ফসলের ক্ষেত খুব ভালো লেগেছে। তাছাড়া বাকি ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর হয়েছে। ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে তুলে ধরার জন্য।
পদ্ম ফুলের পাতার উপর কখনো খাবার খাইনি ভাই। তবে কলা পাতার উপর অনেক খাবার খেয়েছি। মাঝে মাঝে ছোটবেলার অনেক স্মৃতি মনে পরে। চমৎকার সব ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের এলাকায় আসেন ভাই পদ্মা ফুলের পাতার উপরে আপনাকে খাবার খাওয়াবো।
রেনডম ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখার সুযোগ হয়। আজকে আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল।অনেকগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। বিশেষ করে আপনার শেয়ার করা পদ্ম ফুলের বড় বড় পাতা এবং ফুলের কলির ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে।
চেষ্টা করেছি আপনাদের মাঝে ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য।
চোখ জুড়ানোর মতো বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা লাল শাপলা ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী অসাধারণ হয়েছে।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করে উৎসাহ দেওয়ার জন্য।
বিদেশ চলে যাচ্ছেন নাকি ভাই? যাইহোক ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাই। বিশেষ করে শাপলা ফুলের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করছি ভাই বিদেশ যাওয়ার জন্য দেখা যাক কি হয়।
বিদেশ গেলে দক্ষিণ কোরিয়া, জাপান নয়তো ইউরোপের দিকে যাওয়ার ট্রাই করেন ভাই। এতে করে জীবনে অনেক উন্নতি করতে পারবেন।
পুকুরের ফটোগ্রাফি গুলো অনেক বেশি ভালো লাগলো আমার কাছে। লাল শাপলা ফুলটা ফুটে থাকলে আরো বেশি সুন্দর হতো। দারুন কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি। সবজি বাজারের ফটোগ্রাফি গুলোও দারুন হয়েছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
পুকুরের ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে বেশ খুশি হলাম ধন্যবাদ আপু।