ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৯-১২-২০২৪)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি । আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে বেশ কিছু সময় কমেন্ট করেছিলাম এবং pussFi কমিউনিটি ঘুরে দেখেছিলাম এবং $PUSS প্রমোশনের কাজে ব্যস্ত ছিলাম। তারপরেই গিয়েছিলাম চুল কাটানোর উদ্দেশ্যে। চুল কাটানো শেষ করে বাড়িতে এসে গোসল শেষ করে দুপুরবেলায় খাওয়া-দাওয়া শেষ করে বাজারে বের হয়েছিলাম একটু। বাজার শেষ করে বাড়িতে এসে আবারো ফুপু বাড়িতে গিয়েছিলাম একটু। বাড়িতে আসতে সন্ধ্যা পেরিয়ে যায়। বাড়িতে এসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার শেষ করে বসে গেলাম পোস্ট লেখার জন্য। আমি এত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আমার নিজের কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে চলুন আজকের পোস্ট শেয়ার করা যাক........
প্রথমে আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি খুবই চমৎকারভাবে আপনাদের মাঝে দুইটি বন্য ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে গ্রাম অঞ্চলে বাড়ি হওয়ার কারণে আশেপাশে বিভিন্ন ধরনের গাছ দেখতে পায় তবে কিছু কিছু আমার অচেনা ফুল দেখতে পায় সেগুলো আমি ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করতে বেশি পছন্দ করি। কারণ আমি যে ফুলগুলো দেখিনি হয়তো আপনারাও দেখেননি তাই ভিন্ন ধরনের ইউনিক কিছু শেয়ার করার চেষ্টা করি। আপনারা যদি কেউ এই ফুলের নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় বসে রইলাম। আশা করি ছোট্ট ছোট্ট এই ফুলগুলো দেখতে আপনাদের কাছেও বেশ ভালো লাগবে।
এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও খুবই চমৎকারভাবে আমাদের বামুন্দি বাজার থেকে দুইটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। প্রথমে একজন কলা বিক্রেতা কলা বিক্রয় করছিল আমি সেখান থেকে ছবি সংগ্রহ করেছিলাম তারপরে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে আমি বাজারে গেলে পাকা কলা কিনতে বেশ পছন্দ করি এবং খেতেও বেশ পছন্দ করি। সেখান থেকে আমি প্রায় দুই ছড়ি কলা কিনেছিলাম। তারপরে ইলিশ মাছ কেনার জন্য গিয়েছিলাম সেখানে ১৬০০ টাকা কেজি আমি ইলিশ মাছ নিয়েছিলাম। তারপরে আমি বেশ কিছু কেনাকাটা করে বাজার থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আশা করি এই দুইটা ফটোগ্রাফি আপনাদের কাছে দেখতে বেশ ভালো লাগবে।
এবার আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি চমৎকারভাবে আবারও দুইটি ফটোগ্রাফি শেয়ার করেছি। আমাদের বাড়ির পাশ থেকে তোলা এই দুইটি ফুলের ফটোগ্রাফি দেখতে খুবই চমৎকার। আসলে এই ফুলের নাম আমার জানা কিন্তু এখন মনে আসছে না আপনারা যদি কেউ এই ফুলের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আসলে এই ফুলগুলো যদি কোন বাড়ির মধ্যে লাগানো থাকে তবে সেই বাড়ির পরিবেশ আরও মনোমুগ্ধকর করে তোলে। গেটের সামনে লাগানো ছিল এই ফুল গাছটি সত্যি দেখতে আমার কাছে বেশ ভালো লাগে আমি প্রায় প্রতিনিয়তই বাড়ি থেকে বের হওয়ার সময় এই ফুলগাছ দেখতে পাই। আশা করি আপনারাও এই ফুলটি দেখতে বেশ পছন্দ করবেন। ফুল গাছ মাথায় বেধে যায় বলে ফুল গাছে চারিপাশে বাঁশ বেঁধে দেওয়া হয়েছে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন।
এবার আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আবারো দুইটি চমৎকার ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। এই দুইটি ফুলের ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম আমি আমাদের পুকুরপাড়ে যাওয়ার সময় একটি বাড়ির সামনে থেকে। আসলে আমাদের এলাকায় বিভিন্ন বাড়ির সামনে খুবই চমৎকার চমৎকার ফুল গাছ লাগানো আছে দেখলে বেশ ভালো লাগে এবং সেই বাড়ির সুন্দর মনোরম পরিবেশ বেশ মুগ্ধ করে আমাকে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিন্ন ভিন্ন কিছু শেয়ার করার জন্য। আশা করি আজকের শেয়ার করা ফটোগ্রাফি আপনাদের সকলের কাছে ভালো লাগবে সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
পোস্ট তৈরির বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | oppo f21s pro |
| লেখক | @kibreay001 |
| লোকেশন | গাংনি,মেহেরপুর, বাংলাদেশ |
| What3Words Location | location |
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
ভাইয়া আজ আপনি বেশ সুন্দর সুন্দর কয়েকটি ফটোগ্রাফি নিয়ে অ্যালবামটি সাজিয়েছেন। আপনার ক্যাপচার করা প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ ভালো হয়েছে। ফুল আমি সবসময় বেশি পছন্দ করি। তাই ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব সময় বেশি ভালো লাগে। আপনার আজকের পোস্ট করা ফটোগ্রাফি গুলোর মধ্যে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি আমার বেশি ভালো লেগেছে। সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
ধন্যবাদ আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।
x-promotion
অনেক ব্যস্ততার মধ্য দিয়েও দেখছি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ।আপনার ফটোগ্রাফির মধ্যে সবথেকে বাগান বিলাস ফুলটি বেশি ভালো লাগলো ভাইয়া।
ধন্যবাদ আপনাদের মূল্যবান গঠনমূলক মতামত তুলে ধরার জন্য।
বেশ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।বাগান বিলাস ফুল ও লাস্টের ফুলের ফটোগ্রাফিটি আমার বেশি ভালো লেগেছে। এত ব্যস্ততার পরেও দারুন একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই আপনাকে।
বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে জানতে পেরে বেশ খুশি হলাম আপু।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফী গুলো একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।
চেষ্টা করেছি আপনাদের মাঝে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
বর্তমান ভালই ব্যস্ত সময় পার করছো। জীবনে কখন ব্যস্ত সময় আসে সেটা বলা যায় না। যাইহোক, আজকে ভিন্ন ভিন্ন কিছু ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর ছিল। আসলে ফুলের সৌন্দর্য আমাদের পরিবেশকে আরো সুন্দর করে তোলে। সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাই জীবন এখন ব্যস্ততার মধ্যে চলে গিয়েছে। ফুলের সৌন্দর্য প্রত্যেকটা এলাকাকে সৌন্দর্য করে তোলে এটা সত্য।
চমৎকার ফটোগ্রাফি নিয়ে হাজির হলেন আপনি। রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লেগেছে। বিশেষ করে বাগান বিলাস ফুল দেখতে আমার খুব ভালো লাগে। আর আপনি অন্যান্য সুন্দর সুন্দর ফটোগ্রাফি ও শেয়ার করলেন। এত সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।
আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম।
আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম।
অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেখে খুবই ভালো লেগেছে আমার। আমি ফটোগ্রাফি করতে বেশি পছন্দ করি। মাঝেমধ্যে সুযোগ পেলে যে কোন কিছু ফটো ধারণ করার চেষ্টা করে থাকি আমি। খুব ভালো লাগলো আপনার ফটো দেখে।
চেষ্টা করেছি আপনাদের মাঝে কিছু সুন্দর ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হওয়ার জন্য।
এই ফুলের নাম হচ্ছে বাগান বিলাস ফুল। অনেকে আবার কাগজের ফুলও বলে থাকে। যাইহোক ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাই। বিশেষ করে কলা এবং বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ফুলের নামটি আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.