সিঙ্গাপুর থেকে বাড়ি ফেরার মুহূর্ত

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো.........!!
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১০-০৮-২০২৫)

IMG_20250810_170340.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সিঙ্গাপুর থেকে বাড়ি ফেরার মুহূর্ত। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। আসলে গত দুইদিন আগে সিঙ্গাপুর থেকে বাড়িতে আসার পর থেকেই ব্যস্ততা শেষ হচ্ছেই না। এর মাঝেও চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের মাঝে প্রতিনিয়ত সময় দেওয়ার জন্য। আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথমেই খাওয়া-দাওয়া শেষ করে আমার ফুফু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখানে গিয়ে বেশ কিছু সময় থাকার পরে দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে আবারো বাড়িতে চলে এসেছি। এভাবেই বেশ আত্মীয় বাড়িতে বেড়ানো হচ্ছে। বাড়িতে এসে বিকেল বেলায় একটু ঘুমিয়ে ছিলাম ঘুম থেকে ওঠার পরে ভাবলাম আপনাদের মাঝে আজকে পোস্ট লেখা হয়নি। তারপরে মোবাইলের গ্যালারিতে ঢুকেই বেশ কিছু ছবি সিলেক্ট করে পোস্ট লেখা শুরু করে দিলাম। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.........

IMG_20250810_170351.jpg

IMG_20250810_170316.jpg

আপনার ওপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে চমৎকার ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে শেয়ার করেছি। গত ৭ তারিখ সকাল ১০ঃ৩০ মিনিটে সিঙ্গাপুর থেকে আমার ফ্লাইট ছিল। যেহেতু আমরা গ্রুপিংয়ে অনেকজন ছিলাম তাই আমরা সকাল-সকাল সবাই এয়ারপোর্টে এসে পৌঁছে গিয়েছিলাম। এয়ারপোর্টের পৌঁছানোর পরে আমরা সকলে মিলে এক জায়গায় বসে আড্ডা দিয়েছিলাম আমাদের সকালের নাস্তা ও এয়ারপোর্ট এর মধ্যেই শেষ করেছিলাম। এরপর আমরা সকলে মিলে আমাদের বুকিং সম্পন্ন করে বোর্ডিং পাস হাতে নিয়েছিলাম। এভাবে এয়ারপোর্টের মধ্যে বেশ কিছু সময় বসে ছিলাম। যেহেতু অনেকেই ছিলাম তাই আমরা সকলে মিলে গল্পে আড্ডায় সময় অতিবাহিত করেছিলাম। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের সৌন্দর্য আমরা সকলে মিলে উপভোগ করেছিলাম এবং আমরা এয়ারপোর্ট ঘুরে দেখেছিলাম সত্যি এত বড় এয়ারপোর্ট পায়ে হেঁটে ঘুরে শেষ করা সম্ভব না। আমরা শুধুমাত্র টার্মিনাল ২ ঘুরে দেখেছিলাম এইরকম এখনো চারটা টার্মিনাল রয়েছে সিঙ্গাপুর এয়ারপোর্ট এর প্রত্যেকটা টার্মিনালি দেখতে বেশ অসাধারণ নতুন চমৎকার ফিউচারে সাজানো হয়েছে।

IMG_20250810_170235.jpg

IMG_20250810_170223.jpg

আপনারা এবার লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও আপনাদের মাঝে খুবই চমৎকার ভাবে দুইটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে শেয়ার করেছি। আসলে অন্যান্য এয়ারপোর্ট গুলোতে যেভাবে ইমিগ্রেশন পুলিশ চেক করে কিন্তু সিঙ্গাপুর এয়ারপোর্টে এভাবে ইমিগ্রেশন হয় না। শুধুমাত্র আপনার পাসপোর্ট স্ক্যানিং করলে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যায় এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। অন্যান্য দেশের এয়ারপোর্ট গুলোতে মানুষ বেশ হয়রানির শিকার হয় কিন্তু সিঙ্গাপুর এয়ারপোর্টে আপনার সবকিছু ঠিকঠাক থাকলে পাসপোর্ট স্ক্যানিং করলেই সবকিছু কমপ্লিট হয়ে যায়। এটাই আমার কাছে বেশ দারুন লেগেছে। ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমরা সকলে মিলে আমাদের প্লেনে ওঠা গেট নম্বরের দিকে হাটতে ছিলাম এভাবেই গ্লাসের বাইরে থেকে বেশ কিছু ছবি আমি আমার মোবাইলের ক্যামেরা ধারণ করেছিলাম সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করেছি।

IMG_20250810_170211.jpg

IMG_20250810_170157.jpg

এরপর আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও আপনাদের মাঝে চমৎকার দুইটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে শেয়ার করেছি। প্লেন যখন বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করবে তার কিছু সময় আগে আমি প্লেনের মধ্য থেকে জানানো দিয়ে বেশ কিছু ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করেছিলাম। সত্যি প্লেনের উপর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে ঘনবসতি এলাকাগুলো বেশ ভালই লাগছিল। আসলে সকল সৌন্দর্য উপভোগ করার পরে শেষ মুহূর্তে যখন এয়ারপোর্ট থেকে বের হয়েছিলাম বাংলার মাটিতে পা রাখার অনুভূতি সত্যিই আর কখনোই ভোলা সম্ভব না। এভাবে দীর্ঘ কয়েক মাস সিঙ্গাপুরের ঘোরাঘুরি শেষ করে দেশে এসে পৌঁছে ছিলম। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।

✨💞আমার নিজের পরিচয়💞✨

1000096995.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 
 11 months ago 

আপনার পোস্ট এর মাধ্যমে সিঙ্গাপুরের এয়ারপোর্টের কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম।এটা সত্যি জন্মভুমি সবার থেকে প্রিয়। আর আপনি ভালো মতো পৌঁছাতে পেরেছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপনি একদম ঠিক বলেছেন আপু আসলে সিঙ্গাপুরের চাকচিক্য জীবনের থেকেও দেশের মাটিতে এসে যখন পা রেখেছিলাম তখন অনুভূতিটা ছিল অন্যরকম।

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 62036.37
ETH 1745.62
USDT 1.00
SBD 0.38