ফটোগ্রাফি :- ফুলের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।

ফটোগ্রাফি - ১ :

এই হচ্ছে গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল যেমন দেখতে ভালো লাগে তেমনি গোলাপ ফুলের সৌন্দর্য উপভোগ করতে মন চায়। আর গোলাপ ফুলের পাপড়ি অসাধারণ। আবার গোলাপ ফুলের ঘ্রাণ ও অনেক ভালো লাগে। আর বর্তমানে গোলাপ ফুল কিন্তু কমবেশি অনেক দেখা যায় সব জায়গাতে। তবে গোলাপ ফুল কত রকমের আছে নির্দিষ্টভাবে কেউ বলতে পারে না। আবার গোলাপ ফুলকে অনেকে ফুলের রানী ও বলে। গোলাপ ফুল গাছের মধ্যে কাটা আছে তেমনি ফুলের সৌন্দর্য আছে। তবে কিছুদিন আগে আমি এই গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250117_104101.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এই হচ্ছে কুমড়ো ফুলের ফটোগ্রাফি। সবজি ফুলের মধ্যে আমার কাছে কুমড়ো ফুল একটু বেশি ভালো লাগে। কারণ কুমড়ো ফুলের কালার অসাধারণ। আবার কুমড়ো ফুলগুলো ভাজি করলে বা পকোড়া বানালে খেতেও কিন্তু বেশ মজা লাগে। আর কুমড়ো ফুলগুলো আকার একটু এমনি বড় হয়। অন্যান্য সবজি ফুলগুলো এত বড় হয় না। অনেকদিন আগে আমি আমার নিজের সবজি বাগান থেকে এই কুমড়ো ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে কুমড়ো ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার কুমড়ো ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG_20250223_111136.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এই হচ্ছে করলা ফুলের ফটোগ্রাফি। করলা ফুলগুলো ছোট হলেও দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে। আর করলা গাছ গুলো রোপন করলে মোটামুটি একটু বড় হয়। এবং ছোট অবস্থায় করলা গাছের মধ্যে ফুল ফুটে এবং করলা ধরে। আর এ ফুল থেকে করলা সবজি হয়। করলা যদি খাওয়া হয় আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয়। যদিও করলা তিতা এ কারণে অনেকে খেতে চাই না। আমাদের বাড়িতে আমরা নিজেরাও করলা গাছ রোপন করেছি। আর নিজের সবজি বাগান থেকে আমি এই করলা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে করলা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250425_090828.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এই হচ্ছে বেগুন ফুলের ফটোগ্রাফি। বেগুন ফুল গুলো আমার কাছে খুব ভালো লাগে। তবে বেগুন ফুল গুলো সৌন্দর্য অসাধারণ। আর বর্তমানে কমবেশি প্রত্যেক বাড়িতে বেগুন গাছ ও অন্যান্য সবজি গাছ দেখা যায়। আর এই বেগুন ফুল থেকে কিন্তু বেগুন সবজি হয়। আর বেগুন ফুল একটু বড় দেখতে কিন্তু অসাধারণ লাগে। আমাদের বাড়িতে কয়েকটি বেগুন গাছ রোপন করেছে আমি। আর নিজের সবজি বাগান থেকে আমি এই বেগুন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে বেগুন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। তবে আমার বেগুন ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের কাছে মোটামুটি ভালো লাগবে।

IMG_20250425_090839.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এই হচ্ছে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। নয়নতারা ফুল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। নয়নতারা ফুল গুলো ছোট হলেও এই ফুলের সৌন্দর্য অসাধারণ। নয়ন তারা ফুল খুব কয়েক রকমের আছে। তবে নয়নতারা ফুলগুলো পাঁচ পাপড়ির মধ্যে হয়ে থাকে। আর এই গাছগুলো যখন রোপন করা হয় ছোট অবস্থায় গাছের মধ্যে ফুল ফুটে। অনেকে বলে এই ফুল গাছগুলোর ডাল রোপন করলেও গাছ হয়। তবে কিছুদিন আগে বৃষ্টির সময় আমি আমার এক আত্মীয় বাড়িতে গেলাম। আর বৃষ্টির সময় বৃষ্টির ফোঁটার কারণে ফুল গুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। ওই সময় আমি এই নয়ন তারা ফুল ফটোগ্রাফি করেছিলাম।

IMG_20250619_131715.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এই হচ্ছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুল আমার খুব প্রিয় এবং পছন্দের একটি ফুল। আর রঙ্গন ফুলগুলো সব জায়গাতে কম বেশি দেখা যায়। রঙ্গন ফুল গাছগুলো রোপন করলে মোটামুটি কয়েক বছর পর্যন্ত টিকে। আর এই ফুলগুলোর সৌন্দর্য অসাধারণ। আমাদের গ্রাম অঞ্চলের রঙ্গন ফুল গাছ কিন্তু অনেক দেখা যায়। বিভিন্ন প্রতিষ্ঠানের সামনেও এ ফুল গাছ গুলো দেখা যায়। কিছুদিন আগে ভাতিজাকে হাসপাতালে দেখতে গিয়ে ঐখান থেকে আমি এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকের মাঝে শেয়ার করলাম।

IMG_20250627_165535.jpg

device : Redme note 9

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0011.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

IMG_20250724_202844.jpg

 11 months ago 

চমৎকার সকল ফটোগ্রাফি আপনি সুন্দর করে উপস্থাপন করেছেন। চমৎকার সব ফটোগ্রাফি দেখতে যেমন ভালো লাগে তেমনি সবার মাঝে শেয়ার করতে ভালো লাগে ভাই।

 11 months ago 

এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে প্রতিটা ফটোগ্রাফি করেছেন। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা তো করতেই হয়। আপনি অনেক ধৈর্য ধরে সবগুলো ফটোগ্রাফি করেছেন দেখেই বুঝতে পারছি। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপনার ইপুশ ব্যালেন্স ৫০ এর নিচে নেমে গেছে, রিচার্জ না করা পর্যন্ত কিউরেশন বন্ধ থাকবে। ধন্যবাদ

 11 months ago 

@hafizullah ভাইয়া আমি ইপুশ ব্যালেন্স রিচার্জ করেছি। বলার জন্য অনেক ধন্যবাদ।

 11 months ago 

ওয়াও বেশ চমৎকার ফটোগ্রাফি দেখলাম আপনার আজকের শেয়ার করা পোস্টটিতে।ফটোগ্রাফি আমি অনেক ভালোবাসি। আজ কিন্তু আপনার দুর্দান্ত ফটোগ্রাফিগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি অনেক অসাধারন ছিল।ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59255.87
ETH 1557.10
USDT 1.00
SBD 0.42