রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামুআলাইকুম সবাইকে

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই হলো বড় কথা। আজকে চলে এলাম আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। ফটোগ্রাফি মাঝে মাঝেই করা হয়। কয়েকদিন মিলিয়ে কিছু ফটোগ্রাফি ফোনে ধারণ করে রেখেছিলাম। আশা করছি আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

IMG20241220153322.jpg

Device: Oppo A12
Location:w3w

ছবিটিতে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা দোয়েল পাখি। দেখে একদমই আমাদের বাস্তব জাতীয় পাখির মতো লাগছে। তবে জাতীয় পাখির আকৃতি এতো বড় নয়। এটি মাটির তৈরি দোয়েল পাখি। ছবিটি তুলেছিলাম সাফারি পার্কের এখান থেকে।

IMG20241220153758.jpg

Device: Oppo A12
Location:w3w

আকাশের প্রকৃতি এনজয় করতে কার না ভালো লাগে! দুপুরবেলার আকাশটা নীল আবরণে চেয়েছিল। আমার কাছে এমন দৃশ্যগুলো দেখতেও ভালো লাগে।

IMG20241229191657.jpg

Device: Oppo A12
Location:w3w

দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলার জন্য পানিতে রাইড বোর্ডের ব্যবস্থা করা হয়েছে। যেখানে একটা স্পেসেফিক এরিয়ার ভিতরে পানি রেখে তারপর সেখানে রাইড করা হচ্ছে। মেলায় এমন আয়োজন বাচ্চাদের জন্য ভালো একটা ব্যবস্থাপনা ছিল। অনেকেই বাচ্চারাই অল্প পানিতে রাইড করছিল। তাদের রাইড চালানো দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। ছবিটি তুলেছিলাম গাজীপুরের ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা থেকে।

IMG20250105083850.jpg

Device: Oppo A12
Location:w3w

শীতের সকালে কুয়াশা জমে থাকতে দেখা যায়। আজকে তোলা ছবিটি। সকালে খেয়াল করে দেখলাম আমাদের বৈদ্যুতিক তারের কুয়াশা জমে ফোটাঁয় পরিণত হয়ে আছে। সূর্য উঠার সাথে সাথে কুয়াশার ফোটাঁটাও বিলীন হয়ে যাবে।

IMG20250106110325.jpg

Device: Oppo A12
Location:w3w

এ ছবিটি আজকে তুলেছি। আজকে নামাজ আদায় করতে গিয়েছিলাম কিশোরগঞ্জ এর ঐতিহাসিক পাগলা মসজিদে। সেখানে শুক্রবারে অনেক মানুষ আদায় করতে আসে। মসজিদের প্রথম ফটকের ঠিক পাশে এই গাছটি। সেখানে অনেকেই গাছের ছায়ায় নিচে দাঁড়িয়ে থাকে।

IMG20241220154846.jpg

Device: Oppo A12
Location:w3w

অনেকদিন পর ঘোড়ার গাড়ি দেখেছিলাম। আগে বিয়ে হলে দেখতাম বর ঘোড়ার গাড়ি করে কনেকে নিয়ে আসতে যেতো। সভ্যতার পরিবর্তনের সাথে এমন রীতি পরিবর্তন হয়েছে। এখন খুব কম দেখা যায় এভাবে ঘোড়ার গাড়ি চড়ে বিয়ে করতে যেতে। ছবিটি সাফারি পার্ক থেকে তুলেছিলাম।

IMG20241220154856.jpg

Device: Oppo A12
Location:w3w

একজন ভদ্রলোক ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। জীবিকার সন্ধ্যানে এখন ঘোড়ায় চড়িয়ে মানুষকে আনন্দ দিয়ে কিছু আয় করার প্রাণপণ চেষ্টা করছিল। কিছুক্ষণ ঘোড়ায় চড়লে ২০ টাকা দিতে হবে।


আশা করছি আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আশা করি জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸



10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আজ আপনি অনেক সুন্দর দেখতে বেশ কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন তো। আপনার তোলা প্রতিটা রেনডম ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর লাগছিল। আপনি সবসময় ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করলে, আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন পরবর্তীতে। সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

রেনডম ফটোগ্রাফি দেখতে আমার অনেক ভালো লাগে। কেননা রেনডম ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের ফটোগ্রাফির সাথে পরিচিত হওয়া যায়। আমার সবথেকে দোয়েলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে ।এর আগে আমি এত বড় মাটির দোয়েল দেখি নাই।

 2 years ago 

মাটির দোয়েলটি অনেক বড় ছিল। ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল ভাই বিশেষ করে কিশোরগঞ্জের পাগলা মসজিদে নামাজ আদায়ের পরে যে ছবিটি তুলেছিলেন সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

রেনডম ফটোগ্রাফি গুলো সব সময় প্রাণবন্ত হয়ে ওঠে। আপনি অনেক সুন্দর ভাবে বিভিন্ন বিষয়ের চিত্র ধারণ করেছেন। যেখানে একই সাথে ভাস্কর্য, ঘোড়ার ফটোগ্রাফি, ঘোড়ার গাড়ি বাচ্চাদের খেলার ব্যবস্থা ইত্যাদি ফটো ধারণ করেছেন। সব মিলিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন আপনি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার চমৎকার মন্তব্যের জন্য।

 2 years ago 

দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি নিয়ে আপনার আজকের পোষ্ট টি সাজিয়েছেন। মাঠের সাথে বিশাল সাইজের গাছটি দেখে বেশ ভালো লাগলো। এত বিশাল গাছ তো এখন আর দেখা যায় না ঢাকার আশেপাশে কোথাও! আবার ঘোড়ার গাড়ি এবং বিশেষ করে বাচ্চাদের পানির মাঝে রাইড এর ছবি দেখেও বেশ মজা পেলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

 2 years ago 

আমিও বেশ মজা পেয়েছিলাম আপু বাচ্চাদের রাইড দেখে পানির উপরে।

 2 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। সুন্দর বর্ননায় আরো বেশী আকর্ষনীয় লাগলো।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

ঐরকম ঘোড়াগাড়ি তো এখন প্রায় বিলুপ্ত।দেখা যায় না বললেই চলে। অন্য ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর করেছেন ভাই। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

হুমম, অনেকদিন পরে ঘোড়ার গাড়ি দেখেছিলাম।

 2 years ago 

Super Walk and PUSS টাস্ক এর স্ক্রিনশট নেই, এটা বাধ্যতামূলক।

 2 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফির মাধ্যমে আজকে আপনি আপনাকে পোস্ট সাজিয়ে তুলেছেন৷ একের পর এক ফটোগ্রাফি গুলো যেভাবে আপনি এখানে শেয়ার করেছেন তা বেশ সুন্দর দেখা যাচ্ছে৷ সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে৷ এর মধ্যে প্রথমে আপনি সাফারি পার্ক থেকে যে দোয়েলের ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63963.73
ETH 1844.00
USDT 1.00
SBD 0.39