আমাদের গাছের নষ্ট আমের মুকুল।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার,১৭ মার্চ ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মেসেজ শেয়ার করব আমাদের আম গাছে মুকুলের ক্ষতি নিয়ে কিছু কথা। এখন আমের মুকুলের সময়। যদি আগের মত আর একই সময়ে আম গাছে ফুল আসে না। তবে এ বছর আম গাছে বেশ ভালোই মুকুল দেখা দিচ্ছে। অনেক এলাকায় গুটিগুটি আম হয়ে গেছে অথবা একটু বড় বড় হয়ে গেছে। আমাদের বাড়িতে মন দেখে আম গাছ রয়েছে একটি আমাদের বাড়ির উঠানে এবং একটা একটু দূরে। আপনারা ছবির মধ্যে যে আম গাছে মুকুল পড়ে থাকতে দেখছেন এগুলো হচ্ছে আমাদের বাড়ির উঠানে। আমাদের বলতে আমার মায়ের বাড়ি। কাজটা অনেক বড় আম খেতে অনেক সুস্বাদু। তাতে আবার নিজের গাছের আম খাওয়ার মজাটাই মনে করেন আলাদা। আম খেতে আমার ভীষণ ভালো লাগে। প্রথম দিকে যখন দেখলাম আম গাছে অনেক মুকুল এসেছে তখন ভীষণ ভালো লেগেছে। কিন্তু যখন আস্তে আস্তে মুকুল বড় বড় হতে থাকে আর এখন হয় তখন বেশ খারাপ লাগছিল। কেননা এই মুকুল গুলো একদম জট পাকানোর মত হয় আর এতে কোন আম ধরে না।
আমার আব্বা বলল এই আমের মুকুল গুলোতে এক ধরনের রোগে আক্রান্ত হয়েছে। কিন্তু রোগটির কি নাম বলতে পারল না। তবে আমাদের এদিকে সবাই এটাকে কুড়ি বলে। এই মুকুল গুলো একদম স্বাভাবিক মুকুলের মত হয় কিন্তু এক থোকায় অনেকগুলো ফুল যেখানে আমের গুটি আসা অস্বাভাবিক হয়ে যায়। আর রোদ পড়ার কারণে ফুলগুলো রোদে পুড়ে নষ্ট হয়ে যায়। যদি রোদ নাও পারে তাহলেও আর এখানে কোন ফল ধরে না। তবে আমার আব্বা বলছিল যখন আমির মুকুল ছোট থাকে অর্থাৎ কলিতে ফুল ফোটে না তখন বিষ স্প্রে করলে এগুলো ঠিক হয়ে যায়। কিন্তু আগে থেকে আমাদের জানা ছিল না যে এমন হবে তাই আর কোন ধরনের বিষ ব্যবহার করা হয়নি। আপনারা ছবির মধ্যে দেখতে পারছেন কত আমের মুকুল নষ্ট হয়ে গেছে। এগুলো যদি ভালো মুকুল হতো তাহলে কতগুলো আম হতো।
অনেক সময় এগুলো মৌমাছির পরাগায়ন জন্য হয়। যখন মৌমাছি এমন রোগে আক্রান্ত আমের ফুলের উপর বসে অন্য ফুলের সাথে বসে তখন ওই ফুলে যদি কোন রোগ থাকে তাহলে এই ফুলে হয়ে যায়। এটা প্রথমে আমি বিশ্বাস করছিলাম না পরে দেখি আমাদের গাছের আশপাশে অনেক গুলো গাছে এমন হয়েছে। এগুলো থাকলে গাছে আবার ক্ষতি হতে পারে। এগুলো খুব ভারী হয়ে যাওয়ার কারণে ডালগুলো নিচের দিকে ঝুলে যায়। আর এমনটা হলে ঝড়ের মধ্যে গাছ ভেঙে যেতে পারে। আজকে আমাদের এলাকাতে বেশ মেঘ হয়েছিল এবং কিছুটা বৃষ্টিও হয়েছে। না জানি কখন ঝড় বৃষ্টি চলে আসে। তাই আমার আব্বু আজকে গাছে উঠে নষ্ট আমের মুকুল গুলো সব কেটে দিয়েছে। এতে গাছও পরিষ্কার হয়ে যায় আবার ভালো আমের মুকুল গুলো থেকে ফল হতে কোন অসুবিধা হয় না।
আপনাদের সর্বশেষ ফটোগ্রাফি তে খুব কাছ থেকে এই আক্রান্ত নষ্ট আমের মুকুলের ফটোগ্রাফি শেয়ার করেছে। দেখে বুঝতে পারছেন এগুলো খুবই ঘন মানে অল্প জায়গাতে অনেক ভুল হয়েছে। যার কারণে এগুলো নষ্ট হয়ে যায়। অনেক সময় এই ধরনের নষ্ট মুকুল গুলোতে ছোট ছোট পোকা জন্মায়। আর ওই পোকা অনেক সময় ভালো মুকুল গুলো নষ্ট করতে সাহায্য করে। তাই যত তাড়াতাড়ি পারা যায় রোগ দমন করাই ভালো। এজন্য আমার আব্বু এগুলো কেটে ফেলে দেয়। অনেকগুলো আমের মুকুল ছিল বেশ খারাপ লাগছিল যখন কেটে ফেলে দেয়। কেননা এগুলো যদি সব ভালো হতো তাহলে কতগুলো আম হতো। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। তবে আপনারা যদি এই রোগে আক্রান্ত নষ্ট মুকুলের নাম জানেন অর্থাৎ এই রোগের নাম কি তাহলে অবশ্য কমেন্টে জানাবেন। আর এই রোগ দমন করতে কি পদ্ধতি ব্যবহার করা হয় সেটাও যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
এবছর গাছের মধ্যে তেমন মুকুল দেখা যায় না। শুনেছি বৃষ্টির অভাবে নাকি গাছে মুকুল আসে না। আর আপনাদের গাছের মুকুল গুলো এভাবে নষ্ট হয়ে গেল আমি খুবই খারাপ লাগলো। এই মুকুট গুলোর মধ্যে অগণিত আম ধরতো । ধন্যবাদ।
ভাইয়া আমাদের এলাকাতে আম গাছে অনেক মুকুল এসেছে তবে বেশিরভাগ এমন রোগে আক্রান্ত।
আমি মুকুলে এই রোগটার কথা জানা ছিল না। অনেক ফুল একসাথে হওয়ায় আম ধরাটা অস্বাভাবিক হয়ে যায়। এটা দেখে আসলেই খুব খারাপ লাগলো। এই রোগটা না থাকলে বেশ ভালোই আম ধরতো আপনাদের গাছে। ভিন্ন ধরনের একটা পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
হ্যাঁ আপু এই রোগটা না থাকলে অনেক বেশি পরিমাণে আম আসতো গাছে।
আপনার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন! আমের মুকুলের এই সমস্যাটি সত্যিই দুঃখজনক, বিশেষ করে যখন মনে হয় কতগুলো সুস্বাদু আম হতে পারত। আপনার আব্বুর সচেতনতা ও গাছের যত্ন নেওয়ার প্রচেষ্টা প্রশংসনীয়। আশা করি, আগাম সতর্কতা নিয়ে পরেরবার আরও ভালো ফলন পাবেন। যদি এই রোগের নির্দিষ্ট নাম ও প্রতিকার সম্পর্কে জানা নেয়। ধন্যবাদ এমন তথ্যসমৃদ্ধ পোস্ট শেয়ার করার জন্য!
জানিনা আপু সামনের বছর কেমন মুকুল আসবে। তবে এ বছর ক্ষতির মুখে পড়ে সামনের বছর অবশ্যই আগে থেকে কিছু করতে হবে। ধন্যবাদ আপু।
দুঃখজনকভাবে আমের মুকুল গুলো সব নষ্ট হয়ে গেছে কতো কতো আম হতো এসব মুকুলে।আমাদের এলাকায় এবার আমের মুকুল খুবই কম। আপনাদের গাছে দেখছি বেশ মুকুল এসেছে কিন্তুু অনেক মুকুল নষ্ট হয়ে গেছে। ভালো লাগলো পোস্ট টি ধন্যবাদ পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
হ্যাঁ আপু আমাদের কাছে অনেক বেশি মুকুল এসেছিল তবে দুঃখজনক মুকুল গুলো সব রোগে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেল।
এই বছরে আমাদের এলাকাতে সব জায়গায় লক্ষ করে দেখলাম আমের মুকুলের পরিমাণ অনেক কম এসেছে। আর যে কাজগুলোতে আমের মুকুল এসেছে সেখানেও মুকুল গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই বছর মনে হয় আমের দাম অনেক বৃদ্ধি পাবে।
এভাবে আম নষ্ট হয়ে গেলে আমের দাম হয়তো বেশি হবে। দেখা যাক কি হয়।
এই বিষয়গুলো একদমই জানা ছিল না আপু। আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম হয়তো মুকুল গুলো কেউ নষ্ট করে দিয়েছে কিন্তু আপনার পোস্টটি পড়ার পর খুব ভালোভাবে বুঝতে পারলাম যে এগুলো কোন একটা রোগে আক্রান্ত হয়েছে। খুবই খারাপ লাগলো এতগুলো মুকুল নষ্ট হয়েছে দেখে। কতগুলো আম হতে পারত এটাতে। যাইহোক এবছর হয়তো কোনভাবে নষ্ট হয়েছে, আশা করছি পরেরবার খুব ভালো আম হবে।
হ্যাঁ আপু পরের বার আগে থেকেই খেয়াল রাখতে হবে এমন হলে এর প্রতি সতর্ক হতে হবে। ধন্যবাদ আপু।