সুন্দর সুন্দর নয়নতারা ফুল ও গাছ।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250627_190449.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ রবিবার ,২৯ জুন ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। যদিও এ সপ্তাহে আমি আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে পারিনি। ২৬ শে জুন থেকে আমার এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। ২৬ শে জুন ছিল বৃহস্পতিবার অর্থাৎ এই সপ্তাহের প্রথম দিন। আর সেইদিন থেকে মানে তার আগে থেকেই আমার পড়াশোনা শুরু হয়ে যায়। এইচএসসি ফাইনাল পরীক্ষা তাই পড়াশুনার চাপ একটু বেশি এজন্য আপনাদের মাঝে সময় দিতে পারছি না। আজকেও পরীক্ষা ছিল আজকে বাংলা দ্বিতীয় পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। পরীক্ষা দিয়ে আসতে আসতে সেই বৃষ্টি। এখন আষাঢ় মাস যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। পরীক্ষা চলাকালীন হয়তোবা আপনাদের মাঝে ঠিকভাবে পোস্ট করতে পারবোনা সময় দিতে পারবো না। তবে আশা করছি মাঝে মাঝে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করব। গত চার দিন পর আজকে আপনাদের মাঝে নয়নতারা ফুল নিয়ে পোস্টে লিখতে বসেছি। নয়ন তারা ফুল আমার ভীষণ পছন্দ। আমাদের বাড়ির পাশে একজনের বাড়ির সামনে এই নয়নতারা ফুলের গাছ। ওনাদের বাড়িতে একটু তরকারি গিয়েছিলাম আর গিয়ে দেখি এত সুন্দর নয়নতারা ফুল।

IMG_20250627_190443.jpg

IMG_20250627_190441.jpg

সবুজ পাতার মধ্যে ফুল গুলো দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম আমি। নয়নতারা ফুলের ফটোগ্রাফি অনেকবার দেখেছি এবং এখনো মাঝে মাঝে অনেক জন নয়ন তারা ফুলের সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে। আমি যদিও খুব সুন্দর করে ফটোগ্রাফি ধারণ করতে পারি না তারপরেও কয়েকটা ফটোগ্রাফি ধারণা করেছি। ফুল গাছে প্রচুর পরিমাণ ফুল ফুটেছিল। ওই ভাইয়া কে জিজ্ঞেস করলাম যে এই কাজগুলো কতদিন লাগানো হয়েছে। ভাইয়া বলল প্রায় এক বছরের বেশি গাছগুলোর বয়স। গাছগুলো অনেক ঝগড়া দূর করে গোল রাউন্ড বন্ধ হয়ে লতাপাতা ছড়িয়ে ফুল ফুটেছে। ওনারা প্রতিবছর নাকি সম্পূর্ণ ফুল যখন ফুটে যায় তখন গাছের পাতাগুলো একটু কোঁকড়ানো হয়ে যায়। তখন গাছের ডালগুলো করা থেকে কেটে ফেলে। তারপর পুনরায় আবার নতুন ডাল গজিয়ে আবার সুন্দর সজীব হয়ে যায়। এরপরে আবারো নতুন নতুন বড় বড় ফুল ফোটে।

IMG_20250627_190437.jpg

IMG_20250627_190426.jpg

আপনারা বুঝতেই পারছেন গাছগুলো এবং ফুলগুলো দেখে কত সুন্দর লাগছিল। তবে আমি যখন ফটোগ্রাফি ধারণা করি তখন সন্ধ্যা তাই খুব একটা উজ্জ্বল ভাবে ফটোগ্রাফি ধারণ করতে পারিনি। তাছাড়াও আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো না এজন্য একটু ফটোগ্রাফি খারাপ হয়েছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারেন আমি আপনাদের মাঝে সাতটি ফটোগ্রাফি শেয়ার করেছি এর মধ্যে মাঝখানে দুইটি ফটোগ্রাফি সম্পূর্ণ গান সহ আর গাছের থেকে আমার কাছে মনে হচ্ছে ফুলের সংখ্যায় বেশি এত ফুল ধরেছে। ফুলগুলোর কোন সুবাস নেই কিন্তু দেখতে যে এত সুন্দর বলে বোঝানো মুশকিল। তবে এগুলো পরিচর্যা করতে তেমন সময় লাগে না। তাছাড়াও কোন পশু যেমন ছাগল গরু এই ফুলের গাছ খায় না নষ্ট করে না।

IMG_20250627_190420.jpg

IMG_20250627_190416.jpg

সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগলো নয়নতারা ফুলের গাছগুলো। আসার সময় আমি বেশ কয়েকটা চারা নিয়ে এসেছি। এখন প্রতিদিন প্রায় বৃষ্টি হচ্ছে চারাগুলো লাগিয়ে দিলে হয়ে যাবে। আপনাদের কাছে নয়নতারা ফুল কেমন লাগে আর আমার ফটোগ্রাফি গুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সুস্থতা কামনা করে। আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

নয়নতারা ফুল দেখতে ভীষণ সুন্দর লাগে। সবুজ গাছে এত সুন্দর ফুল ফুটে রয়েছে গাছ ভর্তি হয়ে দেখতে ভীষণই আকর্ষণীয় লাগছে। নজর ফেরানো খুবই মুশকিল। বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে এবং এত সুন্দর নয়নতারা ফুলের ফটোগ্রাফি দেখে।

 last year 

নয়নতারা ফুল আমার ভীষণ ভালো লাগে। এই ফুল গুলো দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। আর দারুন ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন আপু। দেখে খুবই ভালো লাগলো।

 last year 

একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে খুব ভালোই লাগছে৷ যেভাবে আপনি এখানে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা যেরকম সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মাধ্যমে আপনি আপনার ফটোগ্রাফির দক্ষতাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তার পাশাপাশি এখানে আপনাদের কাছ থেকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে অনেক বেশি ভালো লাগছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 61162.31
ETH 1630.20
USDT 1.00
SBD 0.42