বৃষ্টিতে ভেজা নয়নতারা ফুলের সৌন্দর্য।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রায় এক মাস ধরে আমাদের এলাকাতে একদিন দুইদিন পর পর বৃষ্টি দেখা দিচ্ছে। গত কালকে রোদ হয়েছে আর আজকে ভোরবেলা থেকেই বৃষ্টি। একটানা বৃষ্টি হলে মানুষজনের যাতায়াত কাজকর্ম সবকিছু খুবই কঠিন হয়ে পড়ে। এইতো আমাদের এইচএসসি পরীক্ষা এরমধ্যে এভাবে বৃষ্টি আমি তো একদিন পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। তাই এই বৃষ্টি নিয়ে আজকে আপনাদের মাঝে লিখতে বসেছি। এই যে এখন আমি আপনাদের মাঝে পোস্ট লিখছি আর বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। তবে বৃষ্টি হলে প্রাকৃতিক সৌন্দর্য যেন একটু বেশি বৃদ্ধি পায়। আমি আজকে আপনাদের মাঝে নয়নতারা ফুল বৃষ্টিতে ভিজে তার অপরূপ সৌন্দর্য প্রকাশ করছে সেটাই পোস্ট করব। আমাদের বাসায় অনেকগুলো নয়নতারা ফুলের গাছ রয়েছে। আজকে সকালে ফুলগুলো দেখতে গিয়ে হঠাৎ করেই বৃষ্টি ভেজা নয়নতারা ফুল দেখে আমি একদম মুগ্ধ হয়ে যাই।
আর তখনই ভাবি যে এই ফুলগুলোর ফটোগ্রাফি ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করব। ফুল বৃষ্টিতে ভিজলে যত সুন্দর দেখা যায় সেটা নয়নতারা ফুল দেখে বোঝা যাচ্ছে। যদিও বাড়িতে নয়ন তারা ফুলের রাস্তায় সেভাবে নয়নতারা ফুল দেখা হয় না কিন্তু আজকে যেন হঠাৎ করেই এত সুন্দর লাগলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবুজ পাতার মধ্যে গোলাপি রঙের এই ফুলগুলো দারুন লাগছে দেখতে।। তার ওপর আবার ফুলের পাপড়ি এবং পাতার ওপর বৃষ্টির ফোটা জমে আছে। সত্যি বলতে গেলে প্রাকৃতিক সৌন্দর্য বলে শেষ করা যাবে না। কত সুন্দর দৃশ্য যেটা আমরা এমনি এমনি উপভোগ করতে পারছি।। নয়নতারা ফুলের গাছ এবং কলি সহ আমি কয়েকটা ফটোগ্রাফি ধারণা করেছি। আসলে ফুলের সৌন্দর্য তো কখনো বলে শেষ করা যাই না তারপর আবার বৃষ্টির ফোটা জমে অন্যরকম সৌন্দর্য সৃষ্টি করেছে। গ্রাম অঞ্চলে নয়নতারা ফুল গুলো প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায়। কেননা এই ভুলগুলো ছাগল গরু বা যেকোনো পশুপাখি খায় না। যার কারণে খুব সহজেই বেড়ে ওঠে।
তাছাড়া এই ফুলগুলো আরো একটি বিশেষ দিক হচ্ছে এই ফুলের কাজগুলো একদম ছোট থেকে ফুল দেয়। একদিক থেকে ফুল দিবে আর অন্য দিক থেকে এর বৃদ্ধি হবে। একদম ছোটবেলা থেকে ফুল দিতে দিতে বড় হয়ে ঝাঁকড়া হয়ে যায়। আর শেষের দিকে তো আরো ফুল ফোটে আরো বেশি সৌন্দর্যে আকৃষ্ট করে। আমাদের এই গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছিল পরে গাছের গোড়ার দিক থেকে মাত্র 2 ইঞ্চি রেখে একদম কেটে দিয়েছিল। এরপর আবারো আস্তে আস্তে ফুল ফুটছিল আর গাছগুলো বড় হচ্ছিল। এখন কাজগুলো অনেক লম্বা আর চিকন হয়ে গেছে।। এই কাজগুলো ছোটবেলা থেকে আগা হালকা করে কেটে দিলে আরো বেশি ঝাকড়া হয়।। নয়নতারা ফুল বিভিন্ন রঙের হয় লাল সাদা গোলাপি। তাছাড়াও নয়নতারা ফুলের পাঁচটি করে পাতা হয় যে পাতাগুলো খুবই পিচ্ছিল আর সৌন্দর্যের অধিকারী।
তবে আজকে সত্যি আমি বৃষ্টির পানি ফুলের পাপড়ির ওপর যেভাবে পড়ে আছে দেখে মুগ্ধ হয়েছি। আর এত সুন্দর একটি দৃশ্য আপনাদের মাঝে শেয়ার না করে পারলাম না। আপনাদের কাছে নয়নতারা ফুলের এরকম সৌন্দর্য দেখতে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আমার মত আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার মত এই ফুলের সৌন্দর্য দেখে আপনারও মুগ্ধ হয়ে যাবেন। আজকে আপনাদের মাঝে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
বৃষ্টি ভেজা যেকোনো ফুলের সৌন্দর্যগুলো দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। নয়নতারা ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্যে।
বৃষ্টিতে ভেজা যেকোনো গাছপালা এবং ফুল ভীষণ সুন্দর এবং আকর্ষণীয় লাগে দেখতে। আমার তো বৃষ্টিতে ভেজা ফুল ফল এবং সুন্দর সুন্দর গাছ পালা দেখতে ভীষণ ভালো লাগে। আপনি ভীষণ সুন্দর বৃষ্টি ভেজা নয়নতারা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে ভীষণ ভালো লাগলো।
বৃষ্টিতে ভেজা নয়নতারা ফুলের সৌন্দর্য দেখে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগছে দেখতে। অনেক ভালো লেগেছে আপু।
নয়ন তারা ফুল অনেক সুন্দর হয়ে থাকে৷ এই ফুলের সৌন্দর্য আমাকে অনেক বেশি মুগ্ধ করে থাকে৷ আর আজকে যেভাবে আপনি এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তা যেভাবে সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই নয়ন তারা ফুল যখন আপনার কাছ থেকে দেখলাম তখন এটি দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে আপনি বৃষ্টি ভেজা ফুলের সৌন্দর্যকে খুব ভালোভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷
বাহ আপনি তো খুব সুন্দর করে বৃষ্টি ভেজা নয়ন তারা ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে ফুলের পর বৃষ্টির পানি পড়লে তখন দেখতো কিন্তু ভালো লাগে। আর ওই সময় ফুলের সৌন্দর্য অনেক দিন বেড়ে যায়। ধন্যবাদ বৃষ্টি ভেজা নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।