পাকা কাঁঠাল খাওয়ার অনুভূতি।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250622_162939.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ সোমবার , ২৩ জুন ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পাকা কাঁঠাল খাওয়ার অনুভূতি। এখন পাকা কাঁঠালের মৌসুম চলছে তাই সবার ঘরে ঘরে পাকা কাঁঠাল। কাঁঠাল এমন একটি ফল অথবা সবজি যেটা অনেক রকম করে রান্না করে। আমাদের এইদিকে তো পাকা কাঁঠালের পরোটা তৈরি করে। পাকা কাঁঠালের বিচি ভর্তা পাকা কাঁঠালের বিচি ভাজি রান্না বিভিন্নভাবে সবাই কাঁচা পাকা কাঁঠাল খেয়ে যাচ্ছে। প্রায় এক সপ্তাহ ধরে আমাদের বাড়িতেও একটার পর একটা পাকা কাঁঠাল চলে আসছে। তবে পাকা কাঁঠাল খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। সব থেকে ভালো লাগে পাকা কাঁঠাল দিয়ে গরম গরম রুটি খেতে এবং পান্তা ভাত দিয়ে পাকা কাঁঠাল খেতে। আপনাদের কাছে পাকা কাঁঠাল খেতে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আজকে আমার অনুভূতি আমি এখন আপনাদের সাথে শেয়ার করব।

IMG_20250622_162806_HDR.jpg

আজকে সকালবেলা আমি যখন রুটি খাচ্ছিলাম তখন দেখি আমার আব্বু আমাদের কাছ থেকে বড় একটি পাকা কাঁঠাল নিয়ে আসলো। তার সাথে একটা ছোট কাঁচা কাঁঠাল ছিল। পাকা কাঁঠালটা মূলত এমনিতেই খাওয়ার জন্য আর কাঁচা কাঁঠালটা রান্না করে খাওয়ার জন্য। সকাল সকাল এত সুন্দর মিষ্টি পাকা কাঁঠাল দেখে আমার তো সেই লোভ লেগে গেল। লোভ আর না সামলাতে পেরে রুটি দিয়ে খেতে শুরু করে দিলাম। আগে তেমন পাকা কাঁঠাল খেতে ভালো লাগলো না কিন্তু গত দুই বছর এত বেশি ভালো লাগে দেখলেই ইচ্ছে করে খাই। তাছাড়া কাঁঠাল গুলো এত মিষ্টি আর সুস্বাদু ছিল না খেয়ে পারলাম না ।আর দেখতেও খুব সুন্দর পাকা কাঁঠালের রংটা যে আমার ভীষণ ভালো লাগে। পাকা কাঁঠাল আমাদের এলাকায় বেশ জনপ্রিয় খাবার। তাছাড়া প্রতিবছর একবারই এর মৌসুম আসে তাই সবাই খুব পছন্দ এবং স্বাচ্ছন্দের সাথে খায়।

IMG_20250622_162822_HDR.jpg

তবে এই গরমে পাকা কাঁঠাল খেয়ে হজম শক্তি একটু সমস্যা হয়ে যায়। বেশি পাকা কাঁঠাল খেয়ে ফেললে গরমের মধ্যে তো অবস্থা খারাপ। তবে লেবু দিয়ে পাকা কাঁঠাল খেলে এরকমটা কিন্তু হয় না। অনেক সময় দেখা যায় পাকা কাঁঠাল খেলে হাই প্রেসার বেড়ে যায় আবার যাদের ডায়াবেটিস তারা তো খেতেই পারে না। তবে যাই হোক প্রতিবছরে যখন একবার আসে তখন তো এটা খেতেই হবে। আবার অনেক জায়গায় এমন গাছ আছে বারো মাস পাকা কাঁঠাল পাওয়া যায়। যাইহোক আমাদের চারটা পাকা কাঁঠালের গাছ আছে। এর মধ্যে একটা কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়ার মত স্বাদ। কাঁচা কাঁঠাল রান্না করে খেতে আমার তেমন একটা ভালো লাগে না। তবে পাকা কাঁঠালের বিচি রান্না করে খেতে ভীষণ মজা লাগে।

IMG_20250622_162802_HDR.jpg

এই গরমের মধ্যে সবচেয়ে পছন্দের ফল আম-কাঁঠাল লিচু। এই তিনটা ফল আমার ভীষণ পছন্দের লিচু প্রায় শেষ আমাদের এলাকাতে আমও আছে মোটামুটি তবে এখন বেশিরভাগ চলছে পাকা কাঁঠালের মৌসম। যাইহোক আজকে আমি আপনাদের মাঝে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বর্তমান আম এবং কাঁঠালের সিজন চলছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পাকা কাঁঠাল খাওয়ার অনুভূতি শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনি বছরের প্রথম কোন ধরনের ফল খাওয়ার মজাই আলাদা রকম।

 last year 

পাকা কাঁঠাল খেতে খুবই ভালো লাগে। গ্রামের বাড়িতে গেলে পাকা কাঁঠাল খাওয়া হয়। দারুন অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

আপু, আপনার পোস্টটি পড়ে পাকা কাঁঠালের ঘ্রাণ যেন মন জুড়ে গেল। এত সুন্দরভাবে আপনার অনুভূতি প্রকাশ করেছেন যে পড়তে পড়তে আমিও যেন গরম রুটি আর পাকা কাঁঠালের স্বাদ পাচ্ছিলাম। গ্রামের পরিবেশ, মৌসুমি ফলের আনন্দ ।সব মিলিয়ে অসাধারণ একটি শেয়ার। ধন্যবাদ এমন সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

 last year 

Screenshot_20250622-205744.png

 last year 

কাঁঠাল খেতে আমিও ভীষণ পছন্দ করি। পাকা কাঁঠাল খেতে অনেক ভালো লাগে। কয়েকদিন আগেও কাঁঠাল খাওয়া হয়েছে। এখন তো আপনার এই পোস্ট দেখে আবারো কাঁঠাল খেতে ইচ্ছে করছে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 60803.79
ETH 1617.36
USDT 1.00
SBD 0.42