একটু ঘুরাঘুরি
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ শনিবার , ১৪ জুন ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। এবার ঈদে তেমন কথাও ঘুরতে যাওয়া হয়নি। কোরবানির ঈদ তার ওপর এত রোদ গরম কোথাও ঘুরতে গিয়ে না জানি অসুস্থ হয়ে যায় এর ওপর গাড়ি চলাচল খুবই বেশি যার কারণে এক্সিডেন্ট হবার ভয়। তাই সব দিক বিবেচনা করে আবু রায়হান ও ছোট কোথাও বেড়াতে যাওয়া হয়নি। এই গরমের মধ্যে আবু রায়হানের গায়ে অনেক ঘামাচি বের হয়েছে আর এগুলো অনেক জ্বালাপোড়া করছে তাই বাবুকে ডাক্তার দেখাতে দিয়ে গিয়েছিলাম আজকে দুপুর বেলা। বাড়ি থেকে বের হয়েছি চারটার সময়। গিয়ে দেখি এখনো তেমন কোনো রোগী আসেনি আমরা ঝটপট প্রথম প্রথম ডাক্তার দেখিয়ে দ্রুত বেরিয়ে আসে। যেহেতু ডাক্তার দেখা কম সময়ের মধ্যে হয়ে গেল তাই ভাবলাম একটু ঘোরাঘুরি করা যাক আজকে। কিন্তু আশেপাশে তেমন ঘোরার জায়গা নেই যেগুলো আছে সব জায়গাতেই যাওয়া হয়ে গেছে। একই জায়গায় বারবার যেতে ভালো লাগে না তবে খুব পছন্দের হলে যাওয়া যায়। একটু বসে চিন্তা করে দেখলাম আশেপাশে তেমন কোন সুন্দর জায়গা নেই কম সময়ের মধ্যে গিয়ে চলে আসা যাবে এমন।
তখনই আবু রায়হানের আব্বু বলল এখানে নাকি সুন্দর একটি রেস্টুরেন্ট আছে চলো আমরা সেখান থেকে ঘুরে আসি। রেস্টুরেন্ট মানে জায়গা অনেক সুন্দর তার ওপর ছবি তোলার জায়গা অনেক সুন্দর থাকে। তাই আমি আর আপত্তি করলাম না। তিনজন মিলে চলে গেলাম কার্নিভাল রেস্টুরেন্টে। তবে সব থেকে মজার এবং আফসোস এর বিষয় হচ্ছে আজকে আপনাদের ভাইয়া জন্মদিন ছিল । আর আমার এটা মনে ছিল না মনে থাকলে আজকে ওনার থেকে বড় একটা ট্রিট নিয়ে নিতাম। যাইহোক রেস্টুরেন্ট টা বাইরে থেকে দেখতে কেমন ভেতরটা সত্যি মনোমুগ্ধকর। এই প্রথম এই রেস্টুরেন্ট এর মধ্যে আমি যাচ্ছি, গিয়ে যে এত পরিমাণ ভালো লাগবে বুঝতেই পারেনি। ছবি তোলার দারুন দারুন জায়গা রয়েছে এই রেস্টুরেন্টের ভেতরে কিন্তু আবু রায়হান একা একা কোথাও বসেছিলেন না ভালো করে যে কয়েকটা ছবি তুলব। কি আর করার ঈদ উপলক্ষে এত সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়ে আমার তো ভীষণ ভালো লাগছিল। আশেপাশে আরও বেশ অনেক মানুষ ছিল তারা বেশি আনন্দের সাথে গল্প আড্ডা দিচ্ছিল।
এরপর আমরা ভাবলাম রেস্টুরেন্টে যখন এসেছি কিছু খেতে হবে তখন খাবারের মেনু হাতে নিয়ে দেখি অনেক ধরনের আইটেমের খাবার । রেস্টুরেন্টে গেলে ইচ্ছে করে এটা খায় ওটা খায় ছবি তুলি বিভিন্নভাবে । ছবি তোলা যাই হোক না কেন খাবারের মেনুতে যেটা আমরা পছন্দ করলাম সেই খবরটা নাকি নেই। এরপর ওনারা আরেকটি মেনু দেখালো তারপর বললো এখান থেকে কিছু একটা পছন্দ করেন। তবে সেখানটায় আমাদের তেমন কিছু পছন্দ হচ্ছিল না তাই আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করে চলে আসলাম। আমরা দুজন দুটো লাচ্ছি অর্ডার করেছিলাম তাই আর ছবি তোলা হয়নি। আর ছবি তুলব কি আবু রায়হান গিয়ে এদিক ওদিক বারবার ঘোরাফেরা করছে যেহেতু কৃত্রিম গাছপালা অনেক আর তার ওপর সুন্দর করে লাইটিং করেছে ও শুধু সেগুলো ছাড়ার জন্য গাছের দিকে চলে যাচ্ছে। ওকে ধরতে গিয়ে আর ওর সাথে মিশতে গিয়ে সময়টা পুরো কখনো চলে গেছে বুঝতেই পারি নি।
কার্নিভাল রেস্টুরেন্ট এর মধ্যে আমরা প্রায় এক ঘন্টা ছিলাম আর এই এক ঘন্টা ভীষণ মজা করেছি। সত্যি বলতে গেলে এটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আরো বেশি ভালো লাগবে। যাইহোক হঠাৎ করে এভাবে একটু ঘোরাঘুরি বোঝা যায় এমন সুন্দর পরিবেশে গিয়ে খুবই ভালো লাগলো। আশা করছি আমার পোস্ট পড়ে এবং ছবিগুলো দেখে আমার আনন্দটা অনেকটাই বুঝতে পারবেন । সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
https://x.com/MstFatema137069/status/1933734112843739396?t=9E8-MrkKbUbGwHVoZupTvg&s=19
https://x.com/MstFatema137069/status/1933904704016457813?t=sHY2vkimsUnDcrgGC_hU9w&s=19
https://x.com/MstFatema137069/status/1933905467870474720?t=FrRwkhScxDOed4luy2HvOw&s=19
https://x.com/MstFatema137069/status/1933906309335978274?t=CP1O5qbhv4ZY0tMbtB2oOw&s=19
https://x.com/MstFatema137069/status/1933906631492047015?t=ocpD4zBYKnwBwG9YptCfkA&s=19
https://x.com/MstFatema137069/status/1933907429009563908?t=587slTzqAQY3qy8IUkUSig&s=19
https://x.com/MstFatema137069/status/1933908364351967696?t=0oOLphOJA-Cvb3kCZ9NnjA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟