শীতকালে আমার খুবই পছন্দের একটি সবজি শিম।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ বুধবার , ১৪ মে ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা । কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব শীতকালে শিম খাওয়ার আনন্দ নিয়ে। আজকে সকাল থেকে শিম রান্না খেতে ভীষণ ইচ্ছা করছিল।শিম সবজিটি আমার ভীষণ পছন্দ। শীতের মধ্যে বেশিরভাগ দিন আমি শিম সবজি রান্না করতাম কেননা এটা আমার সত্যি অনেক পছন্দের একটি তরকারি। শীতকালের খুবই জনপ্রিয় একটি সবজি এটা। গরমের সময় বাজারে খুঁজে খুঁজেও পাওয়া যায় না। আমি যে ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করেছি এটা শীতকালে ধারণ করা। অনেকদিন আগে ফটোগ্রাফি ধারণা করেছি তো গ্যালারির একদম শেষের দিকে চলে গিয়েছিল। খুঁজে খুঁজে এই ছবিটি পেলাম। হঠাৎ করেই নিজের পছন্দের সবজি দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে। তাই ভাবলাম এই অসময়ে যদি এই সবজির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করি তাহলে সবাই একটু খুশি হবে। মানে সবারই একটু খেতে ইচ্ছে করবে সুস্বাদু শিম সবজি রান্না। এবছর শীতকাল যখন আমি আমার মায়ের বাসায় ছিলাম তখন আমার এক ভাবিদের বাসায় গিয়েছিলাম। তাদের বাড়িতে এরকম ভাবে শিম গাছে চারি পাশ ভর্তি।শিম গাছ বা শিম দেখতে যতটা ভালো লাগে তার থেকে ভালো লাগে এর ফুল গুলো দেখতে। শিম বিভিন্ন প্রজাতির হয় তাই এর ফুলগুলো অনেক সময় ভিন্ন ভিন্ন ধরনের হয়। আমি তিন জাতের শিম গাছ ফুল দেখেছি। একটি জাত একদম সম্পূর্ণ সাদা হয় ফুলগুলো। আমার দ্বিতীয় দেখা শিমের জাত সেই ফুল গুলো দেখতে গোলাপি রঙের। এবং আমরা যেগুলো লাগিয়ে থাকি হালকা সাদা এবং গোলাপি রং মিশ্রণ করে কিছুটা বেগুনি অথবা সাদা গোলাপী মত। এই চাঁদটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি দেখলেই বুঝতে পারবেন ফটোগ্রাফি গুলো।
ভাবিদের বাসায় গিয়ে এত এত শিমের গাছ আর শিম দেখে আমার তো ভীষণ ভালো লেগে যায়। সাথে সাথে আমি ওখান থেকে তিন কেজি শিম কিনে নেই। ভাবি বলছিল শিম গুলো নাকি ভীষণ মজা খেতে। অনেক সময় অনেক জাতের শিম আছে যেগুলো রান্না করতে অনেক দেরি হয় এবং খেতে বেশি ভালো লাগে না। তবে সত্যি বলতে এগুলো অনেক মজার ছিল। বাড়িতে এসে কুমড়োর বড়ি দিয়ে রান্না করে ভীষণ মজা করে খেয়েছিলাম। আমাদের বাসায় সবাই শিম সবজি রান্না করলে খেতে ভীষণ পছন্দ করে। এ বছর আমার ছেলে শিমের বিচি দারুনভাবে খেয়েছে। যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তাছাড়াও শিম সবজি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো ডাক্তারেও শিম খেতে বলে। শীতকাল আমার বেশি ভালো লাগে খেজুরের গুড় রস এবং এই যে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তাই শীতকাল ভীষণ পছন্দ আমার। তাছাড়া এমনিতেও গরমকাল আসলে মনে হয় শীতকাল ভালো ছিল আবার শীতকাল আসলে মনে হয় গরমকাল ভাল ছিল। এজন্যই এই প্রচন্ড গরমের মধ্যে শীতের একটি সবজি নিয়ে আপনাদের মাঝে পোস্ট লিখছি আজকে।
আমি আশা করছি আমার আজকের এই পোষ্টের ফটোগ্রাফি গুলো দেখে অবশ্যই আপনাদের শিম সবজি খেতে ইচ্ছে করবে। সবার সুস্থতা কামনা করে আজকে আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। এই প্রচন্ড গরমের মধ্যে সবাই সুস্থ ও ভালো থাকবেন। নিজের যত্ন নিবেন অপরকে সতর্ক করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MstFatema137069/status/1923427376085524641?t=OF0QsaOyCuq6yMh4WpdFPQ&s=19
https://x.com/MstFatema137069/status/1923428510145601896?t=8FcRWFR4CwTWHfHbM195yw&s=19
https://x.com/MstFatema137069/status/1923429244421517745?t=qFF80npbBXNSmEQZ8-w0Dw&s=19
https://x.com/MstFatema137069/status/1923430166031630531?t=0OcJdNrH3egjw3hV1Nr-MA&s=19
https://x.com/MstFatema137069/status/1923431316583813128?t=9AOyAjna_4q0agZOP3RM3w&s=19