আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে সাত রকমের রেনডম ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে রেনডম ফটোগ্রাফি ভালো লাগবে।

1000066860.jpg

আজকে আমি বিভিন্ন রকমের ফটোগ্রাফি দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেজন্য চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করার। সবাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে সেগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি বেশ কয়েক রকমের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। তার মধ্যে ফুলের ফটোগ্রাফি বিভিন্ন ধরনের জিনিসপত্রের ফটোগ্রাফি ছিল। আশা করছি আমার আজকের এই ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে ভালো লাগছে।

1000066859.jpg

device : vivoy15s
লোকেশন

প্রথমে আমি আজকে আপনাদের মাঝে যে ফটোগ্রাফিতে নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে খুবই সুন্দর একটি গাছের ফটোগ্রাফি। এই গাছটার নাম হচ্ছে পাথরকুচি গাছ। এটা আমাদের এদিকে খুবই দেখা যায়। এ ফটোগ্রাফিটা আমি একদিন করেছি বিকেলবেলা ছাদের উপর থেকে। আমাদের এখানে ছাদের উপরে একটা গাছ রয়েছে সে গাছটার মধ্যেই পাতাগুলো খুবই সুন্দরভাবে ফুটেছে। ছোটবেলা আমাদের বাড়িতেও এই গাছগুলো ছিল। আমার দাদু খুবই শখ করে গাছগুলো লাগিয়েছিল। অনেক অনেক পাতা বের হতো এগুলা থেকে দেখে খুবই ভালো লাগতো।

1000066853.jpg

device : vivoy15s
লোকেশন

এখন আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা ফুলের উপর একটা মৌমাছি বসে থাকা দৃশ্য। এই দৃশ্যটা আমার কাছে সত্যি খুবই ভালো লাগে যখন কোন ফুলের উপর এভাবে মৌমাছি বসে বা প্রজাপতি বসে। এ ধরনের কিছু দেখলেই আমি চেষ্টা করি সাথে সাথে ফটোগ্রাফি করার। এ ফটোগ্রাফি টা করেছিলাম আমাদের বাড়ির সামনে একদিন সকালবেলায় একটা ফুলের মধ্যেই মৌমাছিটা বসেছিল দেখতে খুবই সুন্দর লাগছিল সে জন্যই ফটোগ্রাফিটা করেছিলাম। হলুদ রঙের এই ফুলের মধ্যেই মৌমাছিটা বসায় দেখতে খুবই সুন্দর লাগছে।

1000066854.jpg

device : vivoy15s
লোকেশন

এখন যে ফটোগ্রাফি টা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুবই বড় একটা ডাইনোসরের মাথার ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি টা আমি একটা পার্ক থেকে করেছিলাম যেখানে অনেক বড় একটা ডাইনোসর তৈরি করা হয়েছিল এবং ডাইনোসরের মাথাটা বাইরের দিকে হা করে রয়েছে। এটা দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে কিন্তু দেখতে অনেক বড় ছিল। অনেক সুন্দর ভাবে ডাইনোসরের থিমে সাজানো ছিল। চট্টগ্রামের একটা পার্ক ছিল যেখানে খুবই সুন্দর করে সাজানো আমি সেখানে অনেক আগেই ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে ফটোগ্রাফিটা করেছি।

1000066855.jpg

device : vivoy15s
লোকেশন

এখন যে ফটোগ্রাফিটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি এটি হচ্ছে গাছের মধ্যে ধরা আমের ফটোগ্রাফি। হঠাৎ একটা আম গাছ চোখের পড়ল যে আম গাছের মধ্যে অনেক অনেক আম ধরে রয়েছে। তখন আমি আম গাছে ঝুলন্ত অবস্থায় আমের ফটোগ্রাফি গুলো করেছিলাম। গাছের মধ্যে কাঁচা দেখতে খুবই ভালো লাগে। ছবিতে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আমগুলো। আর এখন আমি সিজন চারদিকে শুধু আম গাছে আম দেখা যায়। যদিও গাছের আম এখন প্রায় শেষের দিকে এই ফটোগ্রাফি অনেক আগেই করেছিলাম।

1000066856.jpg

device : vivoy15s
লোকেশন

এখন যে ফটোগ্রাফিটা আপনাদের মাঝে শেয়ার করলাম এই ছবিটা অনেক বছর আগের একটা ছবি। প্রায় দুই তিন বছর আগের একটা ফটোগ্রাফি করেছিলাম। আমি একদিন আমার খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম তখন আসার পথে রাস্তা দিয়ে ফুলগুলো উঠেছিল। ফুলগুলো দেখে ফটোগ্রাফি না করে আসলে থাকতে পারলাম না। যেন মনে হচ্ছে সেদিনই এই ফটোগ্রাফি টা করেছিলাম। এখন গুনতে গুনতে দেখি অনেক বছরই হয়ে গেছে ফটোগ্রাফিটা করার। এই ছিল আমার আজকের কিছু পুরানো ফটোগ্রাফি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ওয়াও আজকে আপনি চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মৌমাছির ফটোগ্রাফি এবং আমের ফটোগ্রাফিটি এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

আপনার তোলা ফটোগ্রাফি গুলি দেখে ভালো লাগলো। বিভিন্ন ধরনের এমন ফটোগ্রাফি গুলি দেখতে বেশ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা ও বেশ সুন্দর। দৃশ্য গুলো ও খুব সুন্দর করে আপনি ক্যামেরাবন্দি করেছেন।

 last year 

আপনার ফটোগ্রাফি খুবই সুন্দর।মৌমাছির ছবি এত কাছ থেকে তুলেছেন যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে।

 last year 

এরকম সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। এত সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছেন দেখে তো জাস্ট দারুন লাগলো। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে ৩ এবং ৫ নাম্বার ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলো কিন্তু সুন্দর হয়েছে, কম সুন্দর ছিল না একেবারে।

 last year 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। বিশেষ করে মৌমাছির ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ডাইনোসর টা সত্যি দেখতে কিন্তু খুবই ভয়ঙ্কর লাগছে। ফুলের উপর মৌমাছি বসার দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি খুব সুন্দর ছিল। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আজকে আপনি সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে বিশেষ করে পাথরকুচি এবং ডাইনোসরের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। ধন্যবাদ এত চমৎকার কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 62954.95
ETH 1711.43
USDT 1.00
SBD 0.40