আমার তোলা কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে বিভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে।

1000063819.jpg

আজকে আমি বিভিন্ন রকমের ফটোগ্রাফি দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেজন্য চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করার। সবাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে সেগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি বেশ কয়েক রকমের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। তার মধ্যে ফুলের ফটোগ্রাফি বিভিন্ন ধরনের জিনিসপত্রের ফটোগ্রাফি ছিল। আশা করছি আমার আজকের এই ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে ভালো লাগছে।

1000063807.jpg

device : vivoy15s
লোকেশন

আজকের ফটোগ্রাফিতে প্রথমে যে ফুলটি রয়েছে সেটি হচ্ছে জিপসি ফুল।আমার খুবই পছন্দ। ফুলগুলো আকারে খুবই ছোট হয় একেবারে ছোট ছোট কিন্তু কাছ থেকে যখনই ফুলের সৌন্দর্য দেখা যায় তখন দেখতে খুবই সুন্দর লাগে। আমি খুবই পছন্দ করি এই ফুলটি এই ফুলের ফটোগ্রাফিটি আমি করেছিলাম আমাদেরই এলাকার একটা পার্ক ছিল। পার্কটা ছিল বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ছিল। সেই পার্কে বেশ কিছুদিন আগে ঘুরাঘুরি করার জন্য গিয়েছিলাম। ঘোরাঘুরি করে বেশ ভালোই চারপাশটা দেখলাম হঠাৎই চোখে পড়ল একটা কোনায় এই জিপসি ফুলগুলো। দেখেই এত ভালো লেগেছে যে ফটোগ্রাফি না করে পারলাম না।

1000063803.jpg

device : vivoy15s
লোকেশন

ফটোগ্রাফিতে আপনারা যে ফুল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাতের বেলায় গাধা ফুলের ফটোগ্রাফি। রাতের বেলা করতে পছন্দ করি যখনই রাতের বেলা বাইরে বেরোনো হওয়ার চেষ্টা করি কোথাও কোন ফুল দেখলেই ফটোগ্রাফি করার। কারণ রাতের বেলা ফুলের সৌন্দর্য উপভোগ করা বিষয়টাই একদম আলাদা। রাতের বেলায় যে ফুলের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায় সেটা আসলে রাতের বেলা অন্ধকারে ফুল না দেখলে বোঝা যায় না। আপনারা আমার ফটোগ্রাফিটা দেখেই বুঝতে পারছেন গাঁদা ফুল গুলো কতটা সুন্দর লাগছে আমার কাছে তো বেশ সুন্দরী লেগেছে। এই ফটোগ্রাফিটাও একটা পার্ক থেকে করা। রাতের বেলা গিয়েছিলাম সেখানে তারা গাঁদা ফুল লাগিয়েছিল। রাতের বেলায় গাঁদা ফুলের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে ছিলাম।

1000063806.jpg

device : vivoy15s
লোকেশন

ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর অনেকগুলো রংবেরঙের ফুল। এই ফুলগুলোর নাম হচ্ছে ভারবেনা। এখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন ভিন্ন ভিন্ন কালারের অনেকগুলো ভারবেনা ফুল রয়েছে। ভারবেনা ফুলের ফটোগ্রাফি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। ভারবেনা ফুল আপনার কাছে খুবই ভালো লাগে ছোট ছোট হয় ফুলগুলো এবং একগুচ্ছ একসাথে অনেকগুলো থাকে। মাঝখানে সাদা থাকে চারপাশে বিভিন্ন কালার থাকে। বেশ অনেক রঙের ভারবেনা ফুল হয়ে থাকে বিভিন্ন জাতের হয়ে থাকে। যেগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগে । এখানে লাল, গোলাপি, বেগুনি ও সাদা বিভিন্ন কালারের ভারবেনা ফুল রয়েছে।

1000063804.jpg

device : vivoy15s
লোকেশন
উপরের ফটোগ্রাফিতে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি তো আসলে কারোই অচেনা না । সবাই আমরা এই ফুলটির সাথে পরিচিত। এটি হচ্ছে আমাদের সকলের প্রিয় ফুল গোলাপ ফুল। গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ আসলে খুঁজে পাওয়া যায় না। বেশিরভাগ মানুষই লাল রঙের গোলাপ ফুল পছন্দ করে। তাই আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম একটি লাল রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি নিয়ে। যদিও ফুলটি এখনো কলি অবস্থায় রয়েছে। কিন্তু কলির সৌন্দর্য এক রকম আর ফুলের সৌন্দর্য দুটোই আলাদা আলাদা ভাবে খুবই সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আমার কাছে দেখে বেশ ভালো লেগেছিল। সেজন্য ভাবলাম গোলাপ ফুলের ফুল এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করি।

1000063805.jpg

device : vivoy15s
লোকেশন

হলুদ রঙের ফুল যে আমার কতটা পছন্দ যারা আমার ফটোগ্রাফি গুলো দেখেন তারা তো অবশ্যই জানেন। সব ফটোগ্রাফিতে যখন আমি হলুদ রঙের কোনো ফুল শেয়ার করি তখন আমি বলি হলুদ রংয়ের ফুল আমি পছন্দ করি ।তার ব্যতিক্রমণ নয় আজকেও হলুদ রঙের একটা জিনিয়া ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন। এই জিনিয়া ফুলটি দেখতে কতটা সুন্দর লাগছে। হলুদ রংটা খুবই হালকা জিনিয়া ফুল। জিনিয়া ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে তার মধ্যে একেবারে টকটকে হলুদ রঙের ফুল রয়েছে। এটি হচ্ছে একেবারে হালকা একটা রং যেটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। এই ফটোগ্রাফিটা আমি চট্টগ্রামের একটা জায়গা থেকে করেছিলাম। এই ছিল আমার আজকের কিছু ফুলের ফটোগ্রাফি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি তো দেখছি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনার ফটোগ্রাফি দেখলে সবাই মুগ্ধ হবে বলে আমার মনে হচ্ছে। ফুলের ফটোগ্রাফি দেখলে আমার অনেক ভালো লাগে। পছন্দের ফুলের ফটোগ্রাফি হলে তো কোনো কথাই নেই। অনেক সুন্দর করে আপনি সবগুলো ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আপনাকে সবার মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।মনে হলো আমিও ফুলের বাগান থেকে ঘুরে আসলাম।প্রতিটি ফটোগ্রাফি ছিল দুর্দান্ত।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনি অনেক সুন্দর সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা বরাবরই ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লাগে।খুব সুন্দর ফটোগ্রাফি করছেন এবং সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখেই আমি মুগ্ধ হলাম। এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। এভাবে চেষ্টা করলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন। প্রতিটা ফটোগ্রাফির মধ্যে আলাদা সৌন্দর্য লুকিয়ে ছিল। আপনার তোলা এত সুন্দর ফটোগ্রাফির প্রশংসা তো করতেই হচ্ছে।

 last year 

ওয়াও অসাধারন আজকে আপনি চমৎকার কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনি মনে হয় ফুলের রাজ্যে চলে গেলেন আপু। তবে আপনার গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং গাঁদা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আর ফটোগ্রাফি গুলো খুব সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

এই ফুলের নামটা তো বেশ দারুণ জিপসি। ফুলটা দেখতেও বেশ সুন্দর। গোলাপ ফুলটাও বেশ দারুণ ছিল। অন‍্যান‍্য ফুলের ফটোগ্রাফি গুলো আপনি বেশ সুন্দর করেছেন আপু। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ফুলের ফটোগ্রাফি দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63413.52
ETH 1669.67
USDT 1.00
SBD 0.41