আমার তোলা কিছু খাবারের ফটোগ্রাফি।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে আমার তোলা কিছু খাবারের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে আমার তোলা কিছু খাবারের ফটোগ্রাফি ভালো লাগবে।
আজকে আমি আমার তোলা কিছু খাবারের রেনডম ফটোগ্রাফি করলাম। এ খাবারের ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে সেখানে খাবারের ফটোগ্রাফিও করা হয়ে থাকে তার পাশাপাশি আমি যখন নিজের রেসিপি তৈরি করি তখন সে খাবারের ফটোগ্রাফি গুলো করা হয়। তাছাড়া বাড়িতে যখন ভালো-মন্দ বাইরে থেকে আনা হয় সেগুলোর ফটোগ্রাফি করে রাখে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে আমি ভিন্ন ভিন্ন কিছু খাবারের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তার মধ্যে কিছু আমার নিজের তৈরি করা খাবারের ফটোগ্রাফি আর কিছু ছিল বাইরের খাবারের ফটোগ্রাফি। আশা করছি আমার এই খাবারের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে
device : vivoy15s
লোকেশন
উপরের ফটোগ্রাফিতে আপনারা যে খাবারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে খুবই মজাদার ঝাল মুড়ির ফটোগ্রাফি। ঝাল মুড়ি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে নিজে ঘরে তৈরি থেকে বাইরে তৈরি করা ঝালমুড়ি গুলো অনেক বেশি সুস্বাদু আর মুখোরচক হয়ে থাকে। যদিও ঘরে তৈরি করা ঝাল মুড়ি স্বাস্থ্যকর হয় কিন্তু বাইরে ঝাল মুড়ি খেতে খুবই ভালো লাগে।ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা হয়েছে। একদিন আমরা বেরিয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য সেখানে আমরা সবাই মিলে ঝাল মুড়ি খেয়ে ছিলাম। আরে ঝাল মুড়িটা খেতে এত বেশি সুস্বাদু ছিল বিশেষ করে গোটা গোটা কয়েকটা আলু দিয়েছিল খুবই ভালো লেগেছে।
device : vivoy15s
লোকেশন
উপরের ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় একটি খাবারের ফটোগ্রাফি। খাবারটি আমি নিজে হাতে তৈরি করেছিলাম আপনাদের মাঝে হয়তো রেসিপি শেয়ার করেছিলাম। এটি হচ্ছে মুরগির মাংস দিয়ে আলু ঝাল ঝাল ভুনা রেসিপি। মাঝেমধ্যে মুরগির মাংস খেতে মন চায় না সেজন্য এরকম মুরগির মাংসের পিসগুলোকে ছোট ছোট করে কেটে আলুর ছোট করে কেটে একেবারে ঝাল দিয়ে এভাবে রান্না করলে খুবই ভালো লাগে এবং এক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলা যায়। সেজন্য মাঝেমধ্যে এই রেসিপিটা আমি তৈরি করে থাকি।
device : vivoy15s
লোকেশন
উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটি বার্গারের ফটোগ্রাফি। এই বার্গার দেখতে একদম ফ্রেশ মনে হলেও খেতে কিন্তু একদমই ফ্রেশ ছিল না। মনে হয়েছিল ভেতরের মাংসের অংশটি ছিল এটি একদম ভাসি। বার্গার আমরা খেয়েছিলাম ঈদের দিন। ঈদের দিনে এরকম একটা খাবার মানুষ মানুষকে খেতে দেয় কিনা জানিনা কিন্তু একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানেই এই খাবারটি দিয়েছিল। যদিও প্রায়ই আমরা সেখানে গিয়ে থাকি কিন্তু কি মনে করে তারা এটা দিল বুঝলাম না। যদিও ঈদের দিন বিদায় আমরা কিছু বলিনি। আর মাঝেমধ্যে এ কারণে রেস্টুরেন্টে খেতে যেতে খুবই ভয় লাগে। না জানি কি কি খাবার ভালো বলে খাইয়ে দেয়। তবে সাথে একটা স্যান্ডউইচ নিয়েছিলাম সেটা খুবই ভালো লেগেছিল অনেক সুস্বাদু ছিল।
device : vivoy15s
লোকেশন
উপরের ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটি খাবারের রেসিপি। এটি হচ্ছে দুধ এবং জেলির মিশ্রণে একটি সুস্বাদু ও লোভনীয় পুডিং। এই পুডিংটা আমি রোজার মধ্যে ইফতারের জন্য বেশ অনেক দিনই তৈরি করেছিলাম। যদিও এর কোন রেসিপিই রোজার মধ্যে আপনাদের মাঝে শেয়ার করতে পারেনি। কারণ রেসিপি করতে গেলে ছবি তুলতে এবং বিভিন্ন ধরনের কাজ একটু দেরি হয়ে যায়। কিন্তু রেসিপি করতে না গেলে এমনি তৈরি করে ফেললে তেমন সময় লাগে না বলে আমার মনে হয়। সেজন্য মাঝেমধ্যে অনেক রেসিপি আপনাদের মাঝে শেয়ার করে হয়ে ওঠে না। আগে যদিও আমি সবকিছুই আপনাদের বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতাম। কিন্তু এখন আর আরুশ বাবুর জন্য কিছুই শেয়ার করা হয়ে ওঠে না। রান্না করতে গেলে মনে হয় কখন রান্না শেষ করব আর তার কাছে যাব বা সে ঘুমাচ্ছে রান্না শেষ করে একটু ঘুমাবো।
device : vivoy15s
লোকেশন
উপরের এই ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি অনেক লোভনীয় খাবার। এটি হচ্ছে দই চিড়া। রোজার মধ্যেই আমি তো মনে হয় প্রায় বেশিরভাগ ঘরে দই চিড়া তৈরি করা হয়ে থাকে। তবে আমরা প্রতিদিন তৈরি করতাম না যেদিন আমাদের ইফতারের মেহমান থাকবো সেদিনই শুধু এই দই চিড়া তৈরি করতাম। রোজায় মাসে উপরের ওই খাবারটির সাথে সাথে এই খাবারটিও বেশ অনেকবার ইফতার তৈরি করেছি । তবে এই খাবারের রেসিপিটা আমি আপনাদের মাঝে রোজার মধ্যেই শেয়ার করেছিলাম। এত সুস্বাদু লাগে এই দই চিড়া রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। এই ছিল আমার আজকের কিছু খাবারের ফটোগ্রাফি। আশা করছি আমার আজকের এই খাবারের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/APatwary88409/status/1907969878340063264?t=SvToAVXT_ym-qWIMf7Y7AQ&s=19
সব গুলো খাবারই বেশ দারুণ। পুডিং, ঝাল মুড়ি, দই চিড়ে সব গুলোই ভালো লেগেছে। আর সবগুলো লোভনীয় খাবার।
এত মজার মজার খাবারের ফটোগ্রাফি দেখে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে প্রতিটা খাবারের ফটোগ্রাফি করেছেন। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা তো করতেই হয়। আপনি অনেক ধৈর্য ধরে সবগুলো ফটোগ্রাফি করেছেন দেখেই বুঝতে পারছি।
বেশ মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। পুডিং এবং দই চিড়ার ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। রমজান মাসে ইফতারের সময় দই চিড়া খেতে আসলেই খুব ভালো লাগে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপু আপনার শেয়ার করা প্রত্যেকটি খাবারের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। শেষের দুইটা ফটোগ্রাফিতে যে খাবারগুলো রয়েছে খাবারগুলো আমি ভীষণ পছন্দ করি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
বেশ লোভনীয় খাবারের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।। তবে আমার যে এখন এই খাবারগুলো খেতে ইচ্ছা করছে তার কি করব বুঝে উঠতে পারছিনা। এমন খাবারের ভিডিও এবং ছবি দেখলে সচরাচর যে কারোরই খাবার ইচ্ছা জেগে উঠবে।
আজকে আপনি বিভিন্ন ধরনের মজার কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন। আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। আসলে খাওয়ারের ফটোগ্রাফি দেখলে এমনিতে ভালো লাগে। তবে আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সবগুলো খাবারের ফটোগ্রাফি সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। প্রতিটি খাবারের ফটোগ্রাফি লোভনীয় ছিল। বিশেষ করে দুধ ও জেলির মিশ্রণে পুড়িং। প্রতিটি খাবারের পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খাবারের ফটোগ্রাফি গুলো বেশ দারুণ লাগছে আপু। খুবই সুন্দর করেছেন আপনি খাবারের ফটোগ্রাফি গুলো। পুডিং টা বেশ লাগছে। পাশাপাশি অন্য গুলো বেশ ছিল। ধন্যবাদ আপনাকে।।