আমার তোলা কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে বিভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে।

1000063214.jpg

আজকে আমি বিভিন্ন রকমের ফটোগ্রাফি দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেজন্য চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করার। সবাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে সেগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি বেশ কয়েক রকমের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। তার মধ্যে ফুলের ফটোগ্রাফি বিভিন্ন ধরনের জিনিসপত্রের ফটোগ্রাফি ছিল। আশা করছি আমার আজকের এই ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে ভালো লাগছে।

1000063207.jpg

device : vivoy15s
লোকেশন

প্রথমেই আপনাদের মাঝে যে ফুলের ফটোগ্রাফিটি শেয়ার করলাম এটি হচ্ছে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। পিটুনিয়া ফুল আমরা সবাই কমবেশি চিনে থাকি। আমার কাছে পিটুনিয়ায়ফুল ভালো লাগে। বিগত কয়েক বছর যাবত বলতে গেলে ফটোগ্রাফি করার শুরু করলাম তখন থেকেই আমার কাছে পিটুনিয়া ফুল আপনার অনেক বেশি পছন্দের।পিটুনিয়া ফুলের মধ্যে অনেক অনেক রঙের ফুল রয়েছে এবং ভিন্ন ভিন্ন জাতের রয়েছে। যেগুলো দেখলে আসলে খুবই ভালো লাগে বিভিন্ন রং গুলো দেখলে মন ভালো হয়ে যায়।

1000063212.jpg

device : vivoy15s
লোকেশন

উপরে যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিলিয়াম ফুল। তাছাড়া এটাকে লিলি ফুল ও বলা হয়। এই ফুলটা বেশিরভাগ শীতকালেই দেখা যায়। এই ফুলের ফটোগ্রাফিটা আমি করেছিলাম ডিসি পার্ক থেকে। সেখানে ফুলের মেলা হয়েছিল তখন বিভিন্ন ধরনের এবং বিভিন্ন রঙের লিলিয়াম ফুল তারা সেখানে সংগ্রহ করে রেখেছিল।যেগুলো দেখে আসলে খুবই ভালো লেগেছে। তার মধ্যে লাল গোলাপি এই হলুদ এই রঙগুলো ছিল। তার মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই হলুদ রঙের ফুল। হলুদ রঙ আমার কাছে খুব ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে হলুদ রঙের ফুলগুলো।

1000063213.jpg

device : vivoy15s
লোকেশন

উপরের ফটোগ্রাফিতে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কসমস ফুল। কসমস ফুল আমার সবথেকে প্রিয় একটি ফুল। কসমস ফুলের মধ্যে বেশ অনেকগুলো রঙের হয়। কসমস ফুলগুলো হয় উজ্জ্বল রঙের। কসমস ফুলের প্রত্যেকটা কালারই খুবই উজ্জ্বল হয় সেজন্য ফুলগুলো দেখতেও খুবই সুন্দর লাগে। উপরের এই ফটোগ্রাফকে দেখতে পাচ্ছেন হালকা গোলাপি রঙের একটি কসমস ফুল।যেটার উপর রৌদ্রের আলো একেবারে জল জল করে জ্বলে উঠেছে। এই কসমস ফুলের ফটোগ্রাফি টা করা হয়েছে ডিসি পার্ক থেকে। সেখানে গিয়েই আমি প্রথমবার কসমস ফুল দেখলাম আর এই কসমস ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

1000063205.jpg

device : vivoy15s
লোকেশন

উপরের ফটোগ্রাফিতে আপনারা যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এস্টার ফুল। এস্টার ফুল সাথে ও আমার প্রথম দেখা হলো ডিসি পার্কে। আসলে এমন অনেক ফুল রয়েছে যেগুলো আমি প্রথমবার ডিসি পার্কে গিয়ে দেখেছিলাম। নার্সারিতে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় ঠিকই কিন্তু এত ধরনের ভ্যারাইটির ফুল আসলে দেখতে পাওয়া যায় না। আমি সেখানে গিয়ে এই সব ধরনের ফুলের সাথে দেখা হলো আমার আর সেখানে এত এত রকমের ফুল ছিল খুবই সুন্দর লেগেছিল। তার মধ্যে এই এস্টার টা ছিল এই সাদা। মধ্যে বিভিন্ন রং সেই হালকা গোলাপি কালার এই ফুলগুলো সাধারণত হালকা কালারের হয়ে থাকে।

1000063202.jpg

device : vivoy15s
লোকেশন

আর আজকে সর্বশেষ যে ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করব এটি হচ্ছে একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি। আর এটি হচ্ছে আমার সবথেকে প্রিয় একটি ফুল। বিশেষ করে ফুলের রংটা আমার সব থেকে বেশি প্রিয়। গোলাপ ফুলের মধ্যে আমার হলুদ রঙের গোলাপ ফুল প্রিয়। গোলাপ ফুল পছন্দ করেনা এরকম মানুষ পাওয়া মুশকিল। সবাই গোলাপ ফুল অনেক বেশি পছন্দ করে। গোলাপ ফুলের মধ্যে বিভিন্ন কালার রয়েছে। আমি লাল গোলাপটা থেকে এই হলুদ গোলাপ টাই বেশি পছন্দ করি। তাই ভাবলাম আজকের ফুলের ফটোগ্রাফির মধ্যে একটা হলুদ গোলাপ ফুল আপনাদের মাঝে শেয়ার করি। আশা করছি আমার আজকের এই ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000063229.jpg

1000063230.jpg

1000063231.jpg

1000063232.jpg

 last year 

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করে নিয়েছেন আপু। ফুলের ফটোগ্রাফি গুলো দেখে এমনিতেই মন ভালো হয়ে গেল। ফুল ভালোবাসেনা এরকম মানুষ পাওয়া যাবে না। সবগুলো ফটোগ্রাফি দারুন হয়েছে তবে লিলিয়াম ফুলটি আমার কাছে বেশি চমৎকার লেগেছে। গোলাপ ফুলের ফটোগ্রাফিটিউ বেশ হয়েছে। চমৎকার উপস্থাপনায় সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

সুন্দর সব ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। ফুলের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। প্রতিটি ফটোগ্রাফি দারুন হয়েছে আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আর তেমনি আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখে আমার মন একেবারে ভালো হয়ে গিয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সব কিছুর সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে কিন্তু। আর সবকিছুকেই আপনি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে এবং সবার মাঝে তুলে ধরেছেন।

 last year 

এরকম সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। এত সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছেন দেখে তো জাস্ট দারুন লাগলো। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে ২ এবং ৩ নাম্বার ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলো কিন্তু সুন্দর হয়েছে, কম সুন্দর ছিল না একেবারে।

 last year 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো সত্যি প্রশংসনীয়। অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তবে গোলাপ ফুল এবং কসমস ফুল ছাড়া প্রত্যেকটি ফুল আমার জন্য একদম নতুন এবং তার সাথে নতুন তাদের নাম। আগে কখনো এমন ফুল দেখিনি, আপনার পোষ্টের মাধ্যমে দেখার সৌভাগ্য হয়ে গেল ধন্যবাদ।

 last year 

ওয়াও আপনি আজকে অসাধারণ কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা প্রতি টা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

হলুদ গোলাপ টা বেশ দারুণ লাগছে। পাশাপাশি লিলিয়াম কসমস ফুলটাও ছিল বেশ সুন্দর। দারুণ করেছেন আপনি ফটোগ্রাফি গুলো আপু। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59298.43
ETH 1556.82
USDT 1.00
SBD 0.42