পুরাতন অ‍্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি!!

in আমার বাংলা ব্লগ11 months ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ রবিবার, ৩ রা আগষ্ট ,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000584422.jpg


আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করে নেব আমার পুরাতন অ‍্যালবাম থেকে আরও কিছু ফটোগ্রাফি। ঐসময় টা আমি বেশ অনেক ফটোগ্রাফি করতাম। আমি যেখানেই ফোন নিয়ে যেতাম ফটোগ্রাফি করতাম। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করতাম বেশি। প্রকৃতির সৌন্দর্য বরাবরই আমাকে নিজের দিকে আকৃষ্ট করতো। আজকে যে ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করে নেব সেগুলো কয়েক বছর আগে ধারণ করা। আশাকরি আপনাদের বেশ ভালো লাগবে।



1000583645.jpg

1000583643.jpg


  • তখন সম্ভবত সেপ্টেম্বর মাস চলছিল। আমাদের গ্রামের মাঠে সেবার সেরকম পানি হয়নি। কিন্তু বেশ বড় ঘাস ছিল। প্রায়ই বিকেলে গিয়ে ঐ মাঠে বসে থাকতাম বিকেলে। একদিন বিকেলে গিয়ে এমন সুন্দর দৃশ্য আমার চোখে পড়ে। এমন দৃশ্য দেখে স্বভাবত আমি চোখ ফেরাতে পারিনি। কী সুন্দর সেই সৌন্দর্য। ঐসময় আমি এই ফটোগ্রাফি দুইটা করেছিলাম। সে ছিল এক অন‍্যরকম মূহূর্ত।


1000583648.jpg


  • আমাদের এলাকার পাশেই একটা ইট ভাটা রয়েছে। অফ সিজেনে এখন ঐ ইট ভাটার মাঠে ধান চাষ হয়। যখন ধানগুলো বড় হয় তখন দেখতে বেশ সুন্দর লাগে। বাতাসে একসঙ্গে পুরো ক্ষেত যেন দুলে উঠে। এই ফটোগ্রাফি টা করেছিলাম কয়েক বছর আগে। যেখানে ইট ভাটার চিমনি টা বেশ সুন্দর ভাবে দেখা যাচ্ছে। শুধু তাই না সাথে আকাশটাও বেশ পরিষ্কার।


1000583646.jpg


  • এই ফটোগ্রাফি টা ধারণ করা আমার কলেজ ক‍্যাম্পাস থেকে। এটা প্রায় তিনবছর আগে ধারণ করা। একাডেমিক ভবনের সামনে দিয়ে সরু রাস্তা। এবং রাস্তার দুপাশে সুন্দর ছোট ফুলগাছ ছিল। সবমিলিয়ে বেশ লাগছিল ঐ মূহূর্তের পরিবেশ টা। এই দৃশ্য টা এখনও দেখলে আমার চোখ মূহূর্তের জন্য আটকে যায়। মনটাও চলে যায় ওখানে।।


1000583641.jpg

1000583644.jpg


  • ২০২২ সালের জুলাই মাসের কথা। তখন পুরোপুরি দুপুর । রৌদ্দজ্জল আকাশটা এতো সুন্দর লাগছিল যে দেখে মুগ্ধ হতে হয়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ আমার নজরে আসে এই দৃশ্য টা। এবং আমি তক্ষণাৎ ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। এ যেন সাদা মেঘের ভেলা আকাশে ভাসছে।


1000584422.jpg


  • এই ফটোগ্রাফি টা আমার এলাকা থেকে ধারণ করা। সম্ভবত কোন এক ঈদের আগে এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম। সবেমাএ ঈদগাদ মায়দানের চারপাশে কাজ শুরু হয়েছিল। । তবে ঐ অবস্থায় বেশ দারুণ লাগছিল। যথাযথভাবে আমি ফটোগ্রাফি টা ধারণ করি। সবমিলিয়ে দৃশ্য টা কোন এক অদ্ভুত সৌন্দর্যের বার্তা দিচ্ছিল।


1000583642.jpg

1000583640.jpg


  • এটাও ঐসময়েরইয়েরই একটা ফটোগ্রাফি। মাঠে যখন বর্ষার পানি রয়েছে। পাশাপাশি বেশ ঘাস হয়েছে। সবুজ মাঠটা দেখে বেশ সুন্দর লাগছে। ঐসময় এই দৃশ্য টা আমার নজরে আসে। নিজের সবুজ প্রকৃতির সাথে উপরের নীল আকাশের এক অসাধারণ মিল। ঐসময় আমি ফটোগ্রাফি টা ধারণ করি। সবমিলিয়ে বেশ চমৎকার লাগছে দৃশ্য টা।


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

এক নজরে মুগ্ধ হয়ে আমি তাকিয়ে ছিলাম আপনার তোলা ফটোগ্রাফি গুলোর দিকে। কারণ আপনার সবগুলো ফটোগ্রাফি ছিল অনেক বেশি সুন্দর। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে অনেক মুগ্ধ হয়ে যাই। আপনি কিন্তু অনেক অসাধারণ ফটোগ্রাফি করতে পারেন। সবগুলো ফটোগ্রাফি খুব ভালো ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61646.05
ETH 1651.91
USDT 1.00
SBD 0.42