রেনডম ফটোগ্রাফি -: ৭টি ভিন্ন ভিন্ন ছবিতে আজকের ব্লগ।

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

প্রতি সপ্তাহের ন্যায় আজকে আবারো চলে এলাম আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আসলে ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। বিভিন্ন রকম ফটোগ্রাফি আগে থেকেই করা থাকে। আবার কিছু কিছু ফটোগ্রাফি নতুন করে তোলা হয়েছে। এখান থেকে বেছে বেছে কিছু ছবি আপনাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করা হয়।তবে আজকে সাতটি ছবিতে ভিন্ন ভিন্ন কিছু রূপ দেখাবো। যেগুলো ভিন্ন ভিন্ন জায়গা থেকে তোলা। আমার বাংলা ব্লগে দেখা যায় অনেকেই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে থাকেন। সেগুলো দেখতে খুবই ভালো লাগে ।

আসলে ফটোগ্রাফি করতে কম বেশি সবাই খুব পছন্দ করে। আর ফটোগ্রাফি গুলো যখন অন্যকে দেখানো হয় তখন তারা যদি প্রশংসা করে তখন আরো বেশি ভালো লাগে। ঠিক তেমনি আপনাদের উৎসাহ পেয়ে আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য। আজকে ৭টি ভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে এক ফাঁক দেখে আসুন আমার ফটোগ্রাফি গুলো।



আর্টিফিশিয়াল সূর্যমুখী ফুল


20241228_155844.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

ফেনী তাঁত শিল্প ও বস্ত্র মেলায় যখন গিয়েছিলাম তখন বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফুল দেখেছিলাম। তার মাঝে একটা দোকানে বেশ ইউনিক ফুল এবং সুন্দর সুন্দর ফুল ছিল । যেগুলো দেখেই একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এরকম সূর্যমুখী ফুলগুলো অনেকগুলো ছিল সেখানে। তাই ছবি তুলে নিয়েছিলাম। ফুলটা দেখে মনে হচ্ছে একদম বাস্তব। এই সূর্যমুখী ফুলটা অনেক বড় ছিল।ছবিতে দেখে নিশ্চয়ই সাইজ বুঝতে পারছেন।



আর্টিফিশিয়াল পদ্ম


20241228_155815.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

সূর্যমুখী ফুলের পাশে উপরের দিকে ছিল পদ্মফুল। এটাও বেশ বড় সাইজের পদ্মফুল ছিল। তবে দামের দিক থেকে এগুলো অনেক বেশি ছিল। এগুলো কেনার মত ইচ্ছে ছিল না থাকলেও দেখতে কিন্তু সুন্দর লাগছিল। তবে কিনতে পারি বা না পারি ছবি তুলতে তো পারব।তাই কিছু ছবি তুলে নিয়েছিলাম। মূলত এরকম জিনিসগুলো দেখলে ছবি তুলতে খুব বেশি ইচ্ছে করে, আর ভালোও লাগে। আর আপনাদের মাঝে শেয়ার করতে পারলে তো আরো বেশি ভালো লাগে। এখানে একসাথে দুটি পদ্মফুল আর পাতা ছিল।



আর্টিফিশিয়াল হেয়ার ব্যান্ড


20241228_154906.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12



এই ছবিটা তুলেছিলাম অন্য একটা দোকান থেকে। যেখানে কিছু ক্রোকারিজ আইটেম ছিল। তার পাশেই ছিল কিছু আর্টিফিশিয়াল ফুল। যেখানে অবশ্য এরকম বড় ফুলগুলো ছিল না। সেখানে ছিল ছোট ছোট বিভিন্ন সাইজের ফুল। আর উপরে হেয়ার ব্যান্ডগুলো। বসন্তের সময় এই হেয়ার ব্যান্ড গুলো অনেকেই মাথায় ব্যবহার করে থাকে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। যদিও এরকম হেয়ার ব্যান্ডগুলো মাথায় লাগানোর মত ইচ্ছে কখনোই হয় না। এগুলো ছোটদেরকেই সুন্দর লাগে।



সবুজ প্রকৃতি


20240406_145205.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12



ফেনীতে যাওয়ার পথে এই ছবিটা তুলেছিলাম। আমাদের দাগনভূঞা থেকে ফেনী যাওয়ার পথে এরকম দুইটা ব্রিজ পড়ে। আর দুই পাশে সৌন্দর্য টা দেখতে খুব বেশি ভালো লাগে। এগুলো হলো বড় খাল। যেগুলো নদীর সাথে সম্মিলিত হয়েছে। আর দেখতে অনেকটা নদীর মতো লাগে। তবে এই খালগুলো কিন্তু মিলিত হয়েছে একদম মুসাপুরের ক্লোজারে। যাই হোক ফেনী যাওয়ার পথে গাড়ি থেকেই আমি ছবিটা তুলেছিলাম।



আর্টিফিশিয়াল পাতাবাহার


20250221_201553.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12



এই ছবিটা তুলেছিলাম গত শুক্রবারে। যখন ১-৯৯ এর শপে গিয়েছিলাম তখন দেখলাম বাইরের সাইডে এইটা নতুন করে আনা হয়েছে। আসলে আর্টিফিশিয়াল যে কোনো কিছুই দেখতে বেশ সুন্দর লাগে। এই পাতাবাহার গাছটা অনেক বড় সাইজের ছিল। ঘরের এক কোণে যদি এটা লাগানো থাকে তখন দেখতে ভীষণ সুন্দর লাগবে।আর এই পাতাবাহার গাছটার কালার কম্বিনেশনটাও আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে।



খিরার ফুল


20250208_132003.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12

আমাদের ঘরের পাশে ছোট জায়গাটায় আমার হাজব্যান্ড কিছু শাক সবজি লাগিয়েছিল। আর তার মাঝে খিরা গাছও রোপন করেছিল কয়েকটা।সেখানে বেশ অনেকগুলো ফুল এসেছে। একদিন যখন আমি খিরা দেখতে গিয়েছিলাম তখন দেখলাম এই ফুলের মাঝে মৌমাছি মধু খাচ্ছে। আর এই বিষয়টা আমি ক্যাপচার করে নিয়েছিলাম। ভাবলাম আজকে আপনাদের মাঝে এই ছবিটা শেয়ার করা যাক।



মুলার ফুল


20250208_132030.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12

এই মুলার ফুলের ছবিটাও তুলেছিলাম ঘরের পাশে থেকে। ঘরের পাশে অনেকগুলো শাকসবজি আছে। তার মাঝে অনেকগুলো মুলাগাছ ছিল। এই গাছগুলোতে অনেক ফুল হয়েছে। আর এগুলো ভীষণ সুন্দর লাগে। সাদা রঙের ফুল তার পাশাপাশি হলুদ রঙের সালাদ পাতার ফুলও রয়েছে। আমি বিভিন্নভাবে কয়টা ছবি তুলেছিলাম। ভাবলাম আজকে এই মুলার ছবিটা শেয়ার করা যাক। যদিও মুলা খাওয়া হয়নি তাই এই গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। কারণ শেষ সময় যেহেতু মুলা গুলো ছিল তাই খাওয়ার মত রুচি ছিল না।



সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

পোস্টের বিবরণ

ধরনরেনডম ফটোগ্রাফি
ফটোগ্রাফার@bristy1
ডিভাইসSamsung Galaxy M12
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 last year 

বিভিন্ন রকমের ফটোগ্রাফি দিয়ে আজকের ফটোগ্রাফি পোস্ট সাজিয়ে তুলেছেন আপু। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। আর্টিফিসিয়াল ফুলের পাশাপাশি খিরার ফুলের ফটোগ্রাফি ছিল দুর্দান্ত।

 last year 

বিভিন্ন রকম ফটোগ্রাফি শেয়ার করার মাধ্যমে অনেক স্মৃতিচারণ করা যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

♥🙏♥

 last year 

অনেক সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা আর্টিফিশিয়াল ফুল গুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে পদ্ম ফুলের ফটোগ্রাফি এবং সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 last year 

ভাইয়া দুটো ফুলই আমার কাছেও বেশ ভালো লেগেছিল। আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 last year 

আর্টিফিশিয়াল ফুলগুলো আজকাল এতো ভালো লাগে তা আর কি বলবো।দারুন লেগেছে ফুলের পাশাপাশি আর্টিফিশিয়াল ফুল ও সবুজ প্রকৃতির ফটোগ্রাফি।সুন্দর বর্ননায় আরো বেশী ভালো লেগেছে।

 last year 

জি আপু আর্টিফিশিয়াল ফুলগুলো যখন দেখি তখন ইচ্ছে করে সেখান থেকে কিনে ফেলি। কিন্তু দামের ক্ষেত্রে বোঝা যায় এগুলো অনেক বেশি মূল্যের হয়।

 last year 

বাহ, চমৎকারভাবে আর্টিফিশিয়াল ফুল তিনটির ফটোগ্রাফি ধারণ করেছেন আপু। সূর্যমুখী ফুল এবং পদ্ম ফুলের ফটোগ্রাফি দুইটা আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এছাড়াও অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

 last year 

সূর্যমুখী ফুল এবং পদ্মফুল দুটোই দেখেই মনে হচ্ছিল যেন আসল ফুল। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনার শেয়ার করা আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফিগুলো সত্যিই মনোমুগ্ধকর! বিশেষভাবে পদ্ম ও সূর্যমুখী ফুলের ছবি দুটি আমার খুবই ভালো লাগলো। এত নিখুঁতভাবে ফুটে উঠেছে ফুলের সৌন্দর্য, যেন প্রকৃতিরই প্রতিচ্ছবি। আপনার এ ধরনের ছবি দেখে সত্যিই চোখ জুড়িয়ে গেলো, ধন্যবাদ আপু।

 last year 

ঠিক বলেছেন আপু। যেন এখানে বাস্তব ফুল রয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আরে বাহ্ খুবই সুন্দর হয়েছে তো আপনার তোলা ফটোগ্রাফি গুলো। আপনার তোলা ফটোগ্রাফি গুলো সুন্দর হয়ে থাকে। আমি ফটোগ্রাফি করতে যেমন ভালোবাসি, তেমনি ফটোগ্রাফি দেখতেও খুব পছন্দ করি। তবে আমার কাছে আপনার তোলা আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি, আর মুলার ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে দেখে।

 last year 

আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

Screenshot_20250223-092653_Chrome.jpg

Screenshot_20250223-092528_Chrome.jpg.,,

 last year 

আসলে এখনকার সময় এই আর্টিফিশিয়াল ফুলের জিনিসগুলো দেখলে অনেকটা অবিকল ফুলের মতো মনে হয়। দারুন দারুন আপনি কতগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। এছাড়াও শেষের ফুলের ছবিগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 last year 

আর্টিফিশিয়াল ফুলগুলো এতো সুন্দর করে তৈরি করে যে কোন খুঁত থাকে না। একদম আসল ফুলের মতই দেখতে লাগে।

Congratulations, your post was upvoted by @supportive.

 last year 

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64107.99
ETH 1859.67
USDT 1.00
SBD 0.39