রেনডম ফটোগ্রাফি-:৭টি ভিন্ন ভিন্ন ছবিতে আজকের ব্লগ।

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

রেনডম ফটোগ্রাফি মানেই ভিন্ন কিছুর আয়োজন। বিভিন্ন রকম ছবি এখানে তুলে ধরা যায়।আজ আমি তেমনই কিছু ভিন্ন ভিন্ন ছবি আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। আজকের ছবিতে মূলত কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করব।ডিসি পার্কে গিয়ে কত হাজার হাজার ফুল দেখেছি আর ছবি তুলেছি নিজেও জানিনা।আর সেই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করাও হয়নি।তাই ভাবলাম যে ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পারিনি আজকে সেগুলো শেয়ার করব।

ভাবনা অনুযায়ী শুরু করে দিলাম পোস্ট লেখা।আজকের ফটোগ্রাফি তে সবগুলোই ভিন্ন ভিন্ন রকম ফুল আছে।কিছু কমন ফুল আবার কিছু আনকমন ফুল। এগুলো দেখলে আমার নিজের কাছেই খুব ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।



ফ্লক্স ফুল


IMG-20250119-WA0232.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

এখানে দেখতে পাচ্ছেন নয়নতারা ফুলের মত একটি ফুল। কিন্তু এর পাতাগুলো একদমই ভিন্ন।নয়নতারার মত দেখতে হলেও এই ফুলের নাম ভিন্ন।যদিও আমার জানা ছিল না, গুগল সার্চ করে এই ফ্লক্স নামটা জানতে পারলাম।ফুলটা দেখতে ভীষণ সুন্দর।এর মধ্যে বিভিন্নরকম রংয়ের ফুল রয়েছে।তবে এটা ছিল লাল রঙের ফুল।



ভিন্ন জাতের মোরগ ফুল


IMG-20250119-WA0188.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

সাধারণত মোরগ ফুল গাছগুলো অনেক বড় হয়ে থাকে ছোট হয় না।ডিসি পার্কে যখন গিয়েছিলাম তখন দেখলাম এই মোরগ ফুল গাছগুলো অনেক ছোট। কিন্তু অনেকগুলো ফুল ধরে আছে। এই গাছগুলো দেখতে ভিন্ন রকম ছিল। অনেক সুন্দর লাগছিল এক সারিতে সুন্দর করে লাগানো ছিল। যাইহোক ভাবলাম অনেকগুলো ফটোগ্রাফি তো শেয়ার করা হয়নি তাই এই ফটোগ্রাফি টাও শেয়ার করে ফেললাম।



গাঁদা ফুল


IMG-20250119-WA0205.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12



ডিসি পার্ক এর বিভিন্ন রকম ফুলের মাঝে কমন ফুল গুলোও ছিল। যেমন গাঁদা ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। দুই কালারের ফুল একসাথে হওয়ার কারণে এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। হলুদ এবং কমলা রঙের গাঁদা ফুল একসাথে এক সারিতে লাগানো ছিল। আর এজন্যই মূলত সৌন্দর্য অনেক বেশি।



ডালিয়া ফুল


IMG-20250119-WA0220.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12



এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডালিয়া ফুল একসাথে রয়েছে। আসলে ডালিয়া ফুলগুলো বিভিন্ন রকম জাতের এবং বৈশিষ্ট্যের হয়ে থাকে। এই ফুলগুলো তেমনই ছিল। অনেক রকমের ফুল একসাথে ছিল।দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আগে অবশ্য আপনাদের সাথে আলাদাভাবে ডালিয়া ফুলগুলো শেয়ার করেছিলাম। তবে এখানে একদম বাগানটা শেয়ার করলাম।



চন্দ্রমল্লিকা


IMG-20250119-WA0228.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12



বিভিন্ন রকম কমন ফুল গুলোর মধ্যে চন্দ্রমল্লিকা ফুলও ছিল। তবে হলুদ রঙের চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখতে একটু আলাদা রকম সুন্দর লাগছিল। আর চন্দ্রমল্লিকা ফুলগুলো অনেকগুলো ফুল একসাথে ফুটে আছে বিধায় এগুলোর সৌন্দর্য আরো বেশি লাগছিল। এই ফুলগুলোর সুগন্ধ না থাকলেও দেখতে অনেক বেশি মনোরম লাগে।



বেগুনী ফ্লক্স ফুল


IMG-20250119-WA0231.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12

ফ্লক্স ফুলের ছবি আপনাদের সাথে প্রথমেই শেয়ার করেছিলাম। আর বলেছিলাম যে এটার মধ্যে কয়েক রঙের হয়ে থাকে। সাদা এবং বেগুনি রঙও ছিল সেখানে। তবে এখন আপনাদের মাঝে বেগুনি রঙের ফ্লক্স ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। ফুলগুলো দেখতে একদম নয়ন তারা ফুলের মতই লাগে। এই বেগুনী রঙের ফুলটাও সেগুলোর মধ্যে ছিল,দেখতে দারুণ লাগছিল ।



নস্টার্টিয়াম


IMG-20250119-WA0192.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12

এই ফুলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। যখন ফুলের বাগানের দিকে হাটাহাটি করছিলাম তখন এই ফুলটা চোখে পড়েছিল। এই ফুলের গাছটাও ভীষণ সুন্দর। বড় একটা টবের মধ্যে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। ফুলটার নামও আমি গুগল থেকে সার্চ করে নিয়েছি। আসলে বিভিন্ন রকম ফুল যেগুলো আমাদের জানা নেই সেগুলোর নামও জানা থাকে না। এজন্য মূলত সার্চ করে নিতে হয়।



সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

পোস্টের বিবরণ

ধরনরেনডম ফটোগ্রাফি
ফটোগ্রাফার@bristy1
ডিভাইসSamsung Galaxy M12
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 last year 

বেশ কয়েকটি পরিচিত এবং অপরিচিত ফুলের ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী চোখ জুড়ানোর মতো। বিশেষ করে আপনার শেয়ার করা ফ্লক্স ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে।

 last year 

জ্বী ভাইয়া আজকের ফটোগ্রাফিতে বেশ কিছু অপরিচিত ফুলের ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করেছি। ভালো লাগবে আশা করি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

❤️✅❤️✅

 last year 

আপনার শেয়ার করা ফুলের রেনডম ফটোগ্রাফি গুলো অসাধারণ.প্রতিটি ছবি যেন একটি নতুন গল্প বলে, এবং আপনার ফটোগ্রাফির মাধ্যমে আমি অনেক নতুন ফুলের সাথে পরিচিত হলাম। বিশেষ করে ফ্লক্স ফুলটি আমার কাছে খুবই প্রিয় হয়ে উঠেছে, এর রঙ ও সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর।ফুলের এই অপরূপ সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ খুব সুন্দর একটা মন্তব্য ভাগ করে নেয়ার জন্য। আপনাদের মন্তব্য দেখে অনেক বেশি উৎসাহ পাই।

 last year 

প্রত্যেকটি ফুলের ছবি ভীষণ সুন্দরভাবে ক্যাপচার করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। বিশেষ করে ফ্লোক্স ফুল এবং মোরগ ফুলের ছবিটি ভীষণ সুন্দর হয়েছে। ফুল সব সময় প্রিয়। আর এত সুন্দর করে তোলা ছবি দেখলে তো ভীষণ ভালো লাগে। প্রত্যেকটি ফুলের ছবি ভীষণ উজ্জ্বল এবং প্রাণবন্ত হয়েছে।

 last year 

ফুল সবারই প্রিয়। ফুল দেখতে সবাই ভালবাসি। আর ছবিতে দেখলে অনেক বেশি ভালো লাগে।

 last year 

আপু আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।তবে প্রথম কার ফ্লক্স ফুল,এই ফুলটা আমার কাছে অনেক ভালো লেগেছে।সবগুলো ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ফ্লক্সফুলগুলো দেখতে একদম ভিন্ন রকমের। সেজন্য বেশ ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

এখানে কিছু ফুল আমার পরিচিত। তবে ফ্লক্স ফুল ও নস্টার্টিয়াম ফুলটি একেবারেই নতুন লাগছে। এই ফুলগুলো আমি কখনো দেখি নাই, তাছাড়া নামটি ও আমার কাছে নতুন লাগছে। সব মিলিয়ে ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।

 last year 

জি ভাইয়া এখানে বেশ কিছু ফুল আমি নিজেও নাম জানিনা। এগুলোর নতুন নাম দেখেছি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

Screenshot_20250311-191404_Chrome.jpg

Screenshot_20250311-191322_Chrome.jpg

 last year 

আপনার শেয়ার করা ফুলের রেনডম ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। বেশ কিছু নতুন ফুলের নাম জানা হলো। এখন দেশে অনেক বিদেশী ফুলের চাষ লক্ষ্য করা যায়।ফক্স ফুল আমি প্রথম দেখলাম। তবে বেশ সুন্দর দেখতে।এতো সুন্দর ফুলের নাম কিভাবে যে ফক্স নাম হয় ভেবে পাচ্ছি না। সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

ফ্লক্স ফুল গুলো অনেকটাই নয়নতারার মতো দেখতে। কিন্তু পাতাগুলো দেখলে বোঝা যায় এটা ভিন্ন জাতের ফুল।

 last year 

ওয়াও এত চমৎকার সব ফটোগ্রাফি দেখে ইচ্ছা তো করছে এভাবেই এক নজরে তাকিয়ে থাকি। আপনি এত সুন্দর ফটোগ্রাফি করতে পারেন এটা দেখেই তো ভালো লাগলো। আপনি সব সময় খুব সুন্দর ফটোগ্রাফি করেন যেগুলো আমার কাছে ভালো লাগে। আজকের ফুল গুলোর ফটোগ্রাফি দেখে ইচ্ছে করছে এভাবেই তাকিয়ে থাকতে।

 last year 

চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপনার শেয়ার করা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু। আপনার ফটোগ্রাফির মাধ্যমে বেশ কয়েকটি অজানা ফুলের সাথে পরিচিত হলাম। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আমি নিজেও এ ফুলগুলোর নাম জানতাম না আপু। তবেই নতুন করে ফুল গুলো দেখতে পেরে খুবই ভালো লেগেছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38