ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে আমাদের সবার প্রিয় এবং পছন্দের একটি ফুল। এই ফুল দেখলে কম বেশি সবাই চেনে। আবার এই ফুল গাছকে অনেকে ঔষধি গাছ বলে। আর এই ফুলের নাম হচ্ছে জবা ফুল। জবা ফুল গাছ অনেক রকমের এবং অনেক জাতের আছে। যদিও এই কালারের ফুলগুলো খুব কম দেখা যায়। জবা ফুল অনেক জাতের এবং অনেক রকমের আছে। জবা ফুলগুলো শীত বর্ষা গ্রীষ্ম সব সময় ফুল ফোটে। তবে এই ফুলের রস দিলে মাথার চুল কালো হয় এবং শক্ত হয়। কিছুদিন আগে একটি বাড়ির সামনে থেকে আমি এই জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকের জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250417_114146.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে আমার খুব প্রিয় এবং পছন্দের একটি গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে। তবে গাঁদা ফুলগুলো আকার একটু বড় এবং এই ফুলের পাপড়ি কিন্তু অসাধারণ। আর বর্তমান সময়ে যে কোন অনুষ্ঠানে বা কোন অতিথি আসলে গাঁদা ফুল বেশি ব্যবহার করা হয়। আবার গাঁদা ফুলের পাপড়ি গুলো দিয়ে অতিথি বরণ করা হয়। গাঁদা ফুলকে আবার অনেকে শীতকালীন ফুল বলে। আর গরম আসলে এর ফুল গুলো বেশিরভাগ মারা যায়। তবে এই ফুল গাছগুলো যত্ন নিতে হয়। কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে আমি এই গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছিল।

IMG_20250311_170910.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে সবজি ফুলের ফটোগ্রাফি। কিছু কিছু সবজি ফুল আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই ফুলের নাম হচ্ছে চাল কুমড়ো ফুল। বর্তমানে প্রত্যেক বাড়িতে কমবেশি সবজি গাছ দেখা যায়। আমাদের বাড়ি তো আমি কয়েক রকম সবজি গাছ রোপন করেছি। আর সবজি ফুলগুলো যখন সব যে গাছে ফুটে দেখতেও কিন্তু চমৎকার লাগে। যদিও কিছু কিছু সবজি ফুল আছে রান্না করে খেতে পারে। আর চাল কুমড়ো ফুল রান্না করে কেউ তেমন খাই না। অনেকদিন আগে নিজের সবজি বাগান থেকে আমি এই চাল কুমড়ো ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250125_092951.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে আকরোল ফুলের ফটোগ্রাফি। আকরোল ফুল কমবেশি সবাই চিনে। বর্ষার সময় আকরোল ফুলগুলো গ্রাম অঞ্চলে অনেক দেখা যায়। কারণ বর্ষাকাল আসলে আকরোল ফুল গাছগুলো জীবিত হয়। এবং গাছের মধ্যে আকরোল এবং আকরোল ধরে। আর শীতকাল আসলে আকরোল গাছগুলো মারা যায়। আমাদের সবজি বাগানে আকরোল গাছ আছে। সবজি বাগানে আকরোল গাছ থেকে আকরোল সবজি হয়। কিছুদিন আগে নিজের সবজি বাগান থেকে আকরোল ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি। তাই আজকে আকরোল ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250703_113832.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে টাইম ফুলের ফটোগ্রাফি। টাইম ফুল গুলো আমার কাছে খুব ভালো লাগে। টাইম ফুলকে আবার অনেকে নয়টার ফুল ও বলে। সত্যি বলতে এই ফুলগুলো যখন গাছের মধ্যে ফুটে দেখতে চমৎকার লাগে। যদিও এই ফুলগুলো রাত্রেবেলা ফুটে। আর সূর্যের আলো পড়লে এই ফুলগুলো নষ্ট হয়ে যায়। আমি কিন্তু আমাদের বাড়িতে ছোট্ট একটি ফুলের বাগান করেছি। নিজের বাগান থেকে আমি এই টাইম ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকের টাইম ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250615_110844.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে মরিচ ফুলের ফটোগ্রাফি। মরিচ ফুল গুলো ছোট হলে ও দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর মরিচ ফুল বেশিরভাগ সাদা কালার দেখা যায়। যদিও বর্তমান সময়ে অন্যান্য কালার মরিচ দেখা যায়। আর এখন হাইব্রিড জাতের মরিচ গাছগুলো কম বেশি সব বাড়িতে দেখা যায়। আমাদের নিজের বাড়িতেও হাইব্রিড জাতের মরিচ গাছ রোপন করেছি। আর নিজের সবজি বাগান থেকে আমি এই মরিচ গুলোর ফটোগ্রাফি করেছি। তাই আজকে মরিচ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশাকরি আমার মরিচ ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের ভালো লাগবে।

IMG_20250703_114031.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 11 months ago 

আজকের আপনার তোলা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আমার ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটি ফুল আমার ভীষণ পছন্দের। এমনি ফুল দেখতে যেমন ভালো লাগে সবজির ফুলগুলি দেখতেও অসম্ভব সুন্দর হয়ে থাকে। বেশ ভালো লাগলো এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দেখে ধন্যবাদ।

 11 months ago 

আপনার রেনডম ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর হয়েছে। বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। তবে মরিচ ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে বেশি সুন্দর লেগেছে।

 11 months ago 

Screenshot_2025-07-17-20-50-28-910_com.twitter.android.jpg

Screenshot_2025-07-17-20-47-34-514_com.twitter.android.jpg

 11 months ago 

আজকে আপনি কয়েকটি ভিন্ন রকম ফটোগ্রাফি করলেন। সবচেয়ে বেশি জবা ফুল এবং মরিচ ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লাগলো। তাছাড়া বাকি ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। এত সুন্দর করে প্রত্যেকটি ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

দারুন কিছু ফুলের ফটোগ্রাফি করছেন আপু।আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে। ফটোগ্রাফি গুলো খুবই নিখুঁত ভাবে উপস্থাপন করেছেন।যা দেখে ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

জাস্ট মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে থাকার মত বেশ কিছু ফটোগ্রাফি আপনি আজকে করেছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার তো অনেক পছন্দ হয়েছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরানো যায় না। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন এটা বলতেই হচ্ছে।

 11 months ago 

আমি আপনার শেষের ফটোগ্রাফি টা দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। সব সময় আপনার ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আমার অনেক বেশি ভালো লাগে যখন সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্টগুলো দেখি। অনেক আগ থেকেই আপনার ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি। অনেক যত্ন আর পরিশ্রম করে আপনি ফটোগ্রাফি করেন তা বুঝা যায়। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63481.02
ETH 1684.55
USDT 1.00
SBD 0.42