ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।
এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই নাম না জানা ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। অনেকে আবার এই গাছকে পাতাবাহার গাছ বলে। তবে এই গাছের মধ্যে খুব সুন্দর সাদা ফুল ফুটে। আর এই গাছগুলো রোপন করলে মোটামুটি আকারে বড় হয়। সত্যি বলতে এই গাছের মধ্যে একসাথে অনেকগুলো ফুল ফোটে। আর ফুলের পাপড়ি থাকে আলাদা আলাদা। এবং শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এই গাছগুলো জীবিত থাকে। কিছুদিন আগে আমি নার্সারি বাগানে কাছে চারা কিনতে গিয়ে আমি এই ফুলের ফুলের ফটোগ্রাফি করেছিলাম। ভাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ২ :
এটি হচ্ছে পোর্টুলাকা ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো ছোট কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আবার ছোট ছোট গাছের মধ্যে এই ফুলগুলো ফোটে। সাধারণত এই গাছগুলো যত্ন করলে ছোট অবস্থায় গাছের মধ্যে ফুল ফুটে। আর বর্তমানে গ্রামঞ্চলে এই ফুল গাছগুলো কম বেশি দেখা যায়। অনেকে টপের মধ্যে এই ফুলগাছ গুলো রোপন করে। আমি নিজেও টপের মধ্যে এই ফুলগাছ রোপন করেছি। নিজের বাগান থেকে আমি এই পোর্টুলাকা ফুলের ফটোগ্রাফি করেছিলাম ।তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৩ :
এটি হচ্ছে আকরোল ফুলের ফটোগ্রাফি। আকরোল ফুলগুলো একটু বড় কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সাধারণত আমরা আকরোল সবজি হিসেবে খেয়ে থাকি। আর আকরোল যেভাবে রান্না করা হয় খেতে কিন্তু বেশ মজাই লাগে। বাজারে অন্যান্য সবজি থেকে আকরোল সবজির দাম বেশি। তবে বর্ষাকাল আসলে আকরোল গাছ দেখা যায় এবং আকরোল সবজি ধরে গাছের মধ্যে। কালকে আমি বৃষ্টির সময় এই আকরোল ফুল দেখে সাথে সাথে ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৪ :
এটি হচ্ছে পাকা মরিচের ফটোগ্রাফি। মরিচ আমাদের সবার পরিচিত । মরিচ এবং মরিচ গাছ চিনে না এমন মানুষ নেই বললেই চলে। আমরা প্রত্যেকটি জিনিস রান্না করে খাওয়ার সময় মরিচের প্রয়োজন বেশি পড়ে। আর মরিচ পেকে গেলে ওই মরিচগুলো শুকিয়ে গুড়া করে। যদিও বর্তমান সময় হাইব্রিড জাতের মরিচ গাছ গুলো বেশি দেখা যায়। আর প্রত্যেক বাড়িতে কমবেশি মরিচ গাছ দেখা যায়। তবে কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে আমার এক আত্মীয় বাড়ি থেকে এই মরিচ এর ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই মরিচের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৫ :
এটি হচ্ছে ড্রাগন ফলের ফটোগ্রাফি ।বর্তমানে কমবেশি অনেকে ড্রাগন ফল গাছ চাষ করে। আর অনেকে দেখি বাসার ছাদের উপর এবং বাড়ির সামনে ড্রাগন ফল গাছ রোপন করে। আর কয়েক বছরের মধ্যে ড্রাগন ফল গাছ খুব জনপ্রিয়তা পেল। ড্রাগন ফল গাছগুলো লতাপাতার মত। তবে ফুলগুলো দেখতে বেশ চমৎকার লাগে। তবে তুলনামূলক ড্রাগন ফুলগুলো অনেক বড় হয়। আর এই গাছ একবার রোপন করলে ওইখান থেকে নতুন করে গাছ জন্ম নেই। তবে কিছুদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে ঘুরতে গিয়ে তার এক আত্মীয়র বাড়ির ছাদের উপর থেকে এই ড্রাগন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে ড্রাগন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৬ :
এটি হচ্ছে পুঁই শাকের ফটোগ্রাফি। পুঁইশাক রান্না করলে খেতে কিন্তু বেশ মজাই লাগে। আর পুঁইশাক এমন একটি সবজি যে কোন কিছুর সাথে রান্না করলে খেতে বেশ মজা লাগে। তবে পুঁইশাক বর্ষার সময় প্রত্যেক বাড়িতে কমবেশি রোপন করে। আমরা কিন্তু আমাদের বাড়িতে পুঁইশাক করেছি। বিশেষ করে এই পুঁইশাক যখন তারা তাকে খেতে বেশ মজা লাগে। কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে আমি এই পুঁইশাক এর ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই পুইশাকের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1940768527939784942?t=P6ZTZMrzOBat4Nj9q3qGUQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে তেমনি ফটোগ্রাফি দেখতে ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে আপু। দেখে ভালো লাগলো।
আপনার আজকের প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে তবে ফুলের ফটোগ্রাফি গুলো একটু বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগছে দেখতে। এমন সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি পোস্ট গুলো দেখতে ভালই লাগে। আজকের শেয়ার করা রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফির বেশ সুন্দর ছিল। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
https://x.com/bdwomen2/status/1940784002497237377?t=08jrJJ1aQ0bPY0wAVDLidw&s=19
https://x.com/bdwomen2/status/1940785696069112274?t=hAeOMr042toHczczmBCJ4w&s=19
https://x.com/bdwomen2/status/1940786173464687019?t=Gyc538Sb7wpyw3_7uIG3wg&s=19
https://x.com/bdwomen2/status/1940786864140714217?t=rDve5m4HBxJBZlINyrNj3g&s=19
https://x.com/bdwomen2/status/1940808493709373723?t=n-4VMb4JrcS_B2eZh4qbxw&s=19
আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে। আসলে প্রতিনিয়ত এমন চমৎকার চমৎকার ফটোগ্রাফি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।
আপু আপনি আজকে অসাধারন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আমার কাছে এইরকম ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপু পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আজকে আপনি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার বিভিন্ন ধরনের রেনডম ফটোগ্রাফি দেখে আমার কাছে খুব ভালো লাগলো। বিশেষ করে নাম না জানা ফুলের ফটোগ্রাফি এবং পুঁই শাকের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। তবে ফটোগ্রাফি গুলো খুব সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।