ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।
এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে আমার খুব প্রিয় এবং পছন্দের একটি ফুল। আর এই ফুল দেখলে এমনিতে মন চায় ফুল বাড়িতে নিয়ে আসতে। আর এই ফুলের নাম হচ্ছে সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। আর সূর্যমুখী ফুল গুলো বড় এবং ফুলের পাপড়ি গুলো অসাধারণ। যদিও আমাদের এদিকে অনেকে সূর্যমুখী ফুল গাছ চাষ করে। আর একসাথে যখন বাগানের মধ্যে ফুল ফুটে দেখতো কিন্তু চমৎকার লাগে। আরো কিছু মাস আগে আমি ঘুরতে গিয়ে এই সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের মনে অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ২ :
এটি হচ্ছে বন্য ফুলের ফটোগ্রাফি। কিছু কিছু বন্য ফুল আছে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। এই ফুলগুলো অযত্নে অবহেলা বড় হয়। তবে বাস্তব ফুল থেকে কোন অংশে এই ফুলগুলো কম নয়। তবে এই বন্য ফুল গুলো অনেক ছোট। এবং এই ফুলগুলো আলাদা আলাদা ও গাছের মধ্যে একসাথে কিছু ফুল ফোটে। তবে এই গাছগুলো ঘাসের মত। কিছুদিন আগে আমি আমাদের বাড়ির সামনে রাস্তার পাশ থেকে বন্যফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই বন্য ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৩ :
এটি হচ্ছে বরবটি শিম ফুলের ফটোগ্রাফি। তবে বরবটি শিম ফুল গুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই ফুলগুলো ছোট এবং ফুলের পাপড়ি অসাধারণ। যদিও এই ফুলগুলো সকালবেলা ফোটে আর রুদ্র যখন পড়ে ফুলগুলো নষ্ট হয়ে যায়। আবার এই ফুল থেকে বরবটি শিম ধরে। আর যে কোন কিছুর সাথে বরবটি শিম রান্না করলে খেতে বেশ মজাই লাগে। তবে কিছুদিন আগে নিজের সবজি বাগান থেকে এই বরবটি শিম ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৪ :
এটি হচ্ছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি। আমার কিছু পছন্দ ফুলের মধ্যে রঙ্গন ফুল হচ্ছে একটি। রঙ্গন ফুলগুলো একটু বড় এই কারণে দেখতে বেশ ভালো লাগে। তবে তবে এই ফুলগুলো যখন গাছের মধ্যে ফুটে কয়েকদিন এই ফুলগুলো তাজা থাকে। এবং রঙ্গন ফুল গাছগুলো রোপন করলেও অনেক বছর পর্যন্ত টিকে। আর এই গাছগুলো আকার মোটামুটি ভালোই বড় হয়। যদিও রঙ্গন ফুল কয়েক রকমের আছে। তবে কিছুদিন আগে আমার এক আত্মীয়র বাড়ি থেকে আমি এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই রঙ্গন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৫ :
এটি হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্য গুলো সবসময় অন্যরকম ভালো লাগে। গ্রামাঞ্চলে থাকলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আর এই সময় প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। বিশেষ করে হালকা মেঘ আবার অনেক সময় রোদ দেখতে অন্যরকম লাগে। এবং ফসলের জমির মধ্যে ঘাস লতাপাতা দেখলে অসম্ভব ভালো লাগে। তবে কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এই ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৬ :
এটি হচ্ছে আমরুজ ফুলের ফটোগ্রাফি। আমরুজ ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর গ্রামাঞ্চলে আমরুজ গাছ কম বেশি দেখা যায়। শীতের পরে আমরুজ গাছের মধ্যে কিন্তু ফুল ফোটে। আর আমরুজ ফুলগুলো একসাথে অনেক ফোটে দেখতেও কিন্তু চমৎকার লাগে। আর আমরুজ ফুলের পাপড়িগুলো চিকন চিকন দেখতেও চমৎকার লাগে। আমাদের বাড়িতে কয়েকটা আমরুজ গাছ আছে। তবে অনেকদিন আগে নিজের গাছের আমরুজ ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি। তাই আজকে এই আমরুজ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
ফুল সৌন্দর্যের প্রতিক ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগে। আপনার রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে ফটোগ্রাফি গুলোর মধ্যে বিশেষ করে আমার কাছে বরবটি শিম ফুলের ফটোগ্রাফি এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে ।ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
https://x.com/bdwomen2/status/1926173573032329402?t=rbbWWrMP7M4aOgKiA0Z3-w&s=19
বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার এই ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এত চমৎকার ফটোগ্রাফি পোস্ট দেখে ভালো লাগলো আমার। একই সাথে অনেকগুলো সৌন্দর্য দেখার সুযোগ করে দিয়েছেন। দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে।
অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা প্রতিটি ফটো ছিল দারুন। বিশেষ করে সূর্যমূখী ফুলের ফটোগ্রাফি টি আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও প্রতিটি ফটোগ্রাফি খুবই নিখুঁতভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ওয়াও আপু আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।আপনার তোলা বরাবরই ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ফুলের ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লাগে। আর অনেক বেশি ভালো লাগে এইসব বন্য ফুলগুলো দেখতে। বন্যফুল গুলো কারোর পরিচর্যা ছাড়া নিজে থেকেই অনেক সুন্দর হয়ে থাকে। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে দেখতে ধন্যবাদ।
আপু আপনার উপস্থাপন করা দারুন সব ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই অনেক ভালো লাগলো। আপনি অনেক ভালো ফটোগ্রাফি করেন এতে কোন সন্দেহ নেই। অনেক সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো।
খুবই দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে যখন চমৎকার কিছু ফটোগ্রাফি দেখি তখন অনেক বেশি ভালো লাগে। এভাবে এগিয়ে যান, শুভকামনা রইল।