ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।
এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে আমাদের সবার খুব প্রিয় এবং পছন্দের একটি ফুল। আর ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর এই ফুলের নাম হচ্ছে নয়ন তারা ফুল। নয়ন তারা ফুলগুলো ছোট হয় তবে এই ফুলের সৌন্দর্য অসাধারণ। নয়নতারা ফুল কয়েক রকমের হয়। আর নয়ন তারা ফুলগুলো পাঁচ পাপড়ির মধ্যে হয়। তবে বৃষ্টির সময় এই ফুলগুলো দেখতে অন্যরকম ভালো লাগে। কিছুদিন আগে বৃষ্টির সময় আমি আমাদের ছাদের উপর থেকে এই নয়ন তারা ফুলের ফটোগ্রাফি করে ছিলাম ।তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ২ :
এটি হচ্ছে বেগুন ফুলের ফটোগ্রাফি। বেগুন ফুল গুলো আমাদের সবারই পরিচিত একটি ফুল। এই ফুলগুলো কম বেশি সব জায়গাতে দেখা যায়। তবে বেশিরভাগ এখন বাড়ির মধ্যে বেগুন গাছ এবং মরিচ গাছ দেখা যায়। আর মরিচ ফুলগুলো বেগুন ফুল গুলো দেখতে এমনিতে চমৎকার লাগে। আর আমাদের বাড়ি তো আমরা বেগুন গাছ রোপন করেছি। তবে কিছুদিন আগে বৃষ্টির সময় আমি বন্যার পানি দেখতে গিয়ে রাস্তার পাশে জমি থেকে এই বেগুন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে বেগুন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে টাইম ফুলের ফটোগ্রাফি। টাইম ফুল গুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। অনেকে আবার টাইম ফুলকে সকালের ফুল ও বলে। আর টাইম ফুল গুলো ভোরবেলা গাছের মধ্যে ফুটে। আর যখন রোদ উঠে তখন এই ফুলগুলো নষ্ট হয়ে যায়। তবে এই ফুল গুলোর পাপড়ি অসাধারণ এবং পাতলা অনেক। আর টাইম ফুল কয়েক রকমের আছে। তবে সাদা কালারের টাইম ফুল গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। বর্তমানে আমি ছোট্ট একটি ফুলের বাগান করতে লাগলাম। আর ওইখান থেকে আমি এই টাইম ফুলের ফটোগ্রাফি করেছি। তাই আজকের টাইম ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৪ :
এটি হচ্ছে গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল অনেক জাতের এবং অনেক রকমের আছে। নির্দিষ্টভাবে কেউ বলতে পারেনা গোলাপ ফুল কত কালার আছে। তবে অনেকে গোলাপ ফুলকে ফুলের রানী ও বলে। আর নার্সারী বাগানে গেলে বেশিরভাগ গোলাপ ফুল দেখা যায় বিভিন্ন জাতের। আবার অনেক প্রতিষ্ঠানের সামনে এবং বাড়ির সামনে গোলাপ ফুল গাছ রোপন করে অনেকে। এই গাছগুলো রোপন করলে যত্ন নিলে মোটামুটি অনেক বছর পর্যন্ত টিকে। কিছুদিন আগে ঘুরতে গিয়ে আমি এই গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৫ :
এটি হচ্ছে অ্যালোভেরা গাছের ফটোগ্রাফি। অ্যালোভেরা গাছগুলো আমাদের সবার পরিচিত এবং পছন্দের গাছ। এলোভেরা গাছকে অনেক আবার ওষুধই গাছা বলে। এবং এই গাছের ডালগুলো দিয়ে অনেক কিছু বানানো যায়। বিশেষ করে মুখের ত্বকের কাজে ব্যবহার করা হয়। সত্যি বলতে এই গাছগুলোর টপের মধ্যে রোপন করলে যত্ন নিলে মোটামুটি অনেক দিন পর্যন্ত টিকে থাকে। অ্যালোভেরা গাছ থেকে ছোট ছোট চারা গাছ জন্ম নেই। কিছুদিন আগে আমি আমার আপুর বাড়িতে বেড়াতে গেলাম। তাদের ছাদের উপরে এই অ্যালোভেরা গাছ দেখে আমি ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই অ্যালোভেরা গাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৬ :
এটি হচ্ছে আমার প্রিয় এবং খুব পছন্দের একটি ফুল। এই ফুল আমার কাছে খুব ভালো লাগে। এবং এই ফুল চিনে না এমন মানুষ নেই বললেই চলে। এই ফুলের নাম হচ্ছে রঙ্গন ফুল। রঙ্গন ফুল গুলো একটু আকারে বড় দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে। যদিও রঙ্গন ফুলগুলো কয়েক রকমের আছে। আর ফুল গুলোর মধ্যে বড় এবং ছোট অনেক ধরনের ফুল দেখা যায়। গাছগুলো মোটামুটি একবার রোপন করলে কয়েক বছর পর্যন্ত এই ফুল গাছগুলো টিকে। আর রঙ্গন ফুলের পাপীড়গুলো কিন্তু অসাধারণ। এবং এই ফুলগুলো গাছের মধ্যে যখন ফুটে কিছু দিন ফুলগুলো তাজা থাকে। কিছুদিন আগে আমি আমার এক আত্মীয় বাড়ি থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1942926669410607317?t=r3wmYP2_kLotESraGQ69Pg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/bdwomen2/status/1942860753134059751?t=z1zs68aqtBsdD-wOPp6gxQ&s=19
https://x.com/bdwomen2/status/1942861264574914687?t=NvfyaN3eGwU2LwkJX4m6LA&s=19
https://x.com/bdwomen2/status/1942861821846905024?t=EWna3lNdlGxXSxDUQQdpCQ&s=19
https://x.com/bdwomen2/status/1942862300081447109?t=FRO9GhdxU_dnWJ9707qjBA&s=19
বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফিটি খুবই সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে আপু। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি করেন। অনেক ভালো লাগলো দেখে।
খুবই ভালো লাগলো আপনার চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে। এরকম ফটোগ্রাফি গুলো আমি সবসময় খুব পছন্দ। আপনি অনেক সুন্দর ভাবে সবগুলো ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করেনা। চোখ জুড়িয়ে যাওয়ার মতো ফটোগ্রাফি করেছেন আপনি।
ওয়াও আপু আপনি দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।সত্যি বলতে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
জাস্ট মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে থাকার মত বেশ কিছু ফটোগ্রাফি আপনি আজকে করেছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার তো অনেক পছন্দ হয়েছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরানো যায় না। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন এটা বলতেই হচ্ছে। এভাবে চেষ্টা করতে থাকলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন।