ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে বন্য ফুলের ফটোগ্রাফি। কিছু কিছু বন্য ফুল আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর কিছু বন্যফুল আছে বাস্তব ফুলের চেয়েও চমৎকার লাগে। তবে এ ফুল গাছগুলোর কোন যত্ন করা হয় না। আর এসব ফুল গুলো বেশিরভাগ নদী এলাকায় এবং জঙ্গলের মধ্যে বেশি দেখা যায়। আর এ ফুল গাছের মধ্যে কিন্তু কাটা আছে। আর এই ফুল গাছের কাঁটা গুলো অনেক বড় বড়। আর বন্য কাটা গাছের মধ্যে এই ফুল গুলো দেখে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো। কিছুদিন আগের নদীর ধারে ঘুরতে গিয়ে আমি এই বন্য ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকেই বন্য ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250613_125908.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে টাইম ফুলের ফটোগ্রাফি। আবার এই টাইম ফুলকে অনেকে নয়টার ফুল ও বলে। আর এই ফুল গুলো ভোরবেলা ফুটে। এবং সকালবেলা রোদ উঠলে এই ফুলগুলো নষ্ট হয়ে যায়। তবে এই ফুলের পাপড়ি অসাধারণ। যদিও এই ফুল গুলো কয়েক রকমের আছে। ছোট থাকতে আমরা এই ফুল নিয়ে খেলাধুলা করতাম। এবং এই ফুলের পাপড়ি অনেক পাতলা এবং নরম। হাতের মধ্যে কিছুক্ষণ থাকলে এই ফুলগুলো নষ্ট হয়ে যায়। আমি কিছুদিন আগে নিজের ফুলের বাগান থেকে এই টাইম ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই টাইম ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250611_104622.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে আকরোল ফুলের ফটোগ্রাফি। আকরোল এমন একটি সবজি খেতে যেমন ভালো লাগে তেমনি এর ফুল গুলো ভালো লাগে। আকরোল ফুলগুলো একটু সাদা এ কারণে দেখতে একটু বেশি ভালো লাগে। আর ফুল গুলো একটু আকারে বড় এই কারণে দেখতে ভালো লাগে। শীতকালে আকরোল ফুল গাছ দেখা যায় না। আর বর্ষার সময় এই গাছগুলো দেখা যায়। কিছুদিন আগে নিজের সবজি বাগান থেকে আমি এই আকরোল ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আর ফটোগ্রাফি করার পর আমার কাছে অসম্ভব ভালো লাগলো। তাই আজকে আকরোল ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250612_115817.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে পুত্তলিকা ফুলের ফটোগ্রাফি। এ ফুলগুলো ছোট দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাছের ডাল রোপন করলে ওইখান থেকে গাছ হয়।পুত্তলিকা ফুলগুলো ছোট হলেও দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই গাছগুলোর উপর করলে ছোট অবস্থা থেকে গাছের মধ্যে ফুল ফুটে। তবে এই গাছের জাত 40 রকমের আছে। তবে অনেকে টপের মধ্যে এই গাছ গুলো রোপন করে। তবে আমি বাড়ির মধ্যে কিছু ফুল গাছ রোপন করেছি। ওইখান থেকে আমি এই পুত্তলিকা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250612_122455.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে ছোট্ট একটি আকরোল এর ফটোগ্রাফি। আকরোল সবজি যেমন ভালো লাগে তেমন আকরোল ফুল গুলো দেখতে ভালো লাগে। যদিও এটি ছোট্ট একটি আকরোল ধরেছে তবে এখনো ফুল সম্পূর্ণ ফুটে নাই। আর এই ছোট্ট আকরোল টি আমার চোখে পড়ে বেশ ভালো লাগলো। আর সবুজ পাতার মধ্যে দেখে আমার কাছে অন্যরকম ভালো লাগলো। আর এখন বর্ষাকাল কারণে আকরোল গাছ অনেক জায়গাতে কমবেশি দেখা যায়। আর এই গাছগুলো এক জায়গার মধ্যে একবার যখন উঠে বর্ষাকাল আসলে আবার নতুন করে গাছ গুলো নতুন করে চারা জন্ম নেয়। কিছুদিন আগে সকালবেলা ঘুরতে গিয়ে আমি আকরোল সবজি দেখে ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আপনাদের মাঝে ফটোগ্রাফিটি শেয়ার করলাম।

IMG_20250613_112114.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি একটি রাস্তার ফটোগ্রাফি। গ্রামের রাস্তাগুলো ছোট দেখতে কিন্তু সুন্দর লাগে। কারণ এই রাস্তাগুলো ছড়া খুব কমে খায়। আর বর্তমান সময়ে কম বেশি সব জায়গাতে রাস্তাগুলো পাকা করা থাকে। যদিও এখন বর্ষাকাল এই কারণে সব জায়গাতে পানি দেখা যায়। আর গ্রামের পরিবেশ এমনিতে চমৎকার। বিশেষ করে রাস্তার পাশে সবুজ শ্যামলা দেখা যায়। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে এই রাস্তার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আশা করি রাস্তার এই ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20250613_112024.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-06-20-18-43-39-229_com.twitter.android.jpg

 last year 

খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর ছিল। তবে বিশেষ করে ৫ নং ফটোগ্রাফি এবং ১নং ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।।

 last year 

আপনার উপস্থাপন করা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছি আপু। খুবই চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনাকে জানাচ্ছি ধন্যবাদ আপু।

 last year 

ভীষণ সুন্দর হয়েছে আপনার তোলা ফটোগ্রাফি গুলি। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন আপনি। তবে টাইম ফুলের ফটোগ্রাফিটি অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। এছাড়াও প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল।

 last year 

ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে, আমি তো দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আমার কাছে সব রকমের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লেগেছে। এরকম সুন্দর ভাবে ফটোগ্রাফি করলে দেখলে অনেক বেশি মুগ্ধ হই। আমি এই ধরনের ফটোগ্রাফি গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি।

 last year 

ওয়াও আপু আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

বেশ সুন্দর ছিল আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো আপু। দারুণ করেছেন আপনি। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63032.57
ETH 1660.64
USDT 1.00
SBD 0.42