ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।
এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে আমার খুব প্রিয় এবং পছন্দের একটি ফুল। এই ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। এই ফুলের নাম হচ্ছে কাঠ গোলাপ ফুল। কাঠগোলাপ ফুলগুলো সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। কাঠগোলাপ ফুল বড় সবুজ পাতার মধ্যে যখন ফুটে দেখতে হবে চমৎকার লাগে। তবে কাঠগোলাপ ফুল গাছ একবারও ফোন করলে মোটামুটি অনেক বছর পর্যন্ত টিকে। তবে অনেকে দেখি বাড়ির সামনে এই কাঠগোলাপ ফুল গাছ গুলো রোপন করে। কিছুদিন আগে বাজারে যাওয়ার সময় আমি একটি বাড়ির সামনে থেকে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আমার কাছে ভালো লাগলো তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আশা করি কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ২ :
এটি হচ্ছে করলা ফুলের ফটোগ্রাফি। করলা ফুলগুলো ছোট কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর এই ফুল গুলোর কালার কিন্তু অসাধারণ। আর এই ফুল থেকে করলা হয়। করলা খেতে তিতা কিন্তু খেলে স্বাস্থ্যের জন্য ভালো হয়। আবার অনেকে দেখি করলা ভাজি করে ও বিভিন্ন ধরনের রেসিপি করে খাই। তবে করলা খেতে আমার কাছেও খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে আমরা করলা গাছ রোপন করেছি। এই গাছগুলোতে ভালোই ফুল ফুটল। আজকে সকাল বেলা যখন আমি সবজি ক্ষেতের দিকে গেলাম। তখন আমি এই করলা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে করলা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৩ :
এটি হচ্ছে লিচু ফলের ফটোগ্রাফি। লিচু ফল আমাদের সবার খুব প্রিয় একটি ফল। আর লিচু ফল যখন গাছের মধ্যে থাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। যদিও গ্রামাঞ্চলে কমবেশি লিচু গাছ দেখা যায়। বাজারে লিচু গুলোর মধ্যে কেমিক্যাল ব্যবহার করা হয়। তবে নিজের গাছের লিচু ফল হলে কোন কেমিক্যাল নেই। তবে লিচু গাছ একবার রোপন করলে মোটামুটি অনেক বছর পর্যন্ত টিকে। আর গাছের মধ্যে লিচু ফল অনেক ধরে একসাথে। কিছুদিন আগে আমার চাচাতো ভাইয়ের ঘরের সামনে থেকে আমি এই লিচু ফলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই লিচু ফলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৪ :
এটি হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম আমার জানা নেই। তবে এই ফুল গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে এই ফুলের পাপীড় গুলো একটু বড় দেখতে চমৎকার লাগে। আর এই ফুল গাছগুলো যখন রোপন করা হয় আকারে অনেক বড় হয়। এবং ফুল গাছগুলো অনেকদিন পর্যন্ত জীবিত থাকে। যখন ফুল ফোটে তখন গাছের পাতার চেয়ে ফুল বেশি দেখা যায় না। তবে এই ফুলের মধ্যে কোন ঘ্রাণ নেই। কিছুদিন আগে আমাদের পাশের বাড়ি থেকে আমি এই নাম না জানা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৫ :
এটি হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম আমার জানা নেই। এই ফুলের নাম আমার জানা নেই। তবে এই ফুলকে আবার অনেকে পাতাবাহার বলে। তবে এগুলো এক ধরনের ফুল। আর এই ফুল গাছগুলো রোপন করলে আকার অনেক বড় হয়। যখন এই গাছের মধ্যে ফুল ফোটে তখন পাতার পেয়ে ফুল বেশি দেখা যায়। বিশেষ করে এই পাতার কালার হালকা সাদা এ কারণে দেখতে চমৎকার লাগে। কিছুদিন আগে ঘুরতে গিয়ে আমি একটি বাড়ির ভিতর থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকের নাম না জানা ফুলে ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৬ :
এটি হচ্ছে লাউ শাকের ফটোগ্রাফি। লাউ শাক খেতে খুব ভালো লাগে। আর লাউ শাকের কচি সবজি হলে তো আরো বেশি ভালো লাগে খেতে। তবে গ্রামাঞ্চলে কমবেশি সবাই শাক সবজি রোপন করে। আমি নিজেও আমাদের বাড়িতে কয়েকটি সবজি গাছ রোপন করেছি। মূলত লাউ শাক মাছ ও অন্যান্য জিনিসের সাথে রান্না করলে খেতে বেশ মজাই লাগে। কিছুদিন আগে লাউ শাকের গাছের মধ্যে পানি দিতে গিয়ে আমি এই লাউ শাকের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকের লাউ শাকের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আশা করি লাউ শাকের এই ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/bdwomen2/status/1913953051037352199?t=MlMBxUfgRPg45D2KcwhJiw&s=19
https://x.com/bdwomen2/status/1913954309009727554?t=89mhznW5O-X-iByLheu4RQ&s=19
https://x.com/bdwomen2/status/1913956285172814211?t=4FFfi42VEmcIjlUvl1hruw&s=19
https://x.com/bdwomen2/status/1913950997812240679?t=GQ40UHly7I-R7D6d-QvfcQ&s=19
https://x.com/bdwomen2/status/1913957253583147044?t=dz88AbLkdRw9v1LZY0I3jw&s=19