গ্রীণ ভ্যালি পার্কের সৌন্দর্যময় কিছু ফটোগ্রাফি ✨
আসসালামুআলাইকুম/আদাব
কিছুদিন আগে আমি নাটোরে গ্রীন ভ্যালি পার্কে ভ্রমণ করতে গিয়েছিলাম। আর এই ভ্রমণের মুহূর্ত ছিল অসাধারণ। যার কারণে আমার খুবই ভালো লেগেছে। আর ভ্রমণের করতে বন্ধুদের সাথে গিয়েছিলাম। যার কারণে আমি আনন্দের সাথে উপভোগ করেছিলাম। তোরে গ্রীন ভ্যালি পার্কের ভিতরে অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে। তাই সেই দৃশ্যগুলো দেখে অনেক বেশি ভালো লেগেছে আমার। আর আমি ফটোগ্রাফি করে রেখেছিলাম তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।
পার্কের ভেতরে প্রবেশ করে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম একটি নাগরদোলা দিকে। অসাধারণ ছিল এই দৃশ্যটি। আসলে পার্কের ভিতরে অপরূপ সৌন্দর্যময় ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য অনেকগুলো রাইডার রয়েছে। এই রাইডার গুলো দেখতেই যেমন আকর্ষণীয় তেমনি এই রাইডার গুলোতে অনেক ভিড় ছিল। যার কারণে এই নাগরদোলাটি দেখতে পেয়ে আমি ফটোগ্রাফি করলাম।
তারপরে পার্কের ভিতরে আমি ভূতের বাড়ি নামে একটি রাইডার দেখলাম। এখানে অনেক সৌন্দর্যময় ভাবে সাজানো রয়েছে। এখানে টিকিট কেটে ঢুকতে হয়,এই ভূতের বাড়ীর মধ্যে। তারপরে অনেক সুন্দর সুন্দর নাগরদোলা ছিল। আসলে মূলত এই রাইডার গুলো ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য। তবে দেখতে পেলাম অনেক বড় মানুষও এই রাইটার গুলোতে এসে তারা আনন্দের সাথে মুহূর্তগুলো উপভোগ।
পার্কের ভিতর সবচাইতে আকর্ষণীয় ছিল একটি পাহাড়, আর পাহাড়ের ঝরনা। আসলে কৃত্রিমভাবে এই ঝর্ণাটি তৈরি করেছে। তবে দেখতে হুবহু অরিজিনাল প্রকৃতির সৌন্দর্যময় পাহাড়ের মতই লাগছে। আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এই পাহাড়টির ঝর্ণার দৃশ্য দেখার জন্য হাজার মানুষের ভিড়। আমার খুবই ভালো লেগেছে। তাই আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এই মুহূর্তগুলো উপভোগ করলাম।
পার্কের ভিতর ফুলের সমাহার ছিলো।অনেক সুন্দর সুন্দর বাগান রয়েছে। আর বাগানে এই ফুলগুলো ফুটে রয়েছে। তবে লাল গোলাপ ফুলের একটি বাগান দেখতে পেলাম। এই বাগানে এসে আমার খুবই ভালো লাগলো। যার কারণে আমি ফুল এগুলো ফটোগ্রাফি করলাম।
পার্কের অপর পাশে এসে দেখতে পেলাম শারি বেঁধে অনেক গাছ লাগানো রয়েছে। আর এই গাছগুলো একি মাপে ছিলো।খুবই সুন্দর ভাবে শারি বেঁধে লাগানোর কারণে দেখতে খুবই সুন্দর লাগছে। আর পার্কের চারপাশের দৃশ্য আমি ভ্রমণ করে উপভোগ করলাম। আমার খুবই ভালো লাগলো এই পার্কের ভিতর পরিবেশ।
নাটোরে গ্রীন ভ্যালি পার্কের ভিতরে অপরূপ সৌন্দর্যময় মুহূর্তগুলো আমি আনন্দের সাথে উপভোগ করেছি।আর এই ভ্রমণের মুহূর্তগুলোই আমি ফটোগ্রাফি করে রেখেছিলাম। বিশেষ করে চারপাশের দৃশ্য গুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিলো।তাই এই পার্কের ভিতরে পরিবেশের ফটোগ্রাফি গুলো করে আপনাদের মাঝে আজকে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।🖤✨।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | ফটোগ্রাফি ✨ |
| মডেল | এম-৩১ |
| ক্যাপচার | @alif111 |
| অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে গ্রীণ ভ্যালি পার্কের সৌন্দর্যময় কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এখন পর্যন্ত কোন দিন গ্ৰিন ভ্যালি পার্কের মধ্যে ঘুরতে যাওয়া হয়নি। তবে আজকে আমি আপনার শেয়ার করা গ্ৰিন ভ্যালি পার্কের সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন, ফটোগ্রাফী গুলো দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।
https://twitter.com/AhmedAlif135308/status/1865394715291750818?t=mlCrw5VfleJl-uNHziYwmA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
গ্রিন ভ্যালি পার্কের চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। নাগরদোলার ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। বাকি ফটোগ্রাফি গুলোও দারুন ছিল। কৃত্রিমভাবে তৈরি করা পাহাড় এবং ঝর্ণা টা আসলেই আকর্ষণীয় লাগছে দেখতে। আপনাকে ধন্যবাদ এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
পার্কের ভেতরের সৌন্দর্য দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে ফুলের গাছগুলো দেখে বেশি ভালো লাগলো ভাইয়া। আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন আর দারুন ভাবে ফটোগ্রাফি করেছেন।
অনেক সুন্দর একটি পার্ক কমেন্ট করেছেন ভাইয়া। এই পার্কের সুন্দর দৃশ্য দেখে ভালো লাগলো। নাটোরের বিখ্যাত একটি পার্ক সিলেট। আপনি একই সাথে অনেকগুলো ফটো ধারণ করে শেয়ার করেছেন দেখি অনেক খুশি হলাম।
বেশ চমৎকার কিছু ফটোগ্রাফির মাধ্যমে গ্রিন ভ্যালি পার্কের সৌন্দর্য দেখতে পেলাম। অনেকবার কলেজ থেকে গ্রীন ভ্যালি পার্কে যাওয়ার জন্য প্ল্যান হয়েছে কিন্তু কখনো প্ল্যানটা সাকসেস আর হলো না। সমস্যা নেই কখন আর সময় পেলে নিজেই ঘুরতে যাবো।
নাটোরের এই গ্রিন ভ্যালি পার্কটা বেশ জনপ্রিয়। ঘুরতে যাওয়ার মত একটা জায়গা। আপনার পোষ্টের মাধ্যমে পার্কে সৌন্দর্য দেখতে পেয়ে ভালো লাগলো।
গ্রীণ ভ্যালি পার্কে ভ্রমণের মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করলেন। ভ্রমণের মুহূর্তগুলো আপনি আমাদের সাথে শেয়ার করলেন। আর সৌন্দর্যময় দৃশ্যগুলোর ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে ভালো লাগলো। অসাধারণ ছিল পার্কের ভিতর দৃশ্য।