সিরাজগঞ্জ যমুনা নদী পাড়ের ফটোগ্রাফি 🖤✨
আসসালামুআলাইকুম/আদাব
যমুনা নদীর পাড়ে অপরূপ সৌন্দর্যময় কিছু মুহূর্ত উপভোগ করতে গিয়েছিলাম। আসলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আর এই পানির দৃশ্য দেখার জন্য আমি গিয়েছিলাম। বিকেল বেলা গিয়ে দেখতে পেলাম অপরূপ সুন্দরময় নদীর পাড়ের দৃশ্য। সেখানে খেলাধুলার মুহূর্তগুলো দেখে আমার বেশি ভালো লেগেছে। আসলে নদীর পারে অনেক জায়গা রয়েছে। সেখানে ফুটবল খেলার দৃশ্যটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই ফুটবল খেলার দৃশ্য দেখে আমারও ফুটবল খেলতে খুব ইচ্ছা করতেছিল। তাই সেই মুহূর্তের ফটোগ্রাফি করে রেখেছিলাম। আজকে আপনাদের মাঝে নদীর পাড়ে দৃশ্যগুলোর ফটোগ্রাফি শেয়ার করলাম।
যমুনা নদীর পাড়ে ক্লোজার এই জায়গাটির নাম। আমি এখানে এসেছিলাম আর এখানে বিশাল বড় জায়গা রয়েছে। আসলে এই জায়গাটিতে ফুটবল খেলার দৃশ্যটি দেখতে পেয়ে আমারও খুবই ফুটবল খেলতে ইচ্ছা করল। আসলে এলাকার ছেলেদের এই ফুটবল খেলার দৃশ্যগুলো দেখে যেন আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আর ফটোগ্রাফি করলাম।
আমি বিকেলবেলা নদীর পাড়ে এসেছিলাম এবং বিকেলবেলা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে দিয়ে আমি ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আসলে বৃষ্টিরময় এই মুহূর্তগুলো অনেক বেশি ভালো লেগেছে। আর বৃষ্টিতে ঘাসগুলো যেন সজীবতা আরও বৃদ্ধি পেয়েছিলো।তাই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগলো।
তারপরে আমি নদীর কিনারা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। নদীর কিনার দিয়ে হেঁরে যাওয়ার মুহুর্ত গুলো অনেক বেশি ভালো লেগেছে। নদীর শীতল বাতাস আমার গায়ে লাগতেছিল। তারপরে বালুর দৃশ্যগুলো দেখতে পেলাম আর নদীর উপর থেকেই নদীর দৃশ্য গুলো দেখে যেন চোখ জুড়িয়ে গেল। তাই আমি অবাক দৃষ্টিতে নদীর এই সৌন্দর্যর দেখতেছিলাম।
তারপরে আমি নদীর কিনারা দিকে আসলাম এবং সেখানে এসে দেখতে পেলাম, নৌকা বাঁধা রয়েছে। আসলে নদীর পাড় দিয়ে অনেক নৌকা বাধা থাকে। এই নৌকার দৃশ্য গুলো দেখে খুব ভালো লাগে। নদীর কিনারা দিয়ে যখন নৌকাগুলো ছুটে চলে তখন সেই দৃশ্যগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে।
গুড়ি গুড়ি বৃষ্টি থেকে প্রচন্ড বৃষ্টি নামতে শুরু করল। যার কারণে আমি নদীর কিনারায় একটি দোকান ছিল সেই দোকানটির দিকে আসলাম এবং বৃষ্টির পানিতে রাস্তা একদম ভিজে গিয়েছিল। এই ভেজা রাস্তার দৃশ্য দেখে আমি ফটোগ্রাফি করে রাখলাম। আসলে বৃষ্টিরময় মুহূর্তগুলো নদীর পাড়ে দাঁড়িয়ে থেকে উপভোগ করার মুহূর্তটা অসাধারণ ছিল।
যমুনা নদীর পাড়ে আসলে মুহূর্তগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। আর বিকেলবেলা বৃষ্টির মধ্যে দিয়ে নদীর পাড়ে ভ্রমণের মুহূর্তটা আমার বেশি ভালো লেগেছে। এরকম সৌন্দর্যময় মুহূর্ত খুব একটা বেশি উপভোগ করা হয় না। যার কারণে এই মুহূর্তগুলো আমার খুবই ভালো লেগেছে। তাই ফটোগ্রাফি করে রেখেছিলাম। আজকে আপনাদের মাঝে আমার এই ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে আমি খুবি আনন্দিত। 🖤✨।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | ফটোগ্রাফি ✨ |
| মডেল | এম-৩১ |
| ক্যাপচার | @alif111 |
| অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
https://twitter.com/AhmedAlif135308/status/1837539560362070394?t=Z4Nc7ev7_CquzGDWOcmpYg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
যমুনা নদী পাড়ে প্রকৃতির পরিবেশ বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন ভাই। নদীর পাড়ের এমন প্রকৃতির পরিবেশে বারবার যেতে খুব ইচ্ছে করে। নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব দারুণ। আপনার ফটোগ্রাফি গুলো দারুন ছিলো । এমন চমৎকার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
যমুনা নদীর পাড়ে অপরূপ সৌন্দর্যময় কিছু মুহূর্ত উপভোগ করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আসলে ফুটবল খেলার দৃশ্যটি দেখে আমারও খেলতে ইচ্ছা করলো।
ওয়েদার টা বেশ চমৎকার ছিল। ওয়েদারের সাথে এইরকম একটা প্রকৃতি দেখে বেশ ভালো লাগছে। চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে আপনার সুন্দর আকর্ষণীয় ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
যেহেতু আমি এর আগে কখনো যমুনা নদী দেখিনি। আজ আমি আপনার পোষ্টের মাধ্যমে এই যমুনা নদী দেখতে পেয়েছি। এছাড়াও আপনি যমুনা নদীর পারে খুব সুন্দর সুন্দর কতগুলো ফটোগ্রাফি করতে পেরেছেন। আর জায়গাটি দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর। এরকম জায়গায় ঘুরতে পারলে সবার মন মানসিকতা খুব ভালো হয়ে যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর কতগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।