সবুজ প্রকৃতির কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

সবুজে ঘেরা প্রকৃতির মাঝে এমন একটি ভ্রমণের মুহূর্ত সত্যিই হৃদয়ছোঁয়া। চারপাশে সবুজ মাঠ, গাছপালা আর খোলা আকাশ,সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। দূরে দেখা যায় রাস্তা ধরে বাইক আরোহীদের চলাচল, যা গ্রামের জীবনের শান্ত সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে। হালকা রোদ আর মেঘলা আকাশ এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে। প্রকৃতির এই রূপ মনের ক্লান্তি দূর করে দেয় নিমিষেই। এমন মুহূর্তগুলো যেন জীবনের একান্ত প্রিয় স্মৃতি হয়ে থাকে, যা ফিরে ফিরে মনে পড়ে। নিঃসন্দেহে, এই অভিজ্ঞতা ছিল এক অনন্য আনন্দের উৎস।তাই ভ্রমণের মুহূর্তে কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250704_230335.jpg

IMG_20250704_230350.jpg

প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় এই দৃশ্য গুলোর মাঝে ভ্রমণ করতে অনেক বেশি ভালো লাগে। তাই তো অনেকদিন পর নদীর এই সৌন্দর্যময় পরিবেশের মধ্যে আসলাম। বন্ধুদের সাথে মোটরসাইকেল নিয়ে নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য দৃশ্যগুলো দেখতেছিলাম আর ভ্রমণ করতেছিলাম।

IMG_20250704_230446.jpg

IMG_20250704_230436.jpg

সবুজ ঘাসে ঢাকা একটি প্রাকৃতিক প্রান্তর, যেখানে ফুটে আছে সাদা কাঁটা ফুল ও কাশফুলের মতো ঘাস। সূর্যের আলোয় ঘাসের ডগা ঝলমল করছে। এই মনোমুগ্ধকর দৃশ্য প্রকৃতির এক অপার শান্তির ছোঁয়া দেয়। তবে মাঝে মাঝে পড়ে থাকা প্লাস্টিক আমাদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয়।

IMG_20250704_230423.jpg

পাথরের ফাঁক গলে বেড়িয়ে এসেছে জীবন। রুক্ষ রাস্তায় ফুটে থাকা এই কাঁটা ফুল যেন জীবনের প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার এক অনন্য উদাহরণ। প্রকৃতি কখনও থেমে থাকে না,সুযোগ পেলে সে নিজেই পথ তৈরি করে। এমন দৃশ্য অনুপ্রেরণার এক নিঃশব্দ বার্তা।

IMG_20250704_230405.jpg

IMG_20250704_230315.jpg

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক শান্ত বিকেল। রোদ আর মেঘের লুকোচুরি খেলায় আকাশ যেন এক জীবন্ত চিত্রকর্ম। সবুজ ঘাসে ঢাকা মাঠ আর দূরে বিস্তৃত বনরেখা এক অনন্য প্রশান্তির আবেশ তৈরি করে। সূর্যের আলো ছড়িয়ে পড়ছে চারদিকে, আর হালকা বাতাসে দুলছে ঘাসের মাথা। এমন দৃশ্য চোখে না দেখলে বোঝা যায় না প্রকৃতি কতটা মহৎ শিল্পী। এই নিস্তব্ধতা আর সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক বন্ধনের কথা।তাই এই ভ্রমনের মুহূর্তে ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম।


অবস্থান


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 11 months ago 

আপনার ফটোগ্রাফির দক্ষতার দেখছি কোন জবাব নেই৷ একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে এই সবুজ প্রকৃতির ফটোগ্রাফি দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। আপনি সবগুলো ফটোগ্রাফি খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতা যেভাবে ফুটিয়ে তুলেছেন তার পাশাপাশি এখানে আপনি খুব সুন্দর বর্ননা শেয়ার করেছেন৷

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65690.94
ETH 1793.47
USDT 1.00
SBD 0.42