কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

1000027484.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা খাবারের ফটোগ্রাফি নিয়ে। নতুন নতুন খাবার তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। যদিও সব খাবারের রেসিপি করতে সময় আর ধৈর্যের প্রয়োজন। তাই তো কিছু খাবারের ফটোগ্রাফি করে রেখেছি। আসলে এখন তেমন বাইরে যাওয়া হয় না। তবে সপ্তাহে একটি করে ফটোগ্রাফি করার চেষ্টা করি। বাইরে না গেলে কি হবে আমরা চাইলে ঘরে বসে ও ফটোগ্রাফি করতে পারি।তাইতো আজ এসেছি নিজে তৈরি কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে তা।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000027485.jpg

এগুলো হয়তো আমরা সবাই চিনি। এগুলো হচ্ছে সবার মুখরোচক খাবার ফুসকা।আমরা সবাই ফুসকা খেতে অনেক পছন্দ করি। তাই তো গতকাল আমরা কয়েক জন মিলে গিয়েছিলাম ফুসকা খেতে। তবে বাইরে বৃষ্টি থাকার জন্য আমরা ভিতরে ফুসকা নিয়ে বসে বসে খেলাম।সত্যি অনেক দিন পরে এভাবে ফুসকা খেতে একটু বেশি ভালো লেগেছিল।

1000027484.jpg

আজ কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ভিতরে বসে বসে মনে চাই কিছু খেতে।তাই তো ঘরে বসে এভাবে কিছু পিঠা বানিয়ে ছিলাম। আসলে এই পিঠা গুলো খেতে একটু বেশি পছন্দ করে আমার মেয়ে।তাই তো মাঝে মাঝে এভাবে কিছু পিঠা বানিয়ে খায়।সত্যি অনেক মজার খাবার।

1000027483.jpg

এগুলো হয়তো আমাদের অনেকের পছন্দের খাবার। আসলে দেশি মুরগীর এভাবে পাতলা ঝোল হলে আর কিছুই লাগে। তবে সব সময় তো আর খাওয়া যায় না। আমি বাড়িতে কিছু মুরগী পালন করি তাই তো মাঝে মাঝে বাচ্চাদের রান্না করে দেয় সবাই অনেক মজা করে খায়।সত্যি অনেক মজার খাবার।

1000027481.jpg

এগুলো হচ্ছে আলু ফ্রাই। আসলে আলু এভাবে ফ্রাই করে খেতে অনেক ভালো লাগে।আসলে বাচ্চারা মাংস ছাড়া তেমন খেতে চায় না। তবে সব সময় মাংস তেমন রান্না থাকে না। তাই তো মাংস না থাকলে মাঝে মাঝে এভাবে বাচ্চাদের আলু ফ্রাই করে দেয়।তারা মাংসের থেকে আলু ভাজি খেতে বেশি পাছন্দ করে।সত্যি আলু ভাজি খেতে অনেক মজা।

1000027480.jpg

এগুলো হচ্ছে নদীর গলদা চিংড়ি মাছ। আসলে নদীর গলদা চিংড়ি মাছ খেতে অনেক ভালো লাগে। নদীর যেকোন মাছ খেতে অনেক ভালো লাগে। তবে চিংড়ি মাছ সবাই অনেক পছন্দ করে কিন্তু আমি খায় না।তবে বাচ্চাদের জন্য মাঝে মাঝে রান্না করতে হয়।

1000027479.jpg

এগুলো হচ্ছে ঢেড়স ভাজি রেসিপি। আসলে ঢেড়স ভাজি তেমন আমাদের কেউ খেতে চাই না। তবে আমার অনেক পছন্দের খাবার। তাই তো গতকাল সবজি কিনতে গিয়ে আগে কিছু ঢেড়স কিনে এনেছি। তাই তো এভাবে ভাজি করেছি সত্যি খেতে অনেক মজার ছিল।

1000000176.gif

প্রলয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর



আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000027486.jpg

 11 months ago 

লোভনীয় এতসব খাবারের ফটোগ্রাফি গুলো দেখে আসলেই খাওয়ার জন্য লোভ হয়। মজাদার খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। চিংড়ি মাছ আমারও খুব পছন্দের। আর ফুচকা দেখে তো খেতে ইচ্ছে করছে। মজাদার এই খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

আপু আপনি অনেক লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।বিশেষ করে ফুসকা এবং মুরগির মাংসের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফি গুলো দেখে লোভ লেগে গেছে আপু।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62374.54
ETH 1659.65
USDT 1.00
SBD 0.42