আর্ট পোস্টঃ-পেন্সিল স্কেচ করে পেইজ বর্ডার ডিজাইন আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিকেলের শুভেচ্ছা,

প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন পড়ন্ত বিকেলে আশা করি সবাই ভালো সময় কাটাচ্ছেন। নিশ্চয়ই সবাই সুস্থ আছেন সৃষ্টিকর্তার অসীম রহমতে। বন্ধুরা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। আবারো হাজির হয়ে গেছে আপনাদের সাথে নতুন একটি টপিকস শেয়ার করার জন্য। আপনারা তো জানেন সবাই আজকে সাপ্তাহিক শেষ দিন আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পুরো সপ্তাহের কাজ করার। এই শেষ দিনে আমরা সবাই চাই আমাদের কাজগুলো খুব দ্রুত শেষ করে নিতে। প্রিয় বন্ধুরা শত ব্যস্ততা কাটিয়ে আমি আবারো আপনাদের সাথে নতুন একটি টপিকস শেয়ার করতে হাজির হয়েছি। সবাই তো জানেন এত ব্যস্ততার মধ্যে কিছু তৈরি করতে পারছি না সেজন্য আমার মনটা অনেক বেশি খারাপ। কিন্তু আজকে সকালে সিদ্ধান্ত নিলাম একটি আর্ট তৈরি করব।

f13.jpg

সেই চিন্তা ভাবনা করে দুপুরে রান্না বান্না করে আর্ট করতে বসে পরলাম। যদিও একটি আর্ট শেষ করতে আমার অনেক বার বসা থেকে উঠতে হয়। যেহেতু এটা ওটা অনেক কিছু ঝামেলা রয়েছে। তাছাড়া লাঞ্চের সময় বাচ্চারা স্কুল থেকে আসলো তাদেরকে ফ্রেশ করে খাবার দিতে হলো। সবকিছু মিলিয়েই বেশ ঝামেলার মধ্যে আমার আজকের আর্ট আমি সম্পূর্ণ করেছি। বন্ধুরা আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কি আর্ট করেছি আজকে। আমি একমাত্র পেন্সিল দিয়ে আর্ট করে তারপর স্কেচ করেছি। পেন্সিল আর্ট করতে আমার খুবই ভালো লাগে। মাঝেমধ্যে কালারফুল আর্ট গুলো করে থাকি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে পেন্সিল স্কেচ। আর্ট করার পরে সেটাকে ভালভাবে পেন্সিল দিয়ে স্কেচ করে নিলে দেখতে খুবই সুন্দর দেখায়।

f12.jpg

আমি চেষ্টা করেছি একটি পেজের বর্ডার ডিজাইন করার। আমরা এই ডিজাইন বিভিন্ন সময় খাতার মধ্যে সুন্দরভাবে বর্ডার ডিজাইন করে থাকি। তাছাড়াও আমরা অনেক সময় দেখি যে এসাইনমেন্টের কভার এভাবে ডিজাইন করা হয়। যখন এসাইনমেন্ট তৈরি করার পরে এভাবে ডিজাইন করে নেওয়া হয় তাহলে দেখতে খুবই সুন্দর দেখায় এবং জিনিসটা অনেক কোয়ালিফাই হয়ে ওঠে। সেই চিন্তা ধারা থেকে আজকের এই আর্ট আমি আপনাদের সাথে করে শেয়ার করেছি। আশা করি বন্ধুরা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি কিভাবে আর্ট সম্পূর্ণ করেছি সেই ধাপ সমূহ আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করে নিব—

f14.jpg

আর্টের এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • সাদা খাতা।

  • পেন্সিল।

  • স্কেল।

  • রাবার।

f.jpg

আর্টের এর ধাপ সমূহঃ


প্রথম ধাপঃ

বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন আমি সাদা পেইজ নিয়েছি এর সাথে পেন্সিল এবং স্কেল নিয়েছি। পেইজের মধ্যে আমি স্কেল দিয়ে চারপাশে একটি বর্ডার করে নিয়েছি। সেই বর্ডার অনুযায়ী কিছু অংশ ফুল এঁকে নিলাম পেন্সিল দিয়ে।

f1.jpg

f2.jpg


দ্বিতীয় ধাপঃ

বন্ধুরা আপনারা এই ধাপে দেখতে পাচ্ছেন আমি পর্যায়ক্রমে ফুলের আরো অনেক অংশ এঁকে নিয়েছি।

f3.jpg

f4.jpg

f5.jpg


তৃতীয় ধাপঃ

আমি ধাপে ধাপে চারপাশের বর্ডারের অংশে বিভিন্ন ডিজাইনের ফুল দিয়ে তৈরি করে নিয়েছি।

f6.jpg

f7.jpg


চতুর্থ ধাপঃ

চারপাশের ফুলের ডিজাইনগুলো এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পরে পেন্সিল দিয়ে পুরো আর্ট ভালোভাবে স্কেচ করে নিলাম।

f8.jpg

f9.jpg

f10.jpg


৫ম ধাপঃ

আপনারা এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো আর্টের কাজ যখন সম্পন্ন হয়ে যায় তখন পাশে আমার একটি সাইন দিয়ে দিলাম যা একটি আর্টকে পরিপূর্ণ করে তুলে।

f11.jpg

f12.jpg


উপস্থাপনা

বন্ধুরা আমি এটা বিশ্বাস করি যে চেষ্টা করলে সব কিছু সম্ভব। কারণ আমরা পারব না বলে চোখ বন্ধ করে হাত পা গুটিয়ে বসে থাকলে কখনো কোনো কাজে সফলতা আসে না। বারবার আমাদেরকে সেই কাজের প্রতি যখন ধৈর্য ধরে পরিচর্যা করবো তাহলে এক সময় সুন্দর ফলাফল পাওয়া যায়। তাই প্রথম পর্যায়ে যেকোনো কাজ যদিও ভালো হয় না কিন্তু করতে করতে এক সময় বেশ সুন্দর পর্যায়ে চলে আসে। তাই আমিও প্রতিনিয়ত চেষ্টা করি সময় সুযোগ পেলে আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আমি পেন্সিল স্কেচ কিংবা কালারফুল আর্ট এবং পেইন্টিং করার সময় সুযোগ পেলে করে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এত উৎসাহ দেন আমাকে আমি অনেক অনুপ্রাণিত হয়ে বারবার ফিরে আসি আপনাদের সাথে নতুন উদ্যমে কোন কিছু করার। আশা করি আমার আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। সময় দিয়ে আমার শেয়ার করা আজকের আর্ট দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

f10.jpg

f12.jpg

f13.jpg

f14.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিপেন্সিল স্কেচ আর্ট

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_PUSS1.png

Banner_PUSS2.png

Sort:  
 2 years ago 

পেন্সিল দিয়ে আর্ট করা নকশাটি খুবই সুন্দর হয়েছে আপু। এই ধরনের নকশাগুলো দেখতে অনেক ভালো লাগে। তবে পেন্সিল আর্ট গুলো খুবই নিখুঁতভাবে করতে হয়। আর আপনি চমৎকারভাবে এই আর্ট করেছেন আপু। খুবই সুন্দর হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ আপু ভালো লাগলো আপনার শেয়ার করা সুন্দর মতামত পড়ে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমার আজকের টাস্কঃ-

Screenshot_20241120-171846~2.png

Screenshot_20241120-163617~2.png

Screenshot_20241120-161947~2.png

 2 years ago 

ঠিক বলেছেন কিছু কিছু আর্ট যদি সুন্দর হয় তাহলে পেন্সিল স্কেচ গুলো আরো বেশি সুন্দর হয়। মিষ্টি আপনি ঠিক তেমনি সুন্দর করে ফুলের চারপাশ ভরা একটি স্কেচ আর্ট করলেন। আমার কাছে ফুলগুলো একটু বেশি সুন্দর লাগলো। কারণ সবাই প্রথমেই পেন্সিল দিয়েই যে কোন আর্ট করার চেষ্টা করে। তাইতো আপনার আর্ট আজকে বেশি ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ আপু সময় দিয়ে আমার আর্ট পোস্ট ভিজিট করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু সপ্তাহের শেষের এই একটি দিন আমরা সব কাজ যেন দ্রুত শেষ করতে পারি তারজন্য খুবই ব্যস্ত থাকি। আপনিও আপনার পোস্টের কাজ শেষ করতে খুব সুন্দর একটি আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। পেন্সিল স্কেচ করে পেইজ বর্ডার ডিজাইন আর্ট দেখতে খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার শেয়ার করা আর্ট দেখে ভালো লাগার জন্য।

 2 years ago 

পেন্সিল স্কেচ করে পেইজ বর্ডার ডিজাইন আর্ট অসাধারণ হয়েছে। দেখে মুক্ত হলাম। খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন। আপনার দক্ষতা সত্যি অসাধারণ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার পেন্সিল স্কেচ করে পেইজ বর্ডার ডিজাইন আর্ট টি আমার কাছে দারুণ লেগেছে। চমৎকার একটি ডিজাইন করেছেন। এই ডিজাইন টি যেকোন জাগায় সেটিং করলে দেশখতে খুবই সুন্দর লাগবে। ধন্যবাদ।

 2 years ago 

আপনার সুন্দর মতামত পড়ে ভালো লাগলো।

 2 years ago 

অনেক সুন্দর একটা ডিজাইন আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার পেন্সিল দিয়ে করা এই আর্ট আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে। খুবই সুন্দর সুন্দর ফুলের ডিজাইনের মাধ্যমে আপনি এই পেইজ বর্ডার ডিজাইন আর্ট করেছেন। এটার মধ্যে কোনো কিছু লিখলে অনেক সুন্দর লাগবে দেখতে।

 2 years ago 

আপু আমাকে অনেক অনুপ্রাণিত করলেন।

 2 years ago 

খুবই সুন্দর এবং ইউনিক একটি আর্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত অসাধারণ একটি আর্ট দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ যেভাবে আপনি আজকের এই অসাধারণ আর্ট এখানে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে এই আর্ট শেয়ার করার মাধ্যমে আপনার কাছ থেকে একেবারে অসাধারণ একটি আর্ট দেখতে পেলাম৷ যেভাবে আপনি এখানে পেজ বর্ডার ডিজাইন এখানে শেয়ার করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার আর্ট পোস্ট ভিজিট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64157.20
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38