পেঁপে ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করব। আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফিটি হলো পেঁপে ফুলের ফটোগ্রাফি। আমার আজকের এই শেয়ার করা ফুলটি একটি শুভ্র পেঁপে গাছের ফুল। এই ফুলটির কোমল রং এবং এর সূক্ষ্ম পাপড়ি ও মাঝখানের ক্ষুদ্র হলুদ রঙের এই রেনু গুলো প্রকৃতির এক নিখুঁত শিল্পকর্ম। পেঁপে ফুল গুলো দেখতে খুব বেশি বড় হয় না ছোট হয়। এই ফুল থেকেই একটা সময় হয় এই সুস্বাদু পেঁপে ফল। পেঁপে ফল অনেক পুষ্টি গুনাগুনের ভরপুর। পেঁপেতে রয়েছে ভিটামিন এ,ভিটামিন সি, ভিটামিন ই ও ভিটামিন বি। পেঁপে হজনের সহায়তা করে ও ওজন কমাতে সাহায্য করে। আমার নিজেরও ব্যক্তিগতভাবে কাঁচা ও পাকা পেঁপে দুটোই ভালো লাগে।আমার আজকের শেয়ার করা এই পেঁপে গাছটি খুব বেশি বড় ছিল না। কিন্তু এই ছোট গাছটিতেই অসংখ্য পেঁপে ফুল ধরে ছিল। এই গাছটিতে এবার ওই নাকি প্রথম ফুল এসেছে। এই পেঁপে গাছের ফটোগ্রাফিটি আমি আমার এক দাদুর বাড়ি ঘুরতে গিয়ে সেখান থেকে করেছি। গাছটিতে পেঁপে ফুল একটি ফুটেছিল। কিন্তু অসংখ্য কুঁড়ি ছিল পুরো গাছটি জুড়ে। ফটোগ্রাফিতে ফুলগুলো দেখে আলাদা রকম একটা প্রশান্তি লাগছিল এর সৌন্দর্যের জন্য। যাইহোক, সেদিনের দাদুর বাড়ি থেকে করা পেঁপে গাছের ফুলের যে ফটোগ্রাফি গুলো করেছিলাম। তা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার আজকের শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250623_171604.jpg

IMG_20250623_171605.jpg

IMG_20250623_171714_1.jpg

IMG_20250623_171636.jpg

IMG_20250623_171637.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  
 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পেঁপে ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে পেপে ফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

পেঁপে ফুলের সৌন্দর্য দেখে খুবই ভালো লাগলো। এই ধরনের ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। আর আপনি অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফি করেছেন এবং উপস্থাপন করেছেন ভাইয়া।

 last year 

আমাদের বাড়িতে অনেক পেঁপে গাছ আছে কিন্তু কখনো এমন সুন্দর করে পেঁপের ফুল দেখা হয়নি। পেঁপের ফুলের আপনার তোলা এই ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর হয়েছে। বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে।

 last year 

সব সময় আপনি একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে আসছেন৷ ফটোগ্রাফি গুলো যখন আপনার কাছ থেকে দেখি তখন একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি৷ আর আজকে যেভাবে আপনি এখানে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। এখানে আপনি ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতা যেভাবে ফুটিয়ে তুলেছেন। তেমনি এখানে পেঁপে ফুলের সৌন্দর্যকেও খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60472.73
ETH 1579.34
USDT 1.00
SBD 0.42