আর্ট :- বাগান বিলাসের দৃশ্য পেইন্টিং।

in আমার বাংলা ব্লগlast year

IMG-20250522-WA0043.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি বাগান বিলাসের দৃশ্য পেইন্টিং করলাম।

আমি যখন পেইন্টিং করতে বসে তখন নতুন কিছু আঁকতে ভীষণ ভালো লাগে। বর্তমানে কিন্তু বাগান বিলাস অনেক বেশি দারুন লাগে। বিশেষ করে বাগান বিলাসফুল কিন্তু বাড়ির গেইটের সামনে লাগালে দেখতে বেশি ভালো লাগে। সেরকমই একটা দৃশ্য আমি আকার চেষ্টা করলাম। এখানে আমি একটা বাড়ির গেইট এঁকে নিলাম খুব সুন্দর করে। এর উপরের অংশে খুব সুন্দর ভাবে একটা বড় বাগান বিলাস ফুল গাছ এবং ফুলসহ আঁকার চেষ্টা করলাম। এটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে এই দৃশ্যটা তারপর খুবই দারুণ লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20250522-WA0042.jpg

আঁকার উপকরণ

• আঁকার বোর্ড
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বোর্ড নিলাম। এরপর আমি দরজার বাহিরের অংশটায় হালকা একটু আকাশী কালার এবং উপরের অংশে একটু আকাশী কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20250426-WA0020.jpg

ধাপ - ২ :

এরপরে আমি দরজাটার ভেতরের অংশে হালকা একটা কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20250426-WA0021.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি মাঝখানের অংশে নিচের দিকে আকাশী কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20250426-WA0022.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি উপরের অংশে সবুজ কালারের সাথে কালো রং মিশিয়ে একটু পাতার মতো এঁকে নিলাম।

IMG-20250426-WA0023.jpg

ধাপ - ৫ :

এরপর আমি টিয়া কালার দিয়ে পাতাগুলোর উপরের অংশে টিয়া কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20250426-WA0024.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি গোলাপি কালার দিয়ে ফুলগুলোকে খুব সুন্দর ভাবে কয়েকটা ফুল এঁকে নিলাম।

IMG-20250426-WA0025.jpg

ধাপ - ৭ :

এরপর আমি আরও একটু হালকা কালার দিয়ে ফুলগুলোকে হাইলাইটস করে নিলাম।

IMG-20250426-WA0026.jpg

ধাপ - ৮ :

এরপর আমি কালো কালার দিয়ে গেটের মধ্যে একটু চিকন চিকন করে ফুলের ডিজাইন করে নিলাম।

IMG-20250426-WA0027.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250522-WA0042.jpg

IMG-20250522-WA0043.jpg

IMG-20250522-WA0044.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

চমৎকারভাবে বাগান বিলাস ফুলের আর্ট করেছেন আপনি। আপনার করা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ভালো লাগলো দেখে। এত সুন্দর একটি আর্ট আমাদের কে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

মুগ্ধ হওয়ার মত সুন্দর একটা পেইন্টিং করতে পেরে ভালো লেগেছে।

 last year 

এরকম সুন্দর এবং নিখুঁত পেইন্টিং গুলো আমি একটু বেশি পছন্দ করি দেখতে। এত সুন্দর করে তুমি এই পেইন্টিংটি কমপ্লিট করেছ দেখে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। একটু সময় ব্যবহার করে পেইন্টিং গুলো অঙ্কন করা হলে বেশি সুন্দর হয়। পেইন্টিংটি যেমন সুন্দর করে এঁকেছ, তেমনি সুন্দর উপস্থাপনা তুলে ধরেছ।

 last year 

এই পেইন্টিংটা জাস্ট মনোমুগ্ধকর লেগেছে শুনে অনেক বেশি খুশি হয়েছি।

 last year 

আপু আপনার পেইন্টিং খুবই সুন্দর হয়েছে। আপনি এত সুন্দর করে বাগান বিলাসফুল আর্ট করেছেন দেখে মুগ্ধ হলাম। অনেক ভালো লাগলো দেখে।

 last year 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে পেইন্টিং এর জন্য আরো উৎসাহিত হলাম।

 last year 

ওয়াও আপু আপনি তো চমৎকার পেইন্টিং করেছেন। আপনার বাগান বিলাসের পেইন্টিং দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আর আপনার পেইন্টিং গুলো এমনিতে অসাধারণ হয়। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর করে বাগান বিলাসের পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার পেইন্টিং অসাধারণ হয়ে থাকে শুনে ভালো লাগলো।

 last year 

Screenshot_2025-06-14-22-18-50-81_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

বাগান বিলাসের দৃশ্য পেইন্টিং করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু।পেইন্টিংটিতে রঙের সমন্বয় খুব সুন্দর হয়েছে, বিশেষ করে গাছপালা এবং ফুলের মধ্যে প্রাকৃতিক রঙের গ্রেডিয়েন্ট চোখে পড়ার মতো। নীল ও সবুজের মিশেলে প্রকৃতির সজীবতা ফুটে উঠেছে। এতো সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আমার পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।

 last year 

Screenshot_2025-06-14-22-26-30-91_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63469.67
ETH 1683.58
USDT 1.00
SBD 0.41