আর্ট :- মোবাইলের কভার আর্ট এর ডিজাইন।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর মোবাইলের কভার আর্ট এর ডিজাইন করলাম।
আজকে আমি একটা মোবাইলের কভার পেইন্টিং করার ডিজাইন শেয়ার করবো। আমরা যারা পানি কালারের মোবাইলের কভার ব্যবহার করতে পছন্দ করি। তারা কিন্তু এইভাবে পেইন্টিং করে মোবাইলের কভার টা কে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারে। এটা কিন্তু মোবাইলের কভার গুলোকে চেঞ্জ না করেও খুব সুন্দর সুন্দর মোবাইলের কভার ব্যবহার করা যায়। আর এই বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লাগে। তার জন্য আমি একটা কাগজ কেটে খুব সুন্দর একটা ডিজাইন করেছি। আজকের এই পেইন্টিং এর কালার কম্বিনেশন টা আমার নিজের কাছেই অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিং এ আমি এক্রোলিক কালার ব্যবহার করেছি। এক্রোলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।
আঁকার উপকরণ
• কাগজ
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি শক্ত কাগজ কেটে নিলাম মোবাইলের কভারের মাপ নিয়ে। এরপরে আমি
এর নিচের অংশে লাল কালার দিয়ে রং করে নিলাম।
ধাপ - ২ :
এরপর উপরের অংশে সাদা রং দিয়ে লাল এবং সাদা একটা কম্বিনেশন তৈরি করলাম।
ধাপ - ৩ :
এরপরে আমি কালো রং দিয়ে একটা ফুল আঁকা শুরু করলাম।
ধাপ - ৪ :
এরপর আমি চিকন চিকন দাগ দিয়ে খুব সুন্দর একটা ফুল এঁকে নিলাম। ফুলের উপরের অংশে পাতার মতো একটা ডিজাইন করে নিলাম।
ধাপ - ৫ :
এরপর আমি এই ফুলের উপরের অংশে আরো কিছু পাতা ডালপালা বের করে ডিজাইন করে নিলাম।
ধাপ - ৬ :
এর ভেতরের অংশে আরো কিছু পাতা এবং ডালপালা এঁকে দিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | পেইন্টিং |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

মোবাইল কভারের উপরে খুব সুন্দর একটি ডিজাইন করেছেন আপু। আপনার করা ডিজাইনটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। খুবই নিখুঁত হাতে ডিজাইনটি সম্পূর্ণ করেছেন। যা দেখে খুবই মুগ্ধ হলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
খুবই নিখুঁতভাবে ডিজাইন টা সম্পূর্ণ করতে পেরে ভালো লাগছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/TASonya5/status/1918514148305928390?t=8NZZtIp8DnanK7P8XA_SEg&s=19
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মোবাইলের কভার আর্ট এর ডিজাইন আর্ট করেছেন। আপনার আর্ট করা ডিজাইন টি অসাধারণ হয়েছে আপু।এই ডিজাইনের কারণে মোবাইলের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পাবে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মোবাইলের কভার আর্ট এর ডিজাইন সুন্দর ছিল শুনে ভালো লাগলো।
এরকম সুন্দর আর্টগুলোর প্রশংসা যতই করবো না কেন ততই খুব কম হয়ে যাবে। সব সময় আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর আর্ট করেন। যেগুলো দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। সব সময়ের মতো আজকেও সুন্দর একটা আর্ট করলেন দেখে অনেক ভালো লাগলো। কালার কম্বিনেশন টা অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে। যে এই আর্টটি দেখবে সে জাস্ট মুগ্ধ হয়ে যাবে।
সুন্দর করে কালার কম্বিনেশন টা ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করেছি।
আপু আপনার আইডিয়াগুলো সত্যি দারুন। এত সুন্দর করে আর্ট করেছেন দেখে ভালো লাগলো। দেখতে সত্যি সত্যি মোবাইলের কভারের মতোই লাগছে। অনেক সুন্দর হয়েছে দেখতে।
আমার কাছে তো ভালো লাগে এরকম আর্ট করতে।
দারুন একটি আইডিয়া ছিল আপু আপনার আইডিয়াটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে মোবাইল কভার ডিজাইন করে আর্ট করেছেন যা সত্যিই আপনি প্রশংসার দাবিদার রাখেন। আপনার আর্ট গুলো বরাবরই অসাধারণ হয়। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দক্ষতা কে কাজে লাগিয়ে সবসময় সুন্দর আর্ট করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1918493710683152835?t=yPRSn2udv157c7RLW-Rj5w&s=19