ভালো কিংবা খারাপ সময় হোক,হোক না সেটা একান্তই আপনার!

in আমার বাংলা ব্লগ10 months ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি,যদিও ইদানিং এক্সামের জন্য বেশ ব্যস্ততা চলছে।তারপরও নতুন একটি অনুভূতি শেয়ার করতে চলে আসলাম আপনাদের মাঝে।

ভালো কিংবা খারাপ সময় হোক,হোক না সেটা একান্তই আপনার!


IMG_20250821_112758.jpg

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে পছন্দ করি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।যেখানে নিজেকে নিয়ে বলা হয়েছে।সবরকম পরিস্থিতিতে শুধু নিজেকে নিজেই সামাল দেওয়ার কথা বলা হয়েছে।দিনশেষে যেখানে মানুষ শুধু নিজেই নিজের কাছ থেকে ভালো সান্ত্বনা পেতে পারে।তবে এ ক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতেও পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করছি।যাইহোক তো চলুন শুরু করা যাক----

জীবনটা একটা ঘোরপ্যাচের,অর্থাৎ মানুষ কথায় বলে জিলিপির প্যাচ।হ্যাঁ,অনেকটা তাই! আমারও কিন্তু সেটাই মনে হয়।জীবনে কত ছোট-বড় ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত।কোনোটা মনে রাখার মতো আবার কোনোটা সহজেই ভুলে যাওয়ার মতো।তবে আমরা আমাদের জীবনে সুন্দর স্মৃতির চেয়ে দুঃখের স্মৃতিগুলো বেশি মনে রাখার চেষ্টা করি।খারাপ মুহূর্তের স্মৃতিগুলো যেন হৃদয়ে অনেক স্পষ্ট ও জ্বলন্ত থাকে।যেখানে ভালো মুহূর্তগুলি আবছা আর ধোঁয়াশায় ছেয়ে যায়।

বর্তমান পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি পেলেও একাকীত্বতা ঘিরে ধরেছে মানুষকে।আগের মতো নিঃস্বার্থ ভালোবাসা আর দেখা যায় না।কেউ সমস্যা সমাধানের চেষ্টা করে না বরং যেকোনো সমস্যা থেকে নিজেকে আলাদা করে রাখার চেষ্টা করে।সব ক্ষেত্রে একাই পরিস্থিতি সামাল দিতে হয়।

জীবনের এই ঘোরপ্যাচের মধ্যে কখনো এক প্যাচে নিজেকে অসহায় আর বড্ড বেশি বোকা লাগে।আবার কখনো এক প্যাচে অন্যের লোলুপ দৃষ্টিকে প্রতিস্থাপনের ছবি চোখে ভাসে।আনন্দটা হয়তো খুব ভালোভাবে ভাগ করে নিতে পারি আমরা,কিন্তু দুঃখের সময় মানুষকে পাশে পাওয়া আর স্বর্গীয় দূতকে পাশে পাওয়ার সমান হয়ে যায়।

জীবনে খারাপ সময় কিংবা ভালো সময় আসুক, যেটাই আসুক না কেন তা হোক একান্তই নিজের।আর নিজের ভাবনা দিয়ে মোকাবেলা করার মতো ক্ষমতা, কারণ অন্যের কাছে সমাধান চাইতে যাওয়ার অর্থই জিলিপির আরো দুই প্যাচে বন্দী হওয়া।তাই ভালো ,খারাপ যেটাই আসুক না কেন একাই উপভোগ করা জরুরি।নিজস্ব চিন্তা দ্বারা সমাধান খুঁজে ব্যর্থ হলেও সেটা অনেক বেশি আনন্দের ও সুখকর।যেখানে মানুষ নিজেই নিজের কাছ থেকে একমাত্র নিশ্চিত ও ভরসার ভালো সান্ত্বনা খুজে পেতে পারে।তাই প্রতিটা মুহূর্ত হোক একান্তই নিজের/আপনার।


আশা করি আমার আজকের অনুভূতিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59255.87
ETH 1557.10
USDT 1.00
SBD 0.42