অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে হাতির অরিগ্যামি তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20241208-WA0006.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে হাতির অরিগ্যামি তৈরি।

রঙিন কাগজ দিয়ে আজকে একেবারে ভিন্ন ধরনের একটি অরিগ্যামি তৈরি করলাম। আসলে এর আগে অনেক কিছু তৈরি করেছিলাম কিন্তু, হাতি তৈরি করা হয়নি। আমি যখন এগুলো দেখেছিলাম আমার অনেক বেশি কিউট লেগেছে। তাই তৈরি করতে বসে পড়লাম। এটা তৈরি করতে আমার অনেক বেশি ভাঁজ
করা লাগছে। তবে এটা দেখতে অনেক বেশি কিউট হয়েছে। এজন্য আমার নিজেরও অনেক বেশি ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে যাই তৈরি করি অনেক বেশি ভালো লাগে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20241208-WA0030.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• রঙিন কলম
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG-20240502-WA0014.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটা রঙিন কাগজ নিলাম। এরপর কোনা করে ভাঁজ করে নিলাম।

IMG_20241210_183324.jpg

ধাপ - ২ :

এরপর আমি দুই দিক থেকে কোনা করে ভাঁজ করে নিলাম।

IMG_20241210_183335.jpg

ধাপ - ৩ :

এরপর আমি নিচের অংশটা ভাঁজ করে ভেতরের ঢুকিয়ে দিলাম।

IMG_20241210_183403.jpg

ধাপ - ৪ :

এরপর উপরের দিকে উঠিয়ে একটা কোন ভিতরের দিকে দিয়ে ভাঁজ করে নিলাম।

IMG_20241210_183423.jpg

ধাপ - ৫ :

এরপর এই অংশটাকে উপরের দিকে নিয়ে ভাজ করে দুইটা কান বের করে নিলাম।

IMG_20241210_183448.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি চোরের অংশটা ভাগ করে ভেতরের দিকে দিয়ে দিলাম।

IMG_20241210_183502.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি কলম দিয়ে চোখ মুখের অংশগুলো এঁকে নিলাম।

IMG_20241210_183519.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20241208-WA0006.jpg

IMG-20241208-WA0008.jpg

IMG-20241208-WA0007.jpg

IMG-20241208-WA0029.jpg

IMG-20241208-WA0030.jpg

IMG-20241208-WA0028.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আপনার হাতে তৈরি করা প্রতিটি জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে হাতির অরিগ্যামি তৈরি করেছেন। আপনার তৈরি করা হাতির অরিগ্যামি টি অনেক বেশি সুন্দর লাগছে। তবে, হাতির সুড় টি একটু বেশি সুন্দর লাগছে।

 2 years ago 

হাতির সুড় আমার নিজের কাছেও খুব সুন্দর লেগেছিল দেখতে।

 2 years ago 

বেড়াতে গিয়েও আপনি বেশ সুন্দর কাজ করে যাচ্ছেন এটা দেখে মুগ্ধতা জানাই। অরিগামি হাতির ভীষণ সুন্দর হয়েছে। এতদিন মোটামুটি পাখি বিড়াল এসবের মধ্যে দেখছিলাম। আজকে বেশ নতুনত্ব লাগলো। এবং হাতিগুলো খুব সুন্দর বানানো হয়েছে।

 2 years ago 

আমার তৈরি করা হাতির অরিগ্যামি ভীষণ সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

আসলে আপু আজকে আপনি একদম ভিন্ন ধরনের অরিগামি তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে এ ধরনের অরিগামি তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। হাতির অরিগামি অবশ্য এর আগে কখনো দেখা হয়নি। অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাদের ধন্যবাদ।

 2 years ago 

আপনারাও কেউ চাইলে এই কিউট হাতির অরিগ্যামি তৈরি করতে পারবেন।

 2 years ago 

Screenshot_2024-12-20-13-41-22-88_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-20-13-40-03-72_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2024-12-19-22-19-11-86_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে হাতির অরিগ্যামি তৈরি করেছে যা খুব সুন্দর হয়েছে। এই হাতির অরিগ্যামি তৈরি করতে অনেক সময় ও দক্ষতা লেগেছে। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর হাতির মুখের অরিগ্যামিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আমার কাছে অনেক ভালো লাগে সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো এভাবে তৈরি করতে।

 2 years ago 

রঙিন কাগজের জিনিস গুলো দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আজ অনেক সুন্দর একটা হাতির অরিগ্যামি তৈরি করেছেন। হাতিটি দেখতে বেশ কিউট লেগেছে। ধাপ গুলো সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হাতির অরিগ্যামি দেখতে এতটা কিউট লাগছে শুনে খুশি হলাম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর এবং কিউট হাতি তৈরি করেছেন। বেশ দারুণ হয়েছে আপনার তৈরি করা
হাতি গুলো। সামনের বড় বড় দাঁতগুলো খুব সুন্দর ভাবে দিয়েছেন। দারুন হয়েছে আপনার আজকের অরিগামি পোস্ট। এত সুন্দর এবং কিউট অরিগামি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমি চেষ্টা করেছি, ভাঁজে ভাঁজে পুরোটা সুন্দর করে তৈরি করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তুমি অনেক সুন্দর করে বেশ কয়েকটা হাতির অরিগ্যামি তৈরি করেছ। অনেক বেশি কিউট লাগছে এই অরিগ্যামি গুলো দেখতে। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি গুলো তৈরি করা অনেক কষ্টকর। বিশেষ করে উপস্থাপনা তুলে ধরা একটু বেশি মুশকিলের ব্যাপার। তবুও তুমি সুন্দর করে তুলে ধরেছ দেখে ভালো লেগেছে।

 2 years ago 

সুন্দর করে তুলে ধরলাম, যেন তোমরাও তৈরি করতে পারো। আমার তৈরি করা অরিগ্যামি দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63858.62
ETH 1839.66
USDT 1.00
SBD 0.38